পিকনিক❤️

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমরা যে বাসায় ভাড়া থাকতাম আগে সেই বাসায় গত ১৮ তারিখে পিকনিকের আয়োজন করা হয়েছিল। যেহেতু সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আমাদেরকে দাওয়াত করা হয়েছিল তাই আমরাও সেখানে যোগ দিয়েছিলাম।এমন আয়োজন আমরা যখন ছিলাম তখন ও মাঝেমধ্যেই করা হতো। যাইহোক আমরা সব ভাবীরা মিলে আগে থেকেই বসে আলোচনা করেছিলাম কি কি আয়োজন হবে খাওয়া-দাওয়ায়। আর ছেলেমেয়েরা আগে থেকেই নাচ গান প্র্যাকটিস করছিল।

20231218_185010.jpg

20231218_194413.jpg

20231218_192636.jpg

20231218_191708.jpg

তো কয়েকজন ভাবি মিলে ১৮ তারিখে সকালে বাজারে গিয়েছিলেন। প্রথমে ভেবেছিলাম আমরা সবাই রান্না করব কিন্তু ওনাদের বাজার করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই আমরা বাবুর্চি দিয়ে রান্না করিয়েছিলাম। এটাতে আমাদের অনেকটাই কষ্ট কমে গিয়েছিল। যখন বাবুর্চি রান্না শুরু করেছিল তখন আমরা সবাই রেডি হয়ে আমাদের অনুষ্ঠানগুলো শুরু করে দিয়েছিলাম। প্রথমে এই বিল্ডিং এর ছোট ছোট মেয়েরা নাচ পরিবেশন করেছিল। এরপর গান আবারও নাচ এভাবেই মজার মজার অনুষ্ঠান আমরা উপভোগ করছিলাম।

20231218_173902.jpg

20231218_183826.jpg

20231218_174051.jpg

20231218_174034.jpg

নাচ গান শেষ হওয়ার পর সুন্দর একটি মজার খেলার আয়োজন করা হয়েছিল আমাদের মহিলাদের জন্য। সেটি হচ্ছে mistry box বেশ ইন্টারেস্টিং ছিল খেলাটি। এরপর আমাদের জন্য চেয়ার খেলা বালিশ খেলারও আয়োজন করা হয়েছিল। আমি চেয়ার খেলায় তৃতীয় স্থান অধিকার করেছিলাম।প্রথম বা দ্বিতীয় হতে পারতাম কিন্তু বাবুকে কোলে নিয়ে খেলেছি তাই অনেক চেষ্টা করার পরও আর পারিনি।

20231218_194127.jpg

20231218_194025.jpg

20231218_195557.jpg

20231218_205603.jpg

খেলাধুলা শেষ হয়ে গেলে এবার খাওয়া-দাওয়ার পর্ব চলছিল। খাওয়ার পর আমরা কিছুক্ষণ নিজেদের মত গল্প গুজব করছিলাম। এরপর আবারো শুরু হয়ে গিয়েছিল নাচ-গান। সব নাচ গান শেষ হয়ে গেলে শুরু হয়েছিলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছোট বাচ্চাদের জন্য শান্তনামূলক পুরস্কার ছিল সেটি হচ্ছে প্রত্যেক বাচ্চার জন্য একটি করে মগ ছিল। এবং আমাদের জন্য বড় স্টিলের মগ ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব ভাবীরা এবং বাচ্চারা মিলে একসাথে আনন্দ নাচ গানের পর অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের কিছু অংশের ভিডিওগ্রাফি।

অনেকদিন পর আবারও সব ভাবিদের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছি সেদিন। এমন দিনটি বারবার ফিরে আসুক এই প্রত্যাশাই করছি। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারো পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আগের বাসার সবাই মিলে খুব সুন্দর একটি পিকনিকের আয়োজন করেছে। ছোট ছেলে মেয়েরা নাচ-গান করেছে। বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। বাবুর্চি দিয়ে রান্না করার কারণে কষ্টটা কমেছে। সবাই মিলে ভালই আনন্দ করেছেন। চেয়ার খেলায় তৃতীয় স্থান অধিকার করেছেন জেনে ভালো লাগলো। আপনাদের সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

জ্বি আপু নাচ-গান, খাওয়া-দাওয়া, খেলাধুলা সব মিলিয়ে খুব ভালো মুহূর্ত কাটিয়েছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইরে ভাই কি আনন্দময় অনুষ্ঠান দেখলাম তো। ভিডিও গ্রাফিতে আমাদের শুভ ভাইয়ের ডান্স দেখতে পারলে ভালো লাগতো । করেন করেন বেশী করে সবাই মিলে পিকনিক করেন। বেশ ভালো লাগলো সবাইকে এক সাথে দেখে। ধন্যবাদ আনন্দের কিছুটা আমাদের সাথে ভাগাভাগি করার জন্য।

 3 years ago 

আপনার ভাইয়া পিকনিকে বেশিক্ষণ থাকতে পারেনি শুধু খাওয়ার কিছুক্ষণ আগে গিয়ে যোগ দিয়েছিলেন। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি আপু মাঝে মাঝে এমন বিনোদন হলে নিজের কাছে ও অনেক ভালো লাগে। আপনারা সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। আসলে এতে বাচ্চারা বেশি আনন্দ পায়।সত্যি এমন দিন বারবার ফিরে আসুক সেই দোয়াই করি। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

যে কোনো অনুষ্ঠানে বড়দের থেকে ছোটরা বেশি আনন্দ করে।তারপরও সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছিলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

নাচ- গান -খেলা আর সাথে আরও মজার মজার খাওয়া দাওয়া -- সব মিলিয়ে দারুণ কিছু সময় কাটিয়েছেন সবাই মিলে। বাচ্চাদের অংশগ্রহণ এ নাচের মুহূর্ত দেখে আমিও সাথে ইঞ্জয় করলাম বেশ! আর, বাবুকে কোলে নিয়ে খেলেও ৩য় হয়েছেন, আপনাকে অভিনন্দন আপু!

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে বাবু এমন জেদ করছিল কারো কাছে যাচ্ছিল না। এদিকে আমিও খেলব না কিন্তু অন্যান্য ভাবিরা আমাকে কিছুতেই ছাড়ছিল না। তাই একপ্রকার বাধ্য হয়ে বাবুকে নিয়েই খেলেছিলাম।তারপরও তৃতীয় হয়ে বেশ ভালো লাগছিল। ধন্যবাদ আপু আপনাকেও সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62443.04
ETH 1753.05
USDT 1.00
SBD 0.39