স্বরচিত কবিতাঃ একদিন আমিও তোমাকে

in আমার বাংলা ব্লগ3 years ago

23-11-2023

০৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

স্বরচিত কবিতা_20231123_153658_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকাটাই সবথেকে বড় বিষয়। আজকে চলে এলাম আপনাদের সাথে কবিতা শেয়ার করার জন্য। চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার। সবাই অনেক ভালো ভালো কবিতা শেয়ার করে থাকেন। কবিতার মাধ্যমে খুব সহজেই মনের অনুভূতি ফুটিয়ে তুলেন। তো আজকে আমিও চেষ্টা করেছি মনের অনুভূতিগুলো কবিতা মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। কবিতা লেখা বরাবরই কঠিন কাজ আমার কাছে মনে হয়। এখনও কবিতা লেখা শিখছি, মনের অনুভূতিগুলো কবিতার ছন্দে ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।

আজকের কবিতার মাধ্যমে ভালোবাসার কিছু মিষ্টি মধুর অনুভূতির কথা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের মনে ভালোবাসা এলে নানা ধরনের স্বপ্ন তৈরি হয় প্রিয় মানুষকে নিয়ে। আমরা তখন স্বপ্নের রাজ্যে চলে যায়। তো কবিতার মাধ্যমে সে অনুভূতিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

একদিন আমিও তোমাকে

একদিন আমিও তোমাকে,
শোনাবো প্রেমের গান,
শোনাবো আমার ভালোবাসার ইশতিহার
মধ্যরাতে যানজটহীন খোলা শহরে,
নিয়ন আলোর সাথে নিয়ে হাটঁবো দুজন।

একদিন আমিও তোমাকে,
শরৎ এর শেষ বিকেলে, গোধূলী বেলার সূর্যাস্ত
দেখবো তোমাকে নিয়ে।
হিমেল হাওয়া দুলা দিবে তখন,
হৃদয়ে তখন হবে ভালোবাসার সন্ধিক্ষণ।

একদিন আমিও তোমাকে ,
জ্যোৎস্না রাতের চাদঁ দেখার সাক্ষী হবো।
হাতে হাত রেখে কিছু রঙিন স্বপ্নের
সাক্ষী হবো আমরা দুজন।

একদিন আমিও তোমাকে ,
মেঘাচ্ছন্ন আকাশের মেঘেদের অভিমানী কথা শোনাবো।
অভিমানী যতো কথা,
সব শোনাবো তোমাকে আমি।

একদিন আমিও তোমাকে,
সাগরের ঢেউয়ের গর্জনের গল্প শোনাবো।
কতোশত না পাওয়ার গল্প,
তুমি জানতে পারবে সেদিন।

একদিন আমিও তোমাকে,
এক আকাশ পরিমাণ ভালোবাসবো।
তুমি নিতে পারবে আমার এতো ভালোবাসা!
আমি দুহাত ভরে দিবো তোমায়।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালোই লেগেছে । আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🍃



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

আপনি আপনার কবিতার মধ্যে মধুর কিছু অনূভুতি ফুটিয়ে তুলেছেন ভাইয়া।সত্যিই আমরা ভালোবাসার মানুষকে নিয়ে কত স্বপ্ন দেখি। আর সেই স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন কতই না মধুর সময় কাটে। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ভাল লিখেছেন, একদিন আমিও তোমাকে শিরোনামে কবিতাটি। কবিতার প্রতিটি লাইনে লাইনে ভালোবাসার আশাবাদের কথা ফুটিয়ে তুলেছেন। আসলে আশাবাদ ছাড়া ভালোবাসা হয়না।আমার বেশ ভালো লেগেছে কবিতাটি। এই সুন্দর ভালোবাসাময় কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো।

 3 years ago 

আপু চেষ্টা করেছি সুন্দর করে লেখার। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য 🍃

 3 years ago 

বেশ চমৎকার একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। বেশ খুশি হলাম আপনার নিজের লেখা কবিতা আবৃত্তি করতে পেরে। অনেক সুন্দর হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍃

 3 years ago 

প্রিয় মানুষকে নিয়ে মনের মধ্যে অজস্র কল্পনা থাকে। অনেক স্বপ্ন থাকে প্রিয় মানুষকে নিয়ে। আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন। কবিতা আসলে লেখা এত সহজ নয়। আপনিও যেহেতু লেখা শুরু করে দিলেন আপনার লেখা কবিতা গুলো ভালই হচ্ছে। অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু, আপনাদের থেকে এখনও শিখছি আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু 🍀

 3 years ago 

আপনি বেশ ভালোই কবিতা লেখেন ভাই। আপনার এই কবিতা যদি কোন প্রেমিক তার প্রেমিকাকে শোনায় তাহলে সে রীতিমতো ভালো রকম প্রেমে পড়ে যাবে। হা হা হা.... সত্যিই অনেক সুন্দর হয়েছে ভাই। এরকম কবিতা আরও পড়তে চাই মাঝেমধ্যে।

 3 years ago 

হাহাহা! কি যে বলেন দিদি 🙆‍♂️। প্রেমে পড়লে তো ভালোই হতো

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন আপনি। সবসময় এরকম কবিতা শেয়ার করে যাবেন বলে আমি আশা করি৷ আর আজকের এই কবিতাটিও একদমই অসাধারণ হয়েছে৷ এই কবিতার মধ্যে একটি লাইন এর সাথে আরেকটি লাইনের সামঞ্জস্যতা বজায় রয়েছেন যা দেখে খুবই ভালো৷

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64278.57
ETH 1825.07
USDT 1.00
SBD 0.38