সন্তানের ভালো চাওয়াটাই কাল!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জেনারেশনটা এমন একটা জেনারেশন। যেই জেনারেশনের বাবা-মা হয়তো তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে অতিরিক্ত ভাবে। অর্থাৎ আমরা যদি বর্তমান জেনারেশনকে দেখি। তাহলে আমরা দেখি যে, আজকালকার বাবা-মায়েরা তাদের ছেলেমেয়েদের অনেক বেশি স্বাধীনতা দিয়েছে।হ্যাঁ, হয়তোবা অনেক ক্ষেত্রে সেই স্বাধীনতা টি তারা ভুল ক্ষেত্রে প্রয়োগ করছে। কিন্তু এটা তো ঠিক যে, তারা অনেক বেশি স্বাধীনতা পেয়েছে কিংবা পাচ্ছে।

যেটা আমাদের জেনারেশনে আমরা পাইনি। সে যাই হোক, আমি স্বাধীনতা নিয়ে কিছু বলতে চাই না। কারণ স্বাধীনতা পাওয়ার যেমন কিছু ভালো দিক রয়েছে। ঠিক তেমনটাই অতিরিক্ত স্বাধীনতা পেয়ে গেলে, তার কিছু খারাপ দিকও রয়েছে।

কিন্তু আমাদের জেনারেশনে যে ব্যাপারটা অনেক বেশি ঘটতে আমি দেখেছি। সেটা হচ্ছে, সন্তানদের অতিরিক্ত ভালো চাওয়ার কারণে, সন্তানদের ক্ষতি করা। এই যে যেমন আমার অনেক বন্ধু-বান্ধবীকেই আমি দেখেছি যে, তারা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেনি। কারণ সেখানে তাদের বাবা-মায়ের অপছন্দ ছিলো। অর্থাৎ আমি যদি আমার একটা বান্ধবীর কথা বলি। তাহলে সে যেমন অতিরিক্ত ব্রেনি ছিলো। ঠিক তেমনটাই, তার আঁকার হাত ও অনেক বেশি ভালো ছিলো।তাই সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা অনুসদে পরীক্ষা ও দিয়েছিলো। এবং সেখানে সে টিকে ও ছিলো।

কিন্তু শুধুমাত্র পরিবারের অনিচ্ছা থাকার কারণেই সে সেখানে ভর্তি হতে পারে নি। এবং বর্তমানে সে ডাক্তারি পড়ছে এবং এই ডাক্তারি পড়াশোনা নিয়ে সে অনেক বেশি ডিপ্রেশনে ভুগছে। কারণ স্বাভাবিকভাবেই সেটা তার পছন্দের সাবজেক্ট নয়। শুধুমাত্র পরিবারের চাপে পরে,তাকে সেই সাবজেক্টটি নিতে হয়েছে।

আর ঠিক এভাবেই আমাদের জেনারেশনের বাবা মায়েরা সন্তানের অতিরিক্ত ভালো চাইতে গিয়ে খারাপটাই করে ফেলে। তাই আমার মতে, সন্তানদেরকে কিছুটা হলেও স্বাধীনতা দেওয়া উচিত। যাতে সে তার নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে নিতে পারে। আর তা না হলে, সন্তানেরা কখনোই জীবনের ক্ষেত্রে বড় বড় সিদ্ধান্তগুলো নিজে নিতে পারে না। আর তখন বাবা মায়েরা নিজেরাই আফসোস করে যে, কেনো তার সন্তান এসব ক্ষেত্রে দুর্বল!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38