"লাভ স্কাউট" নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

12-06-2023

২৯ জ্যৈষ্ঠ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


শুভ সন্ধ্যা 🌼🦋। কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন 🌼। যাক, দেখতে দেখতে বাংলা ব্লগের ২য় বর্ষপূর্তি হয়ে গেল। আপনারা ইতোমধ্যেই জানেন। দিনটি আসলেই আমাদের অনেক আনন্দের। এরই ধারাবাহিকতায় তিন দিন ব্যাপী চলবে আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান। আসলে অনুষ্ঠানটি ভার্চুয়ালি হলেও আমরা কিন্তু বেশ উপভোগ করে থাকি। যাক, আজকে বিকেল বেলা সময় পেয়েছিলাম একটি নাটক দেখার। নাটক দেখার সময়ই পায় না। তবে মাঝে মাঝে নিজেকে যে একটু রিলেক্স মোডেও নিয়ে যেতে হয়। আজকেই দেখলাম নাটকটি রিলিজ হয়েছে। নাটকের নাম হচ্ছে লাভ স্কাউট। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

Screenshot_2023-06-12-18-34-41-48.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামলাভ স্কাউট ।
পরিচালনাআবুল হায়াত মাহমুদ
গল্প ও চিত্রনাট্যনাজিম উদ দৌলা।
প্রযোজকশাহরিয়ার শাকিল।
অভিনয়েঅপূর্ব, সায়লা সাবি, সাবরিন আজাদ, রুনা চৌধুরী, মামুন চৌধুরী রিপন সহ আরও অনেকে।
দৈর্ঘ্য৪০ মিনিট ৩৫ সেকেন্ড।
মুক্তির তারিখ১২ই জুন , ২০২৩ইং
ধরনরোমান্টিক ,কমেডি , ড্রামা
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


চরিত্রেঃ


রবিঃ
জিয়াউল ফারুক অপূর্ব ।
তনুঃ
সায়লা সাবি ।



কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-06-12-18-35-56-48.jpg

Screenshot_2023-06-12-18-36-40-53.jpg

আজমল হক সাহেবের একমাত্র ছেলে রবি! ছেলের বয়স হয়েছে। পাশাপাশি একটা জব করছে। রবির বাবা অনেক মেয়ে দেখিয়েছে রবিকে কিন্তু কোনো মেয়েই তার পছন্দ হয় না! তার কিছুদিন পর সন্ধান পায় একটি মেয়ের! মেয়েটির নাম তনু! ছোটবেলা থেকেই তনু কখনো মিথ্যে কথা বলে না! বাবার রিকোয়েস্ট এ তনুর সাথে দেখা করতে যায় রবি। দেখা করার পর মেয়েটিকে তার পছন্দ হয়। রবির বাবা সেটা শুনে ভীষণ খুশি

রবির বাবা তখনই তনুর মাকে ফোন দিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলতে। কিন্তু জানতে পারে তনু, রবিকে পছন্দ করেনি! তা শুনে রবি সেটা বিশ্বাস করতে চায় না! এদিকে তনুকে ফোন দিয়েও নাম্বারটি বন্ধ দেখাচ্ছিল। তাই রবি বাধ্য হয়েই তনুদের বাসায় যায়! গিয়ে জানতে পারে সত্যিই পছন্দ হয়নি তনুর রবিকে। কিন্তু রবি সেটা মোটেও মানতে পারেনি ।

Screenshot_2023-06-12-18-37-31-12.jpg

Screenshot_2023-06-12-18-37-46-56.jpg

তারপর তনু যেমন বলেছিল ছেলেটা সেরকম নয়! ছেলেটি দেখতে সুন্দর, হ্যান্ডসাম। ছেলেটিকে তনু দেখেনি! তবুও বিয়েতে রাজি হয় তনু! আর তনুর মামা তখনই বিয়ের এঙ্গেজ করিয়ে রাখতে বলে। তারপর তনুকে দেখে রবি রীতিমতো অবাক হয়ে যায়। কারণ এই তনু সেই তনু না! যাকে দেখে সে দেখতে আরও সুন্দর। বাবার জোরাজুরিতে রবি বিয়ে করে ফেলে তনুকে! তনুও ভীষণ খুশি।

Screenshot_2023-06-12-18-38-24-77.jpg

Screenshot_2023-06-12-18-38-58-50.jpg

বিয়ের কয়েক মাস পর তনুর একমাত্র বেস্ট ফ্রেন্ড বাসায় আসে! সেদিনের ঘটনা সবকিছু খুলে বলে। সেদিন তনু পাঠিয়েছিল তার বেস্ট ফ্রেন্ডকে রবির সাথে দেখা করার। দেখা করতে গিয়ে রবিকেই পছন্দ করে বসে তার বেস্ট ফ্রেন্ড। এজন্য উল্টাপাল্টা বর্ণনা করে তনুকে জানায়। কিন্তু ভাগ্যে যে তনুকেই লেখা ছিল রবির! অবশেষে তনুর ফ্রেন্ড তার ভুলটা বুঝতে পারে। আসলে প্রত্যেক মানুষের সাউলমেট থাকে, যখন আসার সময় হয় ঠিকই চলে আসে। আর সেখানেই নাটকের সমাপ্তি ঘটে।


ব্যক্তিগত মতামত


নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে । দীর্ঘ এক যুগ পর সায়লা সাবিকে অপূর্বের সাথে অভিনয় করতে দেখলাম! নাটকের গল্পটাও দারুণ ছিল। বার বার মনে হচ্ছিল ভৌতিক কিছু একটা হবে। যারা নাটকটি দেখবে আশা করি একটু ভয় পাবেই। কারণ কি হতে চলেছে বার বার মনে হবে।

ব্যক্তিগত রেটিং


৯.৫/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg




VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

রেটিং পয়েন্ট দেখে মনে হচ্ছে নাটকটি বেশ সুন্দর। অপূর্বর নাটক আমার বেশ ভালো লাগে। সায়লা সাবি নাটক কেমন দেখা হয়নি। যাইহোক সময় পেলে নাটকটি দেখব।

 3 years ago 

জি! আশা করি দেখলে উপভোগ করতে পারবেন

 3 years ago 

অপূর্ব নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই নাটক এখনো দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে বুঝতে পারছি এত গল্প খুব সুন্দর। সময় পেলে অবশ্যই দেখবো। এখন নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

জি আপু। নাটকটি দেখলে উপভোগ করতে পারবেন আশা করি

 3 years ago 

লাভ স্কাউট নাটকের গল্পটি একটু ভিন্ন রকম। এধরনের নাটক গুলো ভীষণ ভালো লাগে। আমি অবশ্যই নাটকটি দেখবো। আপনার রিভিউ দেখে নাটকটি দেখার খুব ইচ্ছে হয়েছে। ফ্রি হয়ে অবশ্যই নাটকটি দেখবো ইনশাআল্লাহ।

 3 years ago 

জি ভাইয়া। নাটকটি দেখলে আশা করছি উপভোগ করবেন 😍

 3 years ago 

নাটকটি দেখলাম একটু আগে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুব সুন্দর নাটক রিভিউ করেছেন আপনি। আসলে অপূর্বর নাটক আমি দেখে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে অপূর্বের নাটক গুলো । আজকে নাটকটি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে নাটকের সংলাপ খুবই অসাধারণ ছিল। নাটকটি কিছুটা কাল্পনিক চিত্র আমাদের মাঝে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন ৷ যদিও নাটকটি আমার দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো ৷ সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবো ৷ আর এমনিতে ও অপূর্বের নাটক আমার অনেক ভালো লাগে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য ৷

 3 years ago 

জি ভাই! সময় পেলে নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন।

 3 years ago 

বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি অনেকেই এই নাটকটার বেশ প্রশংসা করছে এবং আমাদের মাঝে আলোচনা হচ্ছে এই নাটকটা নিয়ে। অপূর্বর এ নাটকটা সত্যি অনেক ভালো লেগেছে সকল শ্রেণীর মানুষের কাছে। আজ আপনি নাটকটি আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন তাই আমারও অনেক ভালো লাগলো।

 3 years ago 

জি ভাইয়া! নাটকটা গতকালই রিলিজ হলো। আশা করি দেখলে উপভোগ করতে পারবেন

 3 years ago 

অপূর্বর নাটক আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে কারণ তার অভিনয়টা একেবারেই ভিন্ন ধর্মী। আপনি আজ যেই নাটকটা আমাদের মাঝে শেয়ার করেছেন এই নাটকটা এখন পর্যন্ত আমার দেখা হয়নি তবে যদি কখনো সময় হয় অবশ্যই নাটকটি দেখব নাটকটির রিভিউ দেখে মনে হচ্ছে একটু একটু ভৌতিক। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হাহা! ভাই ভৌতিক না ভাই, তবে মনে হবে ভৌতিক!

 3 years ago 

নাটক রিভিউ পোস্টগুলো আমার কাছে ভালো লাগে, নতুন একটি নাটক সম্বন্ধে ধারণা পাওয়া যায়। অপূর্বর অনেক নাটক আমি দেখেছি তবে এই নাটকটি এখন পর্যন্ত দেখা হয়নি । আপনি নাটকের কাহিনী সুন্দরভাবে তুলে ধরেছেন । নাটকটি রোমান্টিক আবার কমেডি ও বটে। ভালো মনে হচ্ছে নাটকটি দেখার ইচ্ছা রইলো।

 3 years ago 

জি আপু! আশা করি দেখলে উপভোগ করতে পারবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38