পরিচ্ছন্নতা বুঝবেন কিসে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা ব্যাপার আমি আসলে না বলে থাকতে পারি না। সেটা হলো মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা একেবারেই মানুষের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা ব্যক্তিগত ব্যাপার হতে পারে। কিন্তু তাই বলে এটা যে শুধুমাত্র একার মধ্যে আটকে থাকে, তা নয়। কারণ একেবারে খোলাখুলি ভাবে বলতে গেলে, আমি মানুষ হিসেবে পরিষ্কার নাকি পরিচ্ছন্ন এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা অবশ্যই অন্য মানুষের চোখে সর্বপ্রথমে পরবে। কারণ এটা অন্য মানুষ বেশি দেখবে এবং এটাই একেবারে স্বাভাবিক একটি ব্যাপার।

কিন্তু এখানে একটি ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে আমরা পরিছন্নতা আসলে নানা রকম ভাবে প্রকাশ করতে চাই। কিংবা ঠিক করতে চাই। কিন্তু আমি আমার দিক থেকে যদি বলি। আমি আসলে একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেটা যাচাই করি তাদের ঘরের নিজস্ব রুম কিংবা ওয়াশরুম দেখে। কারণ এটা আমি সবসময় দেখেছি যে, যে মানুষদের ঘরের ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্ন, তাদের পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ এটা আমি সত্যিই অনেক ক্ষেত্রে দেখেছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা কিংবা আপনাদের মতামতের সাথে আমার মতো মিলবে কিনা সেটাও জানি না। কিন্তু সত্যি এটা আমি অনেকবার দেখেছি যে, কিছু কিছু মানুষ নিজের পোশাক আশাক এমনভাবে দেখায় কিংবা এমনভাবে হাত ভাব দেখায় যে তারা খুব পরিষ্কার। কিন্তু তাদের ওয়াশরুমে গেলে বোঝা যায় যে, সত্যি আসলে মানুষ কতোটা অপরিচ্ছন্ন হতে পারে।

তাই আমার কাছে মনে হয় যে, পরিছন্নতা আমরা মানুষের ঘরের ওয়াশরুম থেকেই বুঝতে পারি। কারণ সেটা যদি ব্যবহার উপযোগী না হয়। তাহলে বুঝতে হবে ওই, মানুষ অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন নয় এবং ওই দিকটিতে তার বিশেষ নজর দেওয়া উচিত। যদিও এটা বেশ ব্যক্তিগত একটি কথা। কিন্তু আমি মনে করি , আমাদের সকলের জায়গা থেকে নিজেদেরকে উন্নত করা উচিত। অন্তত পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক দিয়ে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37