ক্ষমা প্রাপ্তি কার কাছে সহজ?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আমাদের ইউনিভার্সিটিতে একটা ব্যাপার নিয়ে পড়াশোনা করানো হচ্ছিলো। তো ক্লাস করানো হচ্ছিলো। তো সেসব বিষয় সম্পর্কে আসলে লেখালেখি করতে খুব একটা ইচ্ছা করে না। অর্থাৎ ক্লাসের বিষয় সম্পর্কে কিন্তু আজকে আমাদের শিক্ষক এমন সুন্দর একটি পড়া আসলে আমাদের পড়িয়েছেন। যেটা আমার মনে হলো যে সকলের সাথে একটু শেয়ার করা উচিত।

তিনি প্রথমে আমাদেরকে যেটা জিজ্ঞাসা করলেন। সেটা হলো, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা পাওয়া সবচেয়ে সহজ নাকি কোনো মানুষের কাছে ক্ষমা পাওয়া সহজ? আমরা স্বাভাবিকভাবে বললাম যে, মানুষের কাছে ক্ষমা পাওয়া সহজ। সৃষ্টিকর্তা যেহেতু আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সে ক্ষেত্রে উনার কাছে ক্ষমা পাওয়াটা অনেক কঠিন।

কিন্তু উনি যেটা এক্সপ্লেন করলেন। অর্থাৎ আমাদের সেই প্রফেসর। সেটা হলো মানুষের কাছে ক্ষমা পাওয়া সবচেয়ে কঠিন কাজ। কারণ আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যেকোনো সময় সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারি এবং সৃষ্টিকর্তা পরম ক্ষমাশীল। তাই তিনি যেকোনো ভুলের জন্য আসলে ক্ষমা করে দেন।এবং আসলে মূল ব্যাপার। যেটা হলো সৃষ্টিকর্তার কাছে ক্ষমা পাওয়া খুব সহজ। কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল।

কিন্তু তার বিপরীতে আমরা যদি কোনো মানুষের সাথে কোনো অন্যায় করি কিংবা কোনো মানুষকে কোনো খারাপ কথা বলি। তাহলে আসলে দেখা যায় যে, মানুষ আমাদেরকে আসলে কখনোই ক্ষমা করবে না এবং পারলে অভিশাপ দিয়ে যাবে আজীবন এর জন্য এবং ওই মানুষের কাছে আমরা যে দোষ করি। সেটা আসলে ক্ষমার যোগ্য হলেও অনেক সময় আমরা ক্ষমা পাই না। তাই বলা যায় যে, ক্ষমা প্রাপ্তি আসলে সৃষ্টিকর্তার কাছেই অনেক বেশি সহজ।তাই জীবনে যতোগুলো ভুল রয়েছে। সেসবের জন্য আমাদের উচিত সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং মানুষের হক নষ্ট না করা। কারণ মানুষের কাছে ক্ষমা পাওয়া খুব কঠিন।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63643.15
ETH 1790.33
USDT 1.00
SBD 0.39