সবজি দিয়ে চ্যাপা বা সিদলের রেসিপি 😋[১০% লাজুক খ্যাকের জন্য ]
13-02-2022
১ ফাল্গুন ,১৪২৮ বঙ্গাব্দ
বাঙালিয়ান মজাদার রেসিপি |
|---|
| আপনাদের মাঝে চলে এলাম আবারো একটি রেসিপি নিয়ে। গতকাল আপনাদের মাঝে বাশপাতা মাছের শুটকির রেসিপি নিয়ে হাজির হয়েছিলাম। আজকে হাজির হয়েছি বাঙালিয়ান রেসিপি চ্যাপা বা সিদলের রেসিপি। চ্যাপা বা সিদল ভর্তা বা সবজির সাথে রান্না করে খাওয়া হয়ে থাকে। এর স্বাদ ও গন্ধ এক কথায় অতুলনীয়। আর আমাদের এদিকে হাসুর চ্যাপা বিখ্যাত। যে একবার হাসুর চ্যাপা খেয়েছে বলা চলে এক রকমের চ্যাপার প্রেমে পড়ে গেছে। ঢাকা থেকেও অনেক মানুষ হাসুর চ্যাপা নিতে ভীড় জমায়। আমাদের ময়মনসিংহ জেলার নান্দাইলের ঐতিহ্যবাহী চ্যাপা বলে চলে। তাইতো আজকে চলে এলাম আপনাদের মাঝে হাসুর সেই বিখ্যাত চ্যাপার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি মূলত বিভিন্ন সবজির সংমিশ্রণে তৈরি। আর রান্নার প্রক্রিয়া প্রায় শুটকির রেসিপির মতোই। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক।। |
|---|
| জাম আলু | বাঁধাকপি | ||
|---|---|---|---|
| শিম | বেগুন | ||
| টমেটো | কাচা মরিচ | ||
| চ্যাপা বা সিদল | হলুদ ও মরিচের গুঁড়ো | ||
| রসুন ও পিয়াজ | রসুন ও পিয়াজ বাটা | ||
| কুমড়া পাতা |
| প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর সেখানে পেয়াজ ও রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর পরিমাণমতো তেল দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এক চামচ হলুদের গুড়া ও এক চামচ মরিচের গুড়া দিয়ে দিলাম। |
|---|
| তারপর পরিমাণমতো লবণ দিয়ে দিলাম। দেয়ার পর ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর অল্প পানি দিয়ে দিলাম। দেয়ার পর চ্যাপা বা সিদল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ। কষানো হয়ে গেলে কাটা জাম আলু ও বেগুন দিয়ে দিলাম। |
|---|
| তারপর শিম ও বাঁধাকপি দিয়ে দিলাম |
|---|
| তারপর কুমড়া পাতা দিয়ে দিলাম। দেয়ার সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলাম |
|---|
| তারপর কাটা টমেটো দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ১৫-২০ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকার পর তরকারির কালার পরিবর্তন হবে। তারপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। |
|---|
| তারপর একটি বাটিতে পরিবেশন করে নিলাম দুপুরে খাওয়ার জন্য 😍 ।ব্যাস! হয়ে গেলো খুব সহজেই সবজি দিয়ে চ্যাপা বা সিদলের রেসিপি। |
|---|
| বিষয় | সবজি দিয়ে চ্যাপা বা সিদলের রেসিপি 😋 |
|---|---|
| ডিভাইস | oppo A12 |
| ফটোগ্রাফার | @haideremtiaz |
| লোকেশন | w3w |
ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share link
বা বা দারুন একটি রেসিপি। সিদল বেশ দারুন একটি মুখরোচক খাবার বেশ ভালই লাগে খেতে। কিন্তু শিদলের এমন রেসিপি এর আগে কখনো খাওয়া হয়নি বেশ ভালই লাগলো দেখে অবশ্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য
এই রেসিপি আমি আগে কখনো খাইনি।আমার কাছে রেসিপিটি অনেক ইউনিক ছিল।সবজি দিয়ে সিদলের রেসিপি রান্না করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️
সবজি দিয়ে চ্যাপা বা সিদলের রেসিপি। উত্তর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী রেসিপি।এত চমৎকার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য সত্যিই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি♥♥
ধন্যবাদ আপু আপনাকে
আপনার তৈরি সবজি রেসিপি টার সাথে আমার প্রথম দেখা। একটু টেস্ট করে দেখতে পারলে ইচ্ছা পূরণ হতো। নতুন রেসিপি দেখে টেষ্ট করতে মন চায় সবার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন । ধন্যবাদ
ভাইয়া সবজি দিয়ে চ্যাপা বা সিদলের রেসিপি খুবই চমৎকার হয়েছে। খুব মজাদার লাগছে দেখতে। এই ভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখেই খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️
সবজি দিয়ে খুব সুন্দর সিদলের রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি আমার খুব ভালো লেগেছে। সুন্দরভাবে সিদলের রেসিপি আমাদের মাঝে নিখুঁত ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ আপু ❤️
চ্যাপা শুটকি রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। কিন্তুু শিটকি মাছ খাওয়ার পর হাতের গন্ধ ভালো লাগে না।শুধু মাএ এ কারনে আমার শুটকি মাছ ভালো লাগে না।তবে আপনার রেসিপি টা ভালো ছিলো।ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
এটা অবশ্য আপু আপনি ঠিক বলেছেন শুটকি বা সিদল খাওয়ার পর হাত একটু গন্ধ হয়ে যায় । তবে খেতে কিন্তু খুব মজার হয় ধন্যবাদ আপনাকে ।
চ্যাপা শুটকি দিয়ে আপনার সবজি রান্না দেখতে খুবই দারুন লাগছে এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়েছেন। আর এত সুন্দর করে চ্যাপা শুটকি দিয়ে সবজি রান্না আমি মনে হয় প্রথম দেখলাম। আর এত সুন্দর একটা চ্যাপা শুঁটকির সবজির রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য
সবজি দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে সিদলের রেসিপি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। যদিও সিদল এই নামটি আমার কাছে একদম নতুন তবে আপনার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া