রঙিন কাগজ দিয়ে বান্নি বুকমার্ক তৈরি 🐻 [১০% লাজুক খ্যাকের জন্য]
28-01-2022
১৫ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
আসসালামুআলাইকুম সবাইকে
আ
শা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে বান্নি বুকমার্ক তৈরি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যায়হোক চলুন দেখে নেয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
| A4 সাইজের রঙিন পেপার | কাচি |
|---|---|
| কলম | ফেবিকল গাম |
| প্রথমে একটি a4 সাইজের রঙিন পেপার বর্গাকৃতির কেটে নিলাম । তারপর মাজ বরাবর একটি ভাঁজ করে নিলাম । |
|---|
| তারপর আবার মাঝ বরাবর ত্রিভুজাকৃতি শীর্ষ বরাবর ভাঁজ করে নিলাম । ঠিক একইভাবে দুই পাশ থেকে সমান করে ভাঁজ করে নিলাম । |
|---|
| তারপর ভাঁজটি সম্পূর্ণরূপে খুলে নিলাম । কাগজের মাঝ রেখা বরাবর নিচ থেকে ত্রিভুজাকৃতির মত করে ভাঁজ করে নিলাম । তারপর কাগজটি উল্টো করে নিলে অনেকটা বর্গাকৃতির মত হয়ে যাবে । |
|---|
| বর্গাকৃতির দুইপাশে ফেবিকল গাম লাগিয়ে জোড়া লাগিয়ে দিলাম যাতে ভাঁজ খুলে না যায় । |
|---|
| তারপর বান্নি কার্টুনের মত চোখ দেয়ার জন্য সাদা কাগজ বৃত্তাকার করে কেটে নিলাম । তারপর আবার একই কাগজের বৃত্তাকার করে কেটে নিলাম । অবশেষে ফেবিকল গাম দিয়ে চোখ দুটি লাগিয়ে দিলাম । |
|---|
|তারপর বান্নি কার্টুনের নাক রঙিন কাগজ দিয়ে কেটে দিয়ে জোড়া লাগিয়ে দিলাম ।|
| তারপর বান্নি কার্টুন এর কান দেয়ার জন্য দুটি আলাদা রঙিন কাগজ দিয়ে কেটে নিলাম কানের মতো করে । তারপর ফেবিকল গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম । |
|---|
| তারপর বান্নি কার্টুন এর দুটি দাঁত সাদা কাগজ দিয়ে বানিয়ে লাগিয়ে দিলাম এবং চোখ কলম দিয়ে অঙ্কন করে নিলাম । ব্যাস! হয়ে গেল বানি কার্টুন এর একটি কিউট বুকমার্ক । |
|---|
চূড়ান্তধাপ ↙️ |
|---|
| বিষয় | রঙিন কাগজ দিয়ে বান্নি বুকমার্ক তৈরি। |
|---|---|
| ডিভাইস | oppo A12 |
| ফটোগ্রাফার | @haideremtiaz |
| লোকেশন | w3w |
আশা করি রঙিন কাগজ দিয়ে বানানো আজকের বান্নি বুকমার্ক তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ।
ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter link:
রঙিন কাগজ দিয়ে তৈরি বান্নি বুকমার্ক খুবই সুন্দর হয়েছে। বান্নী কার্টুনের দাঁত ও কান দুটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। খুব সুন্দর একটি কার্টুন তৈরি করেছেন ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করেছেন ❤️
রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে বান্নি বুকমার্ক তৈরি করেছেন। দেখে আমার খুব ভাল লাগছে। আপনি খুব সুন্দর করে এবং দক্ষতার সহকারে কারুকাজ টি সম্পন্ন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য ।
রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি বান্নি বুকমার্ক বানিয়েছেন অনেক সুন্দর হয়েছে খুব গুছিয়্র উপস্থাপন করেছেন শুভ কামনা।
ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজ দিয়ে বান্নি বুকমার্ক তৈরি করেছেন দারুন হয়েছে ভাই ইউনিক আইডিয়া ছিলো এর আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম রঙিন কাগজ দিয়ে বান্নি বুকমার্ক তৈরি। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
আপনি খুব সুন্দর একটি বান্নি বুকমার্ক তৈরি করেছেন। সত্যি ভাইয়া অসম্ভব সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে খুব ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য
ওয়াও! অসাধারন একটি বান্নি বুকমার্ক তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের মাঝে সাজিয়ে গুজিয়ে সুন্দর ভাবে এটা কিভাবে তৈরি করতে হয় উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য ।
রঙিন কাগজ দিয়ে বুকমার্ক বেশ দারুন বানিয়েছেন।
জিনিসটা খুব কিউট লাগছে ☺️
বিশেষ করে রঙিন কাগজ দিয়ে করাতে বেশ ফুটে উঠেছে।
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀
আপনাকে ধন্যবাদ ভাইয়া❤️
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য 🥀