অযাচিত হস্তক্ষেপ সম্পর্ক নষ্ট করে

in আমার বাংলা ব্লগlast month

nowaja-the-path-7631282.jpg

From pixabay

আশা করছি সবাই আপনারা সবাই ভালো আছেন। তো আপনার ভালো থাকাটাও মাঝে মাঝে খারাপে পরিণত হয় যখন আপনার লাইফে অন্য কেউ এসে হস্তক্ষেপ করে। বিশেষ করে আপনি যখন ভালো অবস্থানে আছেন তখন দেখবেন আপনার পাশে জ্ঞানী লোকের অভাব নেই। আপনাকে বিভিন্ন রকমের জ্ঞান দেয়ার চেষ্টা করবে! আসলে আপনার লাইফটাকে আরও প্রবলেমে ফেলবে যখন আপনার লাইফে আরেকজন এসে ইন্টারফেয়ার করে।

আমাদের চারদিকে এমন কিছু মানুষ থাকে যারা শুধু অন্যের লাইফে কি হচ্ছে এসব নিয়েই পরে থাকে। ওদের অন্য কোনো চিন্তা থাকে না মনে। তাদের কাজ শুধু অন্যের লাইফ নিয়ে ভাবা। কারো লাইফ খারাপ চললে আরও কিভাবে খারাপ করা যায় সে চিন্তা করে। এই মানুষগুলো কিন্তু ভালো চাই না। আপনার ক্ষতি হোক সেটাই চাই।

আমি আসলে এমন টাইপের মানুষগুলোকে ঘৃণা করি। কারণ আমার লাইফে কেন আরেকজন এসে ইন্টারফেয়ার করবে। জীবন আমার, খারাপ সময় আমার! সবই আমার। এজন্য কে কি বললো এসব দেখার সময় নেই। যারা লাইফে এসে ইন্টারফেয়ার করতে চাই তাদেরকে সে সুযোগটা কখনো দিবেননা। কারণ একবার ইন্টারফেয়ারের সুযোগ পেলে বারবার আপনার খারাপ সময়গুলোতে সুযোগ পেলেই এসে ইন্টারফেয়ার করবে।

প্রত্যেকের লাইফের পারস্পেকটিভ ভিন্ন। প্রত্যেকের লাইফের সমস্যাও ভিন্ন। শুধু শুধু আরেকজনকে কেন আপনার লাইফে ইন্টারফেয়ার করার সুযোগ দিবেন। তবে হ্যা মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত না নিতে পারলে পরামর্শ করে নিতে হয়। আপনার এমন কেউ যদি থাকে যে ভালো পরামর্শ দেয় তাহলে তার সাথে পরামর্শ করে নিতে পারেন। তবে কাউকে লাইফে ইন্টারফেয়ার করার সুযোগ দিয়েন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63951.51
ETH 1771.79
USDT 1.00
SBD 0.39