রঙিন কাগজ দিয়ে আপেল তৈরি 🍎🍎 [ ১০% লাজুক খ্যাকের জন্য ]
15-02-2022
৩ ফাল্গুন ,১৪২৮ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
আসসালামুআলাইকুম সবাইকে
আ
শা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। শীত শেষে বসন্ত চলে এসেছে তবে এখনও ঠান্ডা রয়ে গেছে। তো যায়হোক আবারো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে আপেল তৈরি 🍎। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যায়হোক চলুন দেখে নেয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
| A4 সাইজের রঙিন পেপার | কাচি |
|---|---|
| কলম | ফেবিকল গাম |
| স্কেল |
| প্রথমেই একটি রঙিন পেপার বর্গাকার করে কেটে নিয়েছি। তারপর কোণা বরাবর সমান করে ভাজ করে নিয়েছি। তারপর মাঝের ভাজ থেকে উপরের শীর্ষ থেকে আবার ভাজ করে নিয়েছি। ঠিক একইভাবে দুইপাশে ভাজ করে নিয়েছি। ভাজ করার পর অনেকটা আইসক্রিম এর মতো দেখাবে। |
|---|
| তারপর নিচে ত্রিভুজের মতো করে ভাজ করে দিয়েছি। তারপর উপরের অংশটুকু মাঝ বরাবর ভাজ করে দিয়েছি। |
|---|
| তারপর কোণাগুলোতে ছোট ছোটকরে ত্রিভুজের মতো করে ভাজ করে দিয়েছি। |
|---|
| তারপর কাচি দিয়ে কেটে দুটি পাতা বানিয়ে নিয়েছি। |
|---|
| অবশেষে পাতা দুটি ফেবিকল গাম দিয়ে আপেলের সাথে জোড়া লাগিয়ে দিয়েছি। ব্যাস! হয়ে গেলো রঙিন কাগজের তৈরি আপেল 🍎 |
|---|
চূড়ান্তধাপ ↙️ |
|---|
| বিষয় | রঙিন কাগজ দিয়ে আপেল তৈরি 🍎 |
|---|---|
| ডিভাইস | oppo A12 |
| ফটোগ্রাফার | @haideremtiaz |
| লোকেশন | w3w |
আশা করি রঙিন কাগজ দিয়ে বানানো আজকের আপেল তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ।
ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share link
আরে দারুণ দারুণ দারুণ তো, কাগজ দিয়ে আপেল তার মাঝে আবার স্মাইলও আছে। না সত্যি বলছি আইডিয়াটি আমার কাছে ভালো লেগেছে এবং খুব সহজেই আপনি আপেল তৈরী করেছেন। বিশেষ করে স্মাইলিং ড্রয়িংটির জন্য বেশী সুন্দর লাগছে। ধন্যবাদ
আপনার কাছে আইডিয়াটি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য ❤️
আপনার তৈরি করা অ্যাপেল টি দেখতে সত্যিই অনেক চমৎকার লাগছে আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দরভাবে একটি আপেল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে অ্যাপেল টি এখনি খেয়ে নি হাহাহা ☺️। ধন্যবাদ ভাইয়া আপনাকে এমন সুন্দর একটি সৃষ্টিশীল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য, ❤️
আপনাকে ধন্যবাদ ভাই 😊
আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি আপেল তৈরি করেছেন দেখছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে বেশ চমৎকার লাগছে এবং আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ।
আপনাকে ধন্যবাদ ভাইয়া
ভাই আপেল টা কি খাওয়া যাবে আমার খাইতে ইচ্ছা হচ্ছে হাহাহা।
অসাধারন ইউনিক একটি ডাই করেছেন আমার অনেক ভালো লেগেছে আপনার বানানো আপেলটা।খুব গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।
আপনাকে ধন্যবাদ ভাই
রঙিন কাগজ দিয়ে কি দারুন একটি আপেল তৈরি করলেন। দেখতে তো একেবারে সত্তিকারের লাল টুকটুকে আপেলের মতো মনে হচ্ছে। ধাপে ধাপে উপস্থাপনা করে নাও অসাধারণ লাগলো আমার কাছে। আপনার পুরো কাজটি অনেক সুন্দর ভাবে সম্পূর্ণ করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗
আপনাকে ধন্যবাদ আপু
রঙিন কাগজ দিয়ে আপেল তৈরি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজের ব্যবহার করে আপেল তৈরি করেছেন। আপনি আপেল তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দারুন একটি ক্র্যাফট সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি আপেল তৈরি করেছেন। আমার কাছে বিশেষ করে আপেলে পাতাগুলো খুব সুন্দর লেগেছে। তাছাড়া আপনি আপেলের আবার মুখ দিয়েছেন। এর ফলে অপেলটিকে অনেক কিউট লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আপেল তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি আপেল তৈরি করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই রঙিন কাগজের আপেল টি দেখতে সত্যিই অনেক সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল
আপনাকে ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ ব্যবহার করে আপেল তৈরি করেছেন। ভালো ছিল ভাইয়া। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে ধন্যবাদ।