বিকেলবেলা একটু ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 years ago

20240621_182318.jpg

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমরা সবাই কমবেশি ঘুরতে পছন্দ করি। আর সেই ঘোরাঘুরি যদি পছন্দের মানুষের সাথে হয় তাহলে তো কোন কথাই নেই। একটা সময় ছিল ঘোরাঘুরি করতে একদমই ভালো লাগতো না বাসায় থাকতেই আমার বেশি ভালো লাগতো। কিন্তু বাবু হওয়ার পর থেকে বাবুকে নিয়ে প্রত্যেকদিন বিকেলবেলা বাহিরে বের হতে হতে ভালো লাগতে শুরু করে।এরপর বাবুকে নিয়ে যখন আলাদা থাকতাম তখন সারাদিন কাজকর্ম সেরে বিকেল বেলা একদমই বাসায় থাকতে ভালো লাগতো না। মনে হতো বাহিরে ঘুরতে পারলে হয়তো একটুও মনটা ফ্রেশ লাগতো। বাবার বাড়িতে আসার পর আমি মোটামুটি বেশ ভালই ঘোরাঘুরি করেছি। আমার মায়ের সাথে আমার নানু বাড়িতে গিয়েছি। কিন্তু আপনাদের ভাইয়া গ্রামে আসার পর থেকে কোথাও যায়নি।

তার অনেক কাজ জমা হয়ে গিয়েছিল। হ্যাংআউট ছিল সব মিলিয়ে একদমই বের হতে পারেনি। তাই গতপরশুদিন আমি, আপনাদের ভাইয়া, আমার ছোট বোন এবং বাবু মিলে ঘুরতে বের হয়েছিলাম। যদিও আমাদের এখানে ঘোরাঘুরির মত তেমন কোন জায়গা নেই তারপরও আমরা একটি অটো ভ্যান নিয়ে বিকেলবেলা রাস্তায় ঘোরাঘুরি করছিলাম আমাদের এখানকার গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর। যার কিছু চিত্র আমি গত পর্বে শেয়ার করেছি।

যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বাজারে এসে আইসক্রিম খাই। এরপর বাবুর জন্য বেশ কিছু প্রয়োজনীয় খাবার কিনে বাসায় এসেছি। সত্যি কথা বলতে দিনটি আমার জন্য খুবই স্পেশাল ছিল। কারণ প্রিয়জনের সাথে ঘোরাঘুরি করতে আমার সব সময়ই ভালো লাগে।যাইহোক বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী সময়ে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু প্রিয় জনের সাথে ঘুরলে সত্যি অনেক ভালো লাগে সেটা যেকোন জায়গায় হোক না কেন। আসলে আপু মাঝে মাঝে এভাবে বাইরে ঘুরলে মন অনেক ভালো থাকে। আপনারা নিশ্চয় বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। আর ঘুরার মাঝে গরমের সময় যদি একটু আইসক্রিম হয় তাহলে তো কথায় নেই। সুন্দর কাটানো মূহুর্তে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু সব মিলিয়ে সময়টা অনেক ভালো কেটেছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সারাদিনের ক্লান্তি শেষে বিকেল বেলায় একটু বাহিরে বের হলে ভালোই লাগে। আপু আপনিও বিকেলের সময়টা অনেক ভালোভাবে উপভোগ করেছেন জেনে ভালো লাগলো। আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই প্রিয়জন দের সাথে ঘুরতে অনেক ভালো লাগে। তাছাড়া বিকেলবেলায় একটু বাইরে যাতে সবাই পছন্দ করে। পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। শুভকামনা রইল আপনাদের জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গ্রামের বাসায় এসে আপনি আপনার মায়ের সাথে নানু বাড়ি সহ অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন। কিন্তু ভাইয়া হ্যাংআউট এবং কাজের ব্যস্ততায় কোথাও ঘুরতে গিয়েছিল না। পরবর্তীতে আপনি আর ভাইয়া বাবু ও আপনার বোন মিলে একটি অটোতে করে ঘুরে বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে আপনার অনেক মজা করেছেন। সব মিলিয়ে বিকেলবেলা একটু ঘোরাঘুরি পোস্ট পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago (edited)

জ্বি আপু সেদিন বিকেলবেলা টায় খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি। ধন্যবাদ আপু সুন্দর মমন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক ঘোরাঘুরি করলেন প্রিয় মানুষের সাথে সেই বিষয়টা আমাদের সাথে শেয়ার করলেন। গ্রামের আঁকাবাঁকা রাস্তাগুলো খুব ভালো লাগে। দুই দিকে সবুজ প্রকৃতি দেখতে আরো ভালো লাগে। ভাইয়াকে নিয়ে বিকেল বেলায় ঘুরতে গেলেন ভালো লাগলো দেখে। বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা হাঁটাহাঁটি করতে হয় সেই সাথে আপনার ও হাঁটা হয়ে যায়। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

সত্যিই আপু এমন সুন্দর প্রকৃতির মাঝে প্রিয়জনের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। বেশ ভালো সময় কাটিয়েছি আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার ব্লগ পোস্টটি পড়ে সত্যিই ভালো লাগলো। আপনার পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয়জনের সঙ্গে ঘোরাঘুরি করা সত্যিই মনকে ফ্রেশ করে এবং সুখের অনুভূতি দেয়। আশা করি ভবিষ্যতে আরও এমন সুন্দর এবং আনন্দময় গল্প শেয়ার করবেন।

আপনার এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইল। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ এবং সুখী রাখুন।

ধন্যবাদ,
[@redwanhossain]

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এটা অনেকটা শর্ট পোষ্ট হয়ে গেছে, লেখার পরিমাণ বৃদ্ধি করার অনুরোধ করা হলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া পরামর্শ দেওয়ার জন্য। আমি পরবর্তীতে চেষ্টা করবো লেখার পরিমাণ বৃদ্ধি করতে।

 2 years ago 

ঈদের সময় বাড়িতে গিয়ে আমিও প্রচুর ঘুরাঘুরি করেছি। আমি এবার নানু বাড়িতেও গিয়েছিলাম। গ্রামের রাস্তায় অটো নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। অনেক প্রকৃতি দেখা যায়। আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38