অপেক্ষা---!



আসসালামু-আলাইকুম

হ্যালো বন্ধুরা

আমি @hayat221 বাংলাদেশ থেকে বলছি

শুভ বিকাল



আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।


অপেক্ষা

images (34).jpeg

Source

আমি প্রতিদিনের মত আজকেও পোস্ট করতে চলেছি, আমার আজকের বিষয় হচ্ছে অপেক্ষা। আমি অপেক্ষা নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই।


অপেক্ষাঃ আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টকর সময় হচ্ছে কারো জন্য অপেক্ষা করা। সেটা যেকোন বিষয়ের উপর হতে পারে। আমি অনে করি কারো জন্য অপেক্ষা করা বোকামি। আসলে আপনি যার জন্য অপেক্ষা করবেন, সে হয়তো সঠিক সময় নাও আসতে পারে। আমি মনে করি, জীবনকে পরিচালনা করতে হলে অপেক্ষা নয় বরং ধৈর্য শক্তি ব্যবহার করা। তাহলে বয়ে আনা সম্ভব জীবনের সার্থকতা। অপেক্ষা কারো জীবনে মঙ্গল আনতে পারে অন্যদিকে কারো জীবনে অমঙ্গল আনতে পারে।

আমাদের তখনই অপেক্ষা করা উচিত, যখন আমরা কোনো কিছুতে ধৈর্য শক্তি প্রয়োগ করে সার্থকতার উপলব্ধি ঘটাবো। তখন আমাদের অপেক্ষা করা বোকামী হবে না সার্থকতাই হবে।

এখন আমি আমার দিক থেকে কিছু শেয়ার করতে চাই। আমিও এরকম একবার কারো অপেক্ষায় ছিলাম। সে শুধু আমাকে অপেক্ষাই করে গেছে বরং আসেনি। তখনই আমি বুঝতে পারি, যে অপেক্ষা এমন কিছুর উপর করতে হবে যেটাতে আমার সার্থকতা আসবে। আমার অপেক্ষা ছিলো ক্ষণিকের ওপর। কিন্তু ক্ষণিকের জন্য অপেক্ষা করা উচিত নয়, বরং এতে আমাদের ক্ষতি হতে পারে।

তারপর থেকেই এখন আমি নিজে নিজেই উপলব্ধি করি, যে এমন কিছুর ওপর অপেক্ষা করতে হবে যা আমার জন্য অভাবনীয়। সেটা অবশ্যই করতে হবে, আমার কর্মশক্তির উপর।

  • কবি কিছু প্রবাদ বলে গিয়েছেন-

যেখানে দেখিবে ছাই-
উড়াইয়া দেখ ভাই,
পাইলেও পাইতে পারো-
অমূল্য রতন।

বিষয়টা ঠিক এমনই হয়ে গেছে। আমাদের এমন কিছুর জন্য অপেক্ষা করতে হবে, যেটাতে আমরা আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারব। নতুবা আমরা অহেতুক কোন কিছুর ওপর অপেক্ষায় থাকলে, সেটা শুধু অপেক্ষায় থেকে যাবে বাস্তবে কখনো রুপান্তর হবে না।


আমার এই পোস্টের মাধ্যমে কোন কিছু ভুল ত্রুটি হলে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।

ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের।

শুভেচ্ছান্তে-
@hayat221


Sort:  
 5 years ago 

কঁপিরাইট ফ্রী ফটো ব্যবহার করুন

ওকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63945.53
ETH 1803.59
USDT 1.00
SBD 0.39