DIY- ক্রিস্টমাস ডেকোরেশনের ফুলের ওয়ালমেট তৈরি [১০% লাজুক খ্যাকের জন্য ]
25-12-2021
১১ পৌষ,১৪২৮ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাই
🔴 প্রয়োজনীয় উপকরণ 🔴
- A4 সাইজের রঙিন পেপার
- কাচি
- ফেবিকল গাম
প্রথমেই রঙিন একটি পেপার নিয়ে নিয়ে নিলাম এ৪ সাইজের। তারপর কাগজকে ১০*১০ সেঃমিঃ বরাবর বর্গাকার করে কেটে নিলাম।
তারপর কাগজের মাঝ বরাবর ভাজ করে নিলাম ত্রিভুজাকার মতো করে নিলাম।
তারপর আবার সমকোণী ত্রিভুজের মতো করে ভাজ করে নিলাম।
তারপর আবার সমান দুই অংশে ভাজ করে নিলাম।
ত্রিভুজের মতো তিনটি ভাজ হয়ে যাবে।
তারপর কাচি দিয়ে কাটার পর একটি ফুলের মতো হয়ে যাবে।
তারপর কাগজের কাটা অংশের দ্বিতীয় পার্টটার শীর্ষে ফেবিকল গাম লাগিয়ে দিলাম।
তারপর চারটি অংশ কাগজের মাঝখানে গাম দিয়ে লাগিয়ে দিলাম।
তারপর ঠিক একইভাবে আরেকটি ফুল বানিয়ে নিলাম নীল কাগজ দিয়ে।
দুটি ফুল একসাথে
তারপর নীল কাগজের ফুলের পিছনে মাঝখানে গাম লাগিয়ে দিলাম।
তারপর দুটি ফুল একসাথে জোড়া লাগিয়ে দিলাম।
তারপর ফুলের মাঝখানে একটি কাগজের বৃত্তের মতো লাগিয়ে দিলাম। হয়ে গেল কাগজের ফুলের ওয়ালমেট ক্রিস্টমাস ডেকোরেশনের জন্য।
চূড়ান্তধাপ ↙️ |
|---|
তারপর ফুলটি দেয়ালে লাগিয়ে দিলাম। অবশেষে একটি সেলফি তুলে নিলাম।
| বিষয় | ক্রিস্টমাস ডেকোরেশনের জন্য ফুলের ওয়ালমেট তৈরি। |
|---|---|
| ডিভাইস | oppo A12 |
| ফটোগ্রাফার | @haideremtiaz |
| লোকেশন | Mymensingh,Bangladesh |
আশা করি আজকের ক্রিস্টমাস ডেকোরেশনের জন্য ফুলের ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।
ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।
নতুন নতুন ডাই পোস্ট দেখতে ভালোই লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি আমার কাছে অসাধারণ লেগেছে। ১৩ টি ধাপে খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন।আপনার জন্য অনেক শুভ কামনা রইলো ভাইয়া ❤️🙏
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ক্রিস্টমাস উপলক্ষ্য দারুন একটি ফুলের ওয়ালমেট বানিয়েছেন অনেক সুন্দর হয়েছে ভাই।বেশ গুছিয়ে ধাপ গুলো করেছেন শুভ কামনা রইলো।
আপনাকে ধন্যবাদ ভাই।
ছোট কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট টি। আরো সুন্দর সুন্দর ওয়ালমেট এর অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাই
আপনার তৈরি করা ডেকোরেশনের ফুলের ওয়ালমেট টি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে ।বিশেষ করে এই ফুলটি তে রংবেরঙের কাগজ ব্যবহার করায় দেখতে অনেক সুন্দর লাগছে । এমন ফুলের পোস্ট তেমন একটা দেখা যায়না আমার কাছে ফুলটি বেশ সুন্দর এবং ইউনিক লেগেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার কাছে ভালো লেগেছে খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।
আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলটি দেখতে অসাধারণ হয়েছে চোখ জুড়িয়ে গেল আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য।
এই ফুলগুলি কিনতে ও পাওয়া যায় ঘর সাজানোর জন্য।আপনি দারুণ তৈরি করেছেন কাগজ দিয়ে ফুলটি।এটি কঠিন ও বুদ্ধির কাজ।ধন্যবাদ ভাইয়া।
দিদি চেষ্টা করেছি আরকি। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজ স্বার্থক। ধন্যবাদ দিদি আপনাকে
ভাই আপনি অনেক সুন্দর করে ক্রিস্টমাস ডেকোরেশনের ফুলের ওয়ালমেট তৈরি করছেন।দেখতে বেশ ভালো লাগছে।তৈরি করার সাথে উপস্থাপনা অনেক সুন্দর।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য