| কেমন আছেন সবাই! আশা করছি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এলাম একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি মূলত ডালের। এই ডালের রেসিপি বিশেষ করে গ্রামে বেশি রান্না করে খাওয়া হয়। আমাদের দিকে এই ডালকে মাসখালাই ডাল বলে চিনে সবাই। বড় মাছের মাথা বা বিভিন্ন রকমের সবজি দিয়ে খেতে মজা। এই ডাল যাদের এলার্জিজনিত সমস্যা আছে তারাও খেতে পারবে। তো যায়হোক চলুন রেসিপিটি দেখে নেয়া যাক। |
| লাউ |  | জিরা বাটা |  |
| জিরা ও হলুদের গুড়া |  | কাচা মরিচা বাটা |  |
| পিয়াজ বাটা |  | মাসখালাই ডাল |  |
| প্রথমে একটি কড়াইয়ে পরিমাণমতো পানি নিয়ে নিলাম। তারপর সেখানে মাসখালাই ডালের গুড়া দিয়ে দিলাম। তারপর পানির সাথে মিশিয়ে নিলাম। নেয়ার পর কাটা লাউ দিয়ে দিলাম |


| তারপর পিয়াজ বাটা ও কাচা মরিচ বাটা দিয়ে দিলাম। |


| তারপর জিরা বাটা, হলুদের গুড়া ও মরিচের গুড়া দিয়ে দিলাম |


| তারপর জিরার গুড়া দিয়ে দিলাম ও পরিমাণমতো লবণ দিয়ে দিলাম। |


| তারপর দুটি চালপাতা দিয়ে দিলাম। তারপর সবগুলো উপাদান মিশিয়ে দিলাম |


| তারপর চুলায় বসিয়ে দেয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। |


| চুলার তাপমাত্রা বাড়িয়ে দিয়ে ১০-২০ মিনিট বসিয়ে রাখলাম । তারপর সিদ্ধ হয়ে গেলে বুদ বুদ আসবে।তারপর ধনিয়াপাতা দিয়ে দিলাম। ধনিয়াপাতা দেয়াতে ডালের গন্ধটা বেড়ে যায় ;খেতেও মজা হয়। |

ছবি:লাউ দিয়ে মাসখালাই ডাল রেসিপি।
| বিষয় | লাউ দিয়ে মাসখালাই ডাল রেসিপি |
| ডিভাইস | oppo A12 |
| ফটোগ্রাফার | @haideremtiaz |
| লোকেশন | w3w |

আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কখনো এভাবে রান্না করে খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ
ধন্যবাদ

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share link
মাসকলাইয়ের ডাল খেতে খুবই মজার। এটা যে ভাবে রান্না করা হোক না কেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর আপনি মাসকলাই ডাল দিয়ে লাউ রান্না করেছেন দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই মজার হবে অনেক ধন্যবাদ আপনাকে এই রেসিপিটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
চমৎকার একটি ব্যতিক্রমধর্মী রেসিপি দিয়েছেন। এই খাবারটি আমার কখনো খাওয়া হয়নি। তবে আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে যথেষ্ট মজা হয়েছে। একদিন বাসায় এটা তৈরি করতে বলবো। খেয়ে দেখি কেমন লাগে।
জি ভাইয়া বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে। আপনাকে ধন্যবাদ ভাইয়া।
লাউ দিয়ে মাসকলাই ডালের রেসিপি খেতে অনেক মজা লাগে । আর আপনাদের ঘরে রেসিপিটি দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনি সুন্দর ভাবে রেসিপি তৈরি করার পাশাপাশি ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া আপনাকে
লাউ দিয়ে মাসকলাই এর রেসিপি আমার কাছে অত্যন্ত পরিচিত একটি রেসিপি। বাসায় প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয় যার কারনে মাঝে মধ্যেই লাউ দিয়ে মাসকলাই ঘন্ট করা হয়। মজাদার একটি রেসিপি তৈরির ধাপ গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আপনাকে
আসলে মাসকলাই ডাল আমার খুব প্রিয়। আপনি খুব সুন্দর করে মাসকলাই ডাল দিয়ে লাউ রান্না করেছেন। দেখতে বেশি অসাধারণ লাগছে। আপনার রন্ধন পদ্ধতি দেখে মনে হচ্ছে অনেক মজা এবং সুস্বাদু হয়েছে। এত সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাই।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
মাসকলাই এর এই ডাল টি আমি বেশ কয়েকবার খেয়েছি। আমি অবশ্য মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। এভাবে লাউ দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। এই মাসকলাই এর ডাল এমনিতেই অনেক মজাদার হয়। আপনি খুবই সুস্বাদু করে মাসকলাই এর ডাল রান্না করেছেন। খুবই লোভনীয় হয়েছে আপনার ডালের কালার টি।
ধন্যবাদ আপু আপনাকে।
ভাইয়া লাউ দিয়ে মাসখালাই ডাল রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকদিন আগে খেয়ে ছিলাম কিন্তু আপনার রেসিপি দেখার পরে ইচ্ছা জাগছে। আশাকরি অল্পতেই বাসায় প্রস্তুত করব। আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দর করে সাজিয়েছেন। অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু
ধন্যবাদ আপু আপনাকে
ভাইয়া, আমি মাসকলাই ডাল শুনেছি কিন্তু এই ডালের নাম তো কোথাও শুনিনি।যাইহোক আপনার রেসিপিটি খুবই পুষ্টিকর ও খুব সুন্দর হয়েছে।ডালের সঙ্গে সবজি খেতে খুবই মজার।ধন্যবাদ ভাইয়া।
জি দিদি যে ডাল ভেবেছেন এটাই। আমাদের এখানে মাসখালই বলে চিনে, খেতে বেশ মজার। ধন্যবাদ দিদি
লাউ দিয়ে মাসকলাই ডালের অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই মাসকলাই ডালের রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল কারণ লাউ দিয়ে এ ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার এই রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল, ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাইয়া