শুভ জন্মদিন প্রিয়❤️❤️❤️

in আমার বাংলা ব্লগ3 years ago

FB_IMG_1702533333007.jpg

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

আজকে আমি একটু বেশিই ভালো আছি।আজ আমার প্রিয় মানুষের জন্মদিন। প্রথমে তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ সেই মানুষটার জন্মদিন যে কিনা আমার এবং আমার বাবুর জন্য অনেক কিছু করেছে এবং এখনো করে যাচ্ছে শুধুমাত্র আমাদের সুখের কথা ভেবে। ভেবেছিলাম এই দিনটা তার জন্য একটু স্পেশাল করব কিন্তু সে আগে থেকেই আন্দাজ পেয়ে গিয়েছিল এবং আমাকে বাধা দেয়। সে আজকে নতুন না বরাবরই এমন করে। তার জন্য কিছু করতে গেলেই সে বারবার বাধা দেবে।বন্ধুরা এতক্ষন যার কথা বলছিলাম সে আর কেউ নয় আপনাদের সবার প্রিয় শুভ ভাইয়ার জন্মদিন আজ।

বিয়ের পর থেকে আমার প্রত্যেকটা জন্মদিন সে অনেক ধুমধাম করে পালন করতো। কিন্তু তার জন্মদিনে যখন আয়োজন করতে চাইতাম তখন সে আমাকে অনেক কিছু বুঝিয়ে চুপ করে রাখত। একটা সময় গিয়ে আমি আর তার কোন কথা শুনি নাই। বলেছি আমার যদি জন্মদিন পালন করা হয় তাহলে আপনারও করতে হবে।এরপর থেকে প্রত্যেকবারই নিজেদের মতো করে তার জন্মদিনটা পালন করার চেষ্টা করা হয়।

সত্যি এই মানুষটাকে আমি ভাগ্য করে পেয়েছি। মাঝে মাঝে ভীষণ রাগ হয়। মনে হয় আমি কোন রোবটের সঙ্গে সংসার করছি। আবার মাঝে মাঝে মনে হয় সে তো আমাদের সুখের জন্যই করছে। এজন্য তাকে মাঝে মাঝে আমি শাস্তিও দেই। তার একটা কথা আমার বিরক্ত লাগে কি জানেন "আর হবেনা" বলাটা।কিন্তু পরবর্তীতে আবার একই কাজ সে করে থাকে। যাইহোক কি আর করার। আমি তাকে মেনে নিয়েছি তার মতো করে।

আজ তার জন্মদিনে একটাই চাওয়া যেটা প্রতিনিয়ত চেয়ে এসেছি। সৃষ্টিকর্তা যেন মানুষটাকে ভালো রাখেন সুস্থ রাখেন। তার সুস্থ থাকাটা আমার এবং আমার বাবুর জন্য খুব দরকার। কারণ সে আমার একমাত্র অবলম্বন যাকে ঘিরে আমি হাজার বছর বাঁচতে চাই।

আপনারা সবাই আপনাদের দোয়ায় রাখবেন তাকে। যেন সুস্থ থাকতে পারে এবং সবার পাশে থাকতে পারে। বিকেলে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার জন্মদিন উপলক্ষে। চেষ্টা করব সেখানকার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার। এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আজকে যে, শুভ ভাইয়ের জন্মদিন সেটা শুভ ভাইয়ের এর আগে একটি পোস্ট পড়ে জানতে পেরেছিলাম। প্রথমেই শুভ ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকেও সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথমে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।আসলে আপু প্রিয়জন মনে হয় এমনি হয়। যে সবারই জন্য করে কিন্তু তারজন্য করতে গেলে বাধা দেয়।দোয়া করি বারবার এই দিনটা ফিরে আসুক । তবে আপু এটা কিন্তু ঠিক হলো না অনুষ্ঠানের
আয়োজন করবেন কিন্তু আমাদের বললেন না। যাইহোক আপু আমরা কিন্তু অবশ্যই চলে আসব হা হাহা।

 3 years ago 

আপনারা তো সবসময় আমাদের সাথেই আছেন আপু।এই ভাবেই পাশে থাকবেন।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা @shuvo35 ভাইয়া।জন্মদিনের আনন্দ যেন সারাজীবন থাকুক। এই দিনটি যেন বারবার আসে।আপনার সুস্থতা এবং ভালো থাকা কামনা করি সবসময়।এভাবেই আমাদের মাঝে একজন বিশেষ মানুষ হিসেবে থাকুন আজীবন।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য।ভাইয়া আর আপনার সংসার সুখের হোক সেই দোয়া রইলো।

 3 years ago 

জ্বি আপু দোয়া রাখবেন আমরা যেনো ভালো থাকি।আপনার জন্যও শুভ কামনা রইলো আপু।

 3 years ago 

প্রথমে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই আমাদের সকলের প্রিয় ভাইয়া শুভ ভাইয়াকে। ভাইয়ার জন্মদিনে আপনি কিছু করতে চান অথচ ভাইয়া করতে দেই না। ভাইয়াতো রিক্সাওয়ালাকে নিয়ে খাওয়াবেন সেটা আগে পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলেন। তবে আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লেগেছে। এমন একজন ভালো মানুষ আপনাদের জীবনে রয়েছে বলেই জীবনটা এত সুন্দর। আগামী পথ চলা গুলো সুন্দর হউক আরো সৃষ্টিকর্তার কাছে সেই কামনা করি।

 3 years ago 

হ্যাঁ আপু যখনই কিছু করতে যাবো তখন এটা সেটা বুঝিয়ে আমাকে থেমে রাখবে।এটা ঠিক আপু মানুষটা বড্ড ভালো।তাই হয়তো আমিও এত ভালো আছি।

 3 years ago 

শুভ ভাইয়া যে একজন খুব ভালো মনের মানুষ তা ওনার কথা বার্তা,আচার আচরণে প্রকাশ পায় সব সময়।শুভ জন্মদিনের শুভেচ্ছা,ভাইয়ার জন্য। শুভ ভাইয়া আপনাদের খেয়াল রাখে সব সময় এভাবেই সারাটা জিবন আপনাদেরকে আগলে রাখুক সেই প্রত্যাশা করি।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63135.76
ETH 1788.05
USDT 1.00
SBD 0.38