সঠিক সময়ে আলাদা হওয়ার প্রয়োজনীয়তা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা মাঝেমধ্যে আমাদের জীবনে কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ব্যাপারটি এমন হয়ে যায় যে আমরা হয়তো মায়ায় পরে যাই। সে কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু এটাই হলো, মূল ব্যাপার। অর্থাৎ আমাদের যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত কিংবা খুব দ্রুত নেওয়া প্রয়োজন। সেখানে আসলে আমরা ঠিকভাবে সেই ব্যাপারটি সামলাতে পারি না। আর তার মধ্যে অন্যতম হলো আমরা কোনো মানুষকে যতোটা সহজে ভালবাসতে পারি, যতোটা সহজে কোনো মানুষটা আমাদের কাছে টেনে নিতে পারি। ততোটাই কষ্ট হয়ে যায় কোনো মানুষের কাছ থেকে দূরে সরে আসা।

আমি জানি না এটার সাথে আপনারা কতজন নিজেদেরকে রিলেট করতে পারবেন। কিন্তু আমি সত্যিই নিজের সাথে সম্পর্ক খুঁজে পাই এই ব্যাপারটির অনেক বেশি। কারণ আমি কোনো মানুষকে যতো সহজে ভালোবাসতে পারি কিংবা যতো সহজে বন্ধুত্বপূর্ণ আচরণ কিংবা বন্ধুত্ব গড়ে তুলতে পারি। তার চেয়েও বেশি কঠিন হয়ে যায়, যখন সেই মানুষটির কাছ থেকে আমাকে আলাদা হতে হয়। কারণ তখন অনেক ব্যাপার আমার মাথার মধ্যে ঘুরপাক খায় কিংবা অনেক কিছু আসলে আমার মাথার মধ্যে চলতে থাকে। যেই ব্যাপারগুলো জেনে আসলে আমি নিজেই যেনো নিজের কাছে অনেকটা ছোট হয়ে যাই।

কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সঠিক সময় আলাদা হওয়া অনেক বেশি প্রয়োজনীয়। কারণ কোনো মানুষ যদি আমাদেরকে তার জীবনে অতো বেশি প্রয়োজনীয় মনে না করে কিংবা কোনো মানুষ যদি আমাদের কারনে বিরক্ত হয়। তাহলে তার জীবনে শুধু শুধু আরও বিরক্তি বাড়িয়ে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কিংবা যে মানুষটি আমাদের ভালোবাসা চাইছে না। তাদেরকে শুধু শুধু বিরক্ত করা আমার মোটেও পছন্দের ব্যাপার নয়। কারণ যেই মানুষ আমাদের ভালবাসবে যে মানুষ আমাদের চায়।শুধুমাত্র তাদের কাছে থাকাটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। তাছাড়া সঠিক সময়ে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। অর্থাৎ যারা আমাদের চায় না তাদের কাছ থেকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 61714.34
ETH 1618.58
USDT 1.00
SBD 0.40