বুড়োদের কতো কথা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আপনাদের সাথে একটি মজার কথা শেয়ার করবো। তো আজকের যে মজার ব্যাপার শেয়ার করছি। সেটা একেবারে আশা করি আপনারা মজার ছলেই নিবেন। অর্থাৎ আমি যে বৃদ্ধদের বুড়ো বললাম সেটা নিয়ে আবার মাইন্ড করবেন না।কারণ অনেকেই আবার বৃদ্ধদের বুড়ো বললে মাইন্ড করে। তো সে কারণেই আমি একটু আগেই বলে রাখলাম আর কি।
মূলত আসলে আমি সব সময় যেটা খেয়াল করেছি। সেটা হলো আমাদের পরিবারে যে বৃদ্ধ সদস্যরা রয়েছে তারা মাঝে মধ্যে বেশ কুসংস্কার এ বিশ্বাসী ধরনের কথাবার্তা বলে। তো আমি আসলে সেটা নিয়ে কথা বলতে আসিনি। অর্থাৎ আমি যে ব্যাপারটি নিয়ে কথা বলতে এসেছি। সেটা হলো, বৃদ্ধরা বিভিন্ন কুসংস্কার নিয়ে কথা বলে। সেটা আলাদা বিষয় কিন্তু তারা মাঝেমধ্যে এতো মজার মজার কিছু কথা বলে যেগুলো আসলে চিন্তা করলে কিংবা শুনলেও বেশ মজা লাগে।
যেমন আমাদের বাসায় একজন রয়েছে। উনি সব সময় এতো মজার মজার কথা বলে। যেগুলো শুনলে আসলে হাসি পায়। অর্থাৎ এখন আসলে exact ঘটনা আমার মনে পরছে না কিন্তু সত্যিই এ ধরনের ঘটনা রয়েছে। অর্থাৎ ধরুন আপনার খুব মন খারাপ। তখন দেখবেন উনারা এমন এমন সব কথা বলবেন, যেগুলো শুনলে আপনার নিমিশের মন ভালো হয়ে যাবে এবং শুধু তাই নয় আপনার সাথে সাথে খুব আনন্দে মনটা ভরে উঠবে। এ কারণেই বললাম বুড়োদের কত কথা। আসলে উনারা খুব ভালো করেই জানে একটা মানুষকে কি করে সাথে সাথে হাসাতে হয়, কি করে আনন্দ দিতে হয়। আর তারা আছে বলে আমাদের পরিবার এতো সুন্দর থাকে।এ লেখাটি এ কারণ এই লিখলাম, কারণ অনেকে খুব বিরক্ত হয় যদি পরিবারে কোনো বয়স্ক মানুষ থাকে। কিন্তু তারা যে কতো বেশি দরকারি, সেটা আমরা ভাবতেও পারি না।