আমার প্রত্যাহিক জীবনের গল্প ll আমার বাংলা ব্লগ r

আজ-শনিবার
০৭-০৮-২০২১

হ্যালো বন্ধুরা

আমি @hayat221 বাংলাদেশ থেকে বলছি

সবাইকে-অভিনন্দন



আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মত চলে আসছি পোষ্ট করার জন্য "আমার বাংলা ব্লগ " কমিউনিটি তে। আজকে আমি শেয়ার করব আমার প্রত্যাহিক জীবনের গল্প।


  • এখন নিচে আমি শেয়ার করব আমার সারা দিন কাটানো কিছু মুহূর্ত। তো যাওয়া যাক গল্পে!

শুভ সকাল

আজকে আমি ঘুম থেকে উঠি ১০ টার দিকে। কারন এতো লেট করে আমি কখনো ঘুম থেকে উঠি না। লেট করে ঘুম থেকে উঠার কারন হচ্ছে, গতকাল রাতে ঘুমাইছি রাত তিনটার সময়। এতটা রাত জেগে আমি একটা মুভি দেখি। এর আগে মুভিটির অনেক নাম শুনেছি কিন্তু দেখা হয়নি। মুভিটির নাম ছিলঃ" কাবির সিং"। সকালে ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে ১০ টার সময় নাস্তা না করে সরাসরি ভাত খেয়ে নেই। খাওয়া শেষ করে প্রতিদিনের মতো একটু কাজ করি। সকালে আমার প্রতিদিনের কাজ হচ্ছে, গরু ছাগলের একটু পরিচর্যা করা।


দুপুর

১ টার মধ্যে আমি গোসল করে নেই। গোসল শেষ করে দুপুরের খাবার খেয়ে নেই। দুপুরের খাবার শেষ করে, অতিরিক্ত রোদ আর গরমের কারণে কোথাও না গিয়ে ঘুমিয়ে পড়ি। রাতে তো ঘুম হয়নি সে ঘুমটি দুপুরেই শেষ করি। ঘুম থেকে উঠেছিলাম ৫ টার দিক।


শুভ বিকাল

বিকেলবেলা আমি ও এক ছোট ভাই একটু হাঁটাহাঁটি করার জন্য, আমার গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে একটি করতোয়া নদীর ব্রিজের ধারে। সেখানে গেলে অনেক সুন্দর মনমুগ্ধকর পরিবেশ পাওয়া যায়। সেখানে বসে বসে সময় কাটিয়েছি অনেক সুন্দর ভাবে। চার দিক থেকে আসা অনেক বাতাস। পরিবেশটা ছিল অসাধারণ।

IMG_20210807_220632.jpg

IMG_20210807_220702.jpg

IMG_20210807_220759.jpg

IMG_20210807_220729.jpg


আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। এর মাঝে কোন রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


শুভেচ্ছান্তে-
@hayat221

শুভ-রাত্রি


Sort:  
 5 years ago 

চমৎকার কাটলো আপনার দিন। শুভ কামনা।।

আমার মতোই ঘটনা বিহীন দিন। আমার দিন গুলোও এমনই কাটছে।

 5 years ago 

অসাধারণ ভাবে উপস্থাপনা করছেন। আমাকে আপনার উপস্থাপনা অনেক ভালো লেগেছে এবং আপনার দিনটি অনেক ভাল ছিল।

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63791.40
ETH 1787.91
USDT 1.00
SBD 0.38