পোষ মানে না
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বেশ কয়েকদিন আগে আমি একদিন ঘর থেকে বের হয়ে একটা জায়গায় যাচ্ছিলাম।খুব গুরুত্বপূর্ণ কাজেই যাচ্ছিলাম এবং যার কারণে আমার অত্যন্ত তাড়া ছিলো। তো সে কারণে আমি আসলে খুব তাড়াহুড়া করছিলাম। কিন্তু হঠাৎ দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর খুব অসহায় ভাবে বসে আছে। অর্থাৎ তার দিকে তাকিয়ে বোঝাই যাচ্ছে যে, সে অনেক দিনের অভুক্ত। কারণ স্বাভাবিকভাবে মানুষ রাস্তার কুকুর বিড়ালদের, রাস্তার কুকুর বিড়াল এর চেয়ে বেশি ময়লা-আবর্জনা মনে করে। অর্থাৎ এই কথাটি এ কারণেই বললাম যে, তারা আসলে অনেক বেশি কষ্ট দেয়। অর্থাৎ আমি মানুষের কথা বলছি মানুষ। ওই কুকুর বিড়ালদের অনেক বেশি কষ্ট দেয়।
যাইহোক, আমার আসলে দেখে যখন মনে হলো যে কুকুরটি খুব অসহায় এবং অভুক্ত রয়েছে। তাই আমি তাকে কিছু খাবার কিনে দিলাম,একটি পাউরুটির প্যাকেট কিনে দিলাম। তো দেখলাম সে বেশ ভালোভাবে খেয়েছে এবং আমি আমার কাজে চলে গেলাম। কারণ ওই যে বললাম, আমার খুব বেশি তাড়া ছিলো।
কিন্তু পরবর্তীতে একদিন যখন আমি আসলে সেই রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন দেখলাম যে কুকুরটি আমাকে দেখামাত্রই দাঁড়িয়ে গেলো এবং লেজ নাড়াতে শুরু করলো। আসলে সেখান থেকে আমি এটাই উপলব্ধি করলাম যে, মানুষকে পোষ মানানো সম্ভব না হলেও কুকুর বিড়ালকে পোষ মানানো খুব সহজ। কারণ তাদের হৃদয় মানুষের মতো জটিল নয়, তাই হয়তো। কারণ মানুষের হৃদয় আমি জটিল এ কারণেই বললাম যে, মানুষকে আপনি যতোই করেন না কেনো। সে সব সময় কোনো না কোনো একটি ভুল কিংবা ত্রুটি বের করবেই।
অসাধারণ উপলব্ধি ও মানবতার দৃষ্টান্ত।ছোট্ট একটি সদয় কাজ কত বড় প্রভাব ফেলতে পারে।যেমন আপনি কুকুরটির প্রতি দেখানো স্নেহ এবং পরে তার ভালোবাসা ফেরত পাওয়া। সত্যিই, জীবনের জটিলতার মাঝে এমন সরল ও নিষ্পাপ প্রাণীদের সঙ্গে মেলামেশা আমাদের মনকে প্রশান্তি দেয়। আপনার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে, সহানুভূতি আর ভালোবাসা কোনো জীবের জন্যই সীমাবদ্ধ নয়, বরং তা সবার জন্য প্রয়োজন। ধন্যবাদ এই মূল্যবান অনুভূতি শেয়ার করার জন্য।