নিজের উপর বিশ্বাস রাখি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে প্রতিটি কাজের ক্ষেত্রেই বিভিন্ন বাধা এসে থাকে এবং সেই বাধাগুলো অতিক্রম করার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো করে থাকি। কাজের মধ্যে বাধা আসবে—এই ব্যাপারটি যেমন অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার, ঠিক একইভাবে কাজের বাঁধাগুলোকে আমাদের সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে—সেটাও খুব স্বাভাবিক একটি ব্যাপার।

কিন্তু মূল ব্যাপার হলো, আসলে নিজের উপরে বিশ্বাস আমরা রাখতে পারি না এবং অনেক সময় নিজের উপরে বিশ্বাস আমরা হারিয়ে ফেলি। যার কারণে আসলে আমরা অনেক সময়, অনেক কিছু পারার সত্ত্বেও সেটা শেষ পর্যন্ত আর এক্সিকিউট করতে পারি না। আসলে আমাদের আত্মবিশ্বাসের অভাবের জায়গাটা অনেক বড়। আমাদের মধ্যে যদি পর্যাপ্ত আত্মবিশ্বাস থাকতো এবং কোন কিছুতে হেরে যাওয়ার পরেও যদি আমরা আবার একই আত্মবিশ্বাস নিয়ে কাজে লেগে পড়তে পারতাম, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো ঘটতো না। অর্থাৎ, এত দ্রুত আমরা হার মেনে নিতাম না। আমরা হার মেনে নেই আমাদের নিজেদের কাছে। আসলে হার কিন্তু অন্যের কাছে হয় না, হার হয় একান্তই নিজের কাছে।

আমরা আসলে নিজের কাছেই হেরে যাই। আমরা যখন নিজের কাছে হেরে যাই, আমরা যখন নিজের আত্মবিশ্বাসের কাছে হেরে যাই, তখন মূলত আমরা আর পৃথিবীর কারো সামনে দাঁড়াতে পারি না। অর্থাৎ, মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। এটাই আমাদের মূল সমস্যা। অর্থাৎ, আমরা যদি আসলে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে হাজারবার হেরে যাওয়া সত্ত্বেও যদি লড়াই করে যেতাম, একইভাবে বারবার চেষ্টা করে যেতাম, তাহলে কিন্তু আসলে কখনোই এই সমস্যাগুলো হত না।

আসলে মূল ব্যাপার হলো—নিজের উপরে বিশ্বাস রাখা। যতদিন আমরা নিজের উপরে বিশ্বাস রাখতে পারবো, ততদিন আমাদেরকে কেউ হারাতে পারবে না। ঠিক যেই মুহূর্তে আমরা নিজেদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবো, ঠিক সেই মুহূর্তেই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে—এটাই হলো আমাদের জীবনের শেষ। কারণ, এরপর থেকে জীবনে হারা ছাড়া আর কোন ব্যাপার নেই।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59286.20
ETH 1583.08
USDT 1.00
SBD 0.37