
ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ১৯৯৮ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২৩৪।
আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।
হ্যাংআউট-৩০
কমিউনিটির এ্যাডমিন
@shuvo35 ভাই যথা সময়ে টানটান উত্তেজনার সাথে শীতের রাতের উষ্ণতার আবেগ নিয়ে, সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউট শুরু করেন। আনন্দ হবে, মজা হবে, ফুর্তি হবে এবং নতুন কিছু বিষয়ে অনেক আলোচনা হবে হ্যাংআউটে। সবাই দামাকা কিছুর জন্য অপেক্ষা করছে আমরা জানি, তবে কিছুই আমরা বাড়ীতে নিয়ে যাবো না, সব কিছুই কিন্তু আপনাদের জন্য। একটা তৃপ্তি এবং ভালো অনুভূতি তৈরী হবে আমার বাংলা ব্লগের আজকের হ্যাংআউট হতে।
আমি জানি আমার বাংলা ব্লগের সবাই পজিটিভ মনের মানুষ, আর পজিটিভ মনের মানুষরা সব সময় একটু বেশী আন্তরিক হয়, সুতরাং আমরা সব কিছুকে সাভাবিকভাবে নেয়ার চেস্টা করবো যেন কমিউনিটিতে কোন বিষয়ে অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টি না হয়।
এরপর আমি
@hafizullah কথা বলি, মানসিকতার উন্নয়ন নিশ্চিত করতে না পারলে কখনোই কোন সেক্টরে কাংখিত উন্নতি সাধন করতে পারবেন না। আমরা বার বার বলেছি কাংখিতভাবে নিজেদের উন্নয়ন ঘটানোর চেস্টা করুন, কাংখিত এনগেজমেন্ট তৈরী করুন এবং কমিউনিটির প্রাণ তথা ডিসকর্ডে নিজেদের উপস্থিতি নিশ্চিত করুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত সপ্তাহে যারা আমার অধীনে ছিলো কয়েকজন বাদে বাকী সকলের অবস্থা খুবই খারাপ। আমি বিশ্বাস করতে চাই এটা হয়তো সাময়িক সময়ের জন্য এবং আগামী সপ্তাহ হতে সবাই যথারীতি নিজেদের কাংখিত উপস্থিতি দেখাতে সক্ষম হবেন।
কমেন্টের ক্ষেত্রে যাদের উপস্থিতি এখনো কম রয়েছে তাদের অনুরোধ করবো এই বিষয়ে দৃষ্টিপাত করার। তবে বানান ভুলের বিষয়টি আর কত বার বললে সবাই সতর্ক হবেন, সেটা নিয়ে আমি নিজেই চিন্তিত। কৌতুহল দ্রুত দূর করার নিমিত্তে আমরা টিকেটিং সিস্টেম চালু করেছি, তবুও অনেকের নিয়মিত ডিএম পাচ্ছি, যা একদমই কাম্য না। বিশেষ করে ভোট এর বিষয় নিয়ে দয়া করে কেউ ডিএম করবেন না। কারণ কাংখিত বিষয়গুলোর উপস্থিতি নিশ্চিত না হলে ভোট আসবে না।
আরো একটা বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষন করতে চাই, সেটা হলো ড্রয়িং এর ক্ষেত্রে একটা নিয়ম সংযুক্ত করা হয়েছিলো, সবাই সে বিষয়টি একদমই ভুলে গেছেন। ড্রয়িংটি আপনি নিজে করেছেন সেটা নিশ্চিত করার জন্য আপনার হাতের দৃশ্য থাকতে হবে, এটা আবশ্যক। যাইহোক বিগত সপ্তাহের সার্বিক কার্যক্রম বিবেচনায়, এই সপ্তাহে ৫ স্টিম পুরস্কার পাচ্ছেন
@saifulraju ।
কমিউনিটির এ্যাডমিন
@winkles ভাই কথা বলেন এরপর, যদিও শুরুতে একটু মজা করেন শুভ ভাইয়ের সাথে। তারপর তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন, সবাই ঠিক ঠাক কাজ করছেন তাই এই সপ্তাহে কারো বিপক্ষে কোন অভিযোগ নেই, কাজের এই ধারাবাহিকতা বজায় রাখতে বলেন। তবে এবিবি স্কুলের লেভেল-২ এ থাকা ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং লেকচার শীট ঠিক ঠাক পড়ার অনুরোধ করেন। এর আগে অনেকেই ঠিক মতো উত্তর দিতে পারেন নাই ভাইবা পরীক্ষা দেয়ার সময়। তাই শীট পড়া এবং ক্লাসে উপস্থিত না থাকলে কাংখিত ফলাফল আসবে না।
এরপর কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার
@rex-sumon সুমন ভাই কথা বলেন, পুরাতন ইউজারদের নিয়ে নিজের হতাশার কথা প্রকাশ করেন। আমরা ইতিপূর্বে এই বিষয়ে সবাইকে সতর্ক করেছিলাম নতুনরা আসলে আপনাদের জন্য আরো বেশী চ্যালেঞ্জ তৈরী হবে। আমরা লক্ষ্য করেছি নতুন ইউজাররা এ্যাকটিভ তালিকায় প্রবেশ করেই বেশ ভালো কাজ করছেন যার কারনে এই সপ্তাহে সুপার এ্যাকটিভ তালিকা হতে অনেক পুরাতন ইউজার বাদ পড়েছে। যেহেতু আমাদের সতর্কতার কথা কেউ গুরুত্ব দেয় নাই তাই এই ক্ষেত্রে আমাদের নতুন করে কিছু বলার নেই।
এরপর পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে কথা বলেন তিনি, পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে ইতোমধ্যে পোষ্ট করা হয়েছে সবাইকে সেটা দেখে রুলসগুলোর প্রতি দৃষ্টি রাখার আহবান জানান। এছাড়াও আশা প্রকাশ করেন পাওয়ার আপ সিজন-২ তে আরো বেশী সফলতা আসবে এবং ৫০ জনের বেশী নতুন ডলফিন তৈরী হবে । তারপর পুরাতনদের আবারও আহবান জানান নিজেদের অবস্থান ধরে রাখার জন্য কাংখিত এনগেজমেন্ট এবং কোয়ালিটি বৃদ্ধি করার।
কমিউনিটির এ্যাডমিন
@moh.arif আরিফ ভাই কথা বলেন এরপর, শুরুতেই কমিউনিটি নিয়ে কথা বলেন, আগের সপ্তাহের তুলনায় ইউজারদের এ্যাক্টিভিটি অনেক কমে গেছে। অন্যান্য বিষয়ের সাথে সাথে পোষ্টের সংখ্যাও হ্রাস পেয়েছে। এর অন্যতম কারন হলো পুরাতন ইউজারদের এ্যাক্টিভিটির হ্রাস, তারা আগের তুলনায় অনেক কম সময় এ্যাক্টিভ থাকছেন। এরপর তিনি তার অধীনে থাকা ইউজারদের তথ্য উপস্থাপন করেন।
এরপর শুভ ভাই কথা বলেন, তিনি শুরুতেই কমেন্ট এর বিষয়টি সম্মুখে নিয়ে আসেন। তিনি টেক্সট করতে বেশী পছন্দ করেন, তবে বাকী বিষয়গুলোর ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐ ধারাবাহিকতায় তার অধীনে থাকা সবাই মোটামোটি ভালই করছেন, তবে দুইজন ইউজারের ব্যাপারে কিছুটা সন্দেহ রয়ে গেছে, যা মোটেও কাম্য না। এরপর তাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করেন। সবশেষে তার অধীনে থাকা ইউজারদের মাঝ হতে বেষ্ট ইউজার হিসেবে স্বপন এবং মনিরা আপুকে ৩ স্টিম করে পুরস্কৃত করা হয়।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে
@rupok ভাই বলেন, আমরা গতবারও এই বিষয়টি বলেছি, কিছু সদস্য দীর্ঘ দিন একই লেভেলে বসে থাকছেন, বার বার বলার পরও তারা কোন কথা শুনতে চাইছেন না। আমরা এই ব্যাপারে আরো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো, আর এর জন্য আপনারা দায়ী থাকবেন। এখন হতে যদি কোন ইউজার ১৫ দিনের মাঝে পরবর্তী ক্লাসের জন্য পরীক্ষা না দেন, তাহলে তাদেরকে কিউরেশন করা হবে না। এছাড়া অনেকেই আছেন যারা দুই লাইন কমেন্ট করে, কিন্তু সেখানে বানান ভুল থাকে, যা দুঃখজনক। এই বিষয়ে আরো যত্নশীল হওয়ার আহবান জানান।
এরপর
@kingporos ভাই বলেন, একই বক্তব্য দিয়ে শুরু করেন তিনি কিছু ইউজার ইচ্ছাকৃতভাবে এই কাজটি করছে কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে, অনেক দিন যাবত অনেকেই একই লেভেলে বসে আছেন। আমরা লেভেল-২ এর ভাইবার বিষয়ে আলোচনা করে ঘোষণা দেয়ার পরও অনেকেই ভাইবা দিতে আসছেন না। ক্লাস এবং পরীক্ষার বিষয়ে ঘোষণা দেখছেন কিন্তু তবুও তারা আসছেন না, এটা সত্যি দুঃখজনক। আমরা আমাদের সময় নষ্ট করে তাদের জন্য অপেক্ষা করি কিন্তু তারা সাড়া দিচ্ছেন না। এ প্রসঙ্গে দাদার কথা বলেন, সারা রাত জেগে সকলের পোষ্ট কিউরেশন করেন, আপনাদের সাপোর্ট নিশ্চিত করেন কিন্তু আপনারা আমাদের সময়ের কোন মূল্য দিতে চান না। আশা করছি ভবিষ্যতে সবাই এই বিষয়গুলোর প্রতি যত্নশীল থাকবে। আমরা যখন সময় দিচ্ছি আপনাদের চেষ্টা করা উচিত সেটার সঠিক ব্যবহার করার।
এরপর কথা বলেন
@nusuranur আপু, একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, পুরাতনরা বেনিফিশিয়ারিতে মাঝে মাঝে ভুল করেন এটা হয়তো অনিচ্ছিায় কিন্তু নতুনরা ভুল করার পরও আমাদের কথা একদমই শুনছেন না। তারা বেনিফিশিয়ারি দিতে চান না, বুঝানোর পরও শুনেন না। এছাড়াও পুরনো ইউজারদের এ্যাক্টিভিটি অনেক হ্রাস পেয়েছে আগের তুলনায়। যারা নতুন তাদের অনেকভাবে জালাই করা হচ্ছে কিন্তু তবুও তারা বেশ ভালো ভাবে এগিয়ে যাচ্ছেন। আবার অনেকেই ভাবছেন পুরনোদের বেছে বেছে ফেরিফাইড করা হচ্ছে, কিন্তু এটা নিশ্চিত থাকুক যে, সবাইকে ভাইবার মাধ্যমে ভেরিফাইড করা হবে, তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই।
এছাড়াও তিনি ড্রয়িং এর বিষয়টি নিয়ে কথা বলেন, ইদানিং অনেকেই ড্রয়িং এর ক্ষেত্রে অনেক শিশু সুলভ ড্রয়িং করছেন, সেটা দেখতেও আমাদের খারাপ লাগে, কি কমেন্ট করবো, তা চিন্তা করেই অবাক হয়ে যাই। এগুলোর ব্যাপারে একটু যত্নশীল থাকতে হবে সবাইকে। তারপর যথারীতি বলেন কোন আপুকে কেউ ডিস্টার্ব করলে আমাদের জানাবেন তবে অবশ্যই প্রমান নিয়ে।
এরপর শিক্ষানবিশ মডারেটর
@ayrinbd আপু কথা বলেন, নতুনদের নিয়ে কথা বলেন প্রতিদিন নতুন ইউজাররা আসছে, শুরুতে কিছুই বুঝে না অনেকেই কিন্তু তাদের গাইডলাইন দেয়া হচ্ছে। এই ক্ষেত্রে নতুনদের পোষ্টে অনেক পুরাতন ইউজাররা গাইড করেন সেটা ঠিক আছে কিন্তু কোনভাবেই নতুনদের ডিসকর্ডের লিংক দিবেন না, কারন এখানে কিছু বিষয় আছে তাই সবাইকে অনুরোধ করবো তাদের ডিসকর্ডের লিংক দিবেন না। নতুনদের উদ্দেশ্যে বলেন ডিসকর্ডে এ্যাকটিভ থাকেন তবে অবশ্যই নিয়মগুলো যথাযথ অনুসরণ করতে হবে।
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং নতুন কিছু বিষয়ে কোন ঘোষণা হবে কিনা তা নিয়ে ‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন
@rme দাদার দৃষ্টি আকর্ষণ করলে দাদা বলেন, পরবর্তী হ্যাংআউটে এই বিষয়ে ঘোষনা দেয়া হবে কারণ এখনো কিছু বিষয় নিশ্চিত করা হয় নাই সেগুলো সম্পন্ন হলে তবেই সবাইকে জানানো হবে।
এরপর কমিউনিটির এ্যাডমিন
@moh.arif আরিফ ভাই ফিরে আসেন এবং জমজমাট কুইজ পর্বটি পরিচালনা করেন, তাকে সহযোগিতা করেন সুমন ভাই, নূসুরানুর আপু এবং আমি। মোট চারটি কুইজ করা হয় তবে একটির সঠিক উত্তর না আসায় এবার পাঁটচি কুইজ করা হয় তারপর বিজয়ীদের আরিফ ভাইয়ের পক্ষ হতে মোট দশ স্টিম পুরস্কার দেয়া হয়।
এরপর শুভ ভাই ফিরে আসেন, শুরুতে পাওয়ার আপ কনটেষ্ট সিজন-২ নিয়ে কথা বলেন। আমরা পাওয়ার ভালোবাসি কারন পাওয়ার ছাড়া আপনার কোন ভেল্যু নেই, তাই সবাইকে নিজেদের পাওয়ার বৃদ্ধির ব্যাপারে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি। এরপর হিরোইজম নিয়ে কথা বলেন, হিরোইজম থেকে আমাদের কমিউনিটির অনেকেই প্রমোশনাল ভোট দেয়া হচ্ছে, ডেলিগেশন করার ব্যাপারে উৎসাহিত করার জন্য তবে আমরা কখনো এই বিষয়ে কাউকে জোর করি না। বরং বিষয়টিকে পরিস্কার করার চেস্টা করি, হিরোইজম সব সময় অনাকাংখিত পরিস্থিতি হতে আপনাদের রক্ষা করবে। অনেকেই কমিউনিটি হতে সাপোর্ট নিচ্ছেন কিন্তু ডেলিগেশন করছেন অন্য কোন সার্ভিসকে, তাদের অনুরোধ করবো হিরোইজমকে ডেলিগেশন করার।
এরপর ফেসবুক পেজ এবং টুইটার নিয়ে কথা বলেন, সবাইকে এই ব্যাপারগুলোর প্রতি একটু খেয়াল রাখার আহবান জানান। এই সপ্তাহে ইতিমধ্যে দুইজন ইউজারকে ফেসবুকে প্রোমশনে এক্টিভিটি ভালো থাকার জন্য ৫ স্টিম করে পুরস্কৃত করা হয়েছে সিয়াম ভাইয়ের পক্ষ হতে। এরপর এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, মানুষ মানুষের জন্য এই স্লোগানকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, অন্যদের পাশে দাঁড়াতে চাই। তারপর বেনিফিশিয়ারি এবং ডাউনভোট নিয়ে কথা বলেন। সবশেষে আগামী সপ্তাহের জন্য সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।
এরপর শুরু হয় গানের পর্ব, যেহেতু ইতিমধ্যে এ প্রসঙ্গে কমিউনিটির এক্সিকিউটিভ এ্যাডমিন
@blacks দাদা একটি বিশেষ ঘোষণা দিয়েছেন, সেহেতু ‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন
@rme দাদা আরো কিছু কথা বলেন এবং অতিরিক্ত কিছু পুরস্কারের কথা ঘোষনা দেন, যারা গানের পর্বে অংশগ্রহণ করবে তাদেরকে বৌদি এবং দাদার পক্ষ হতে বিশেষ পুরস্কার দেয়া হবে। ফলশ্রুতিতে গানের পর্বের প্রতি আরো বেশী আকর্ষণ সৃষ্টি হয়, তাই কারা কারা গান গেতে আগ্রহী তাদের নাম জমা দেয়ার সুযোগ দেয়া হয় এবং সিরিয়াল অনুযায়ী তাদেরকে ডাকা হয়। তবে প্রথমে আইরিন আপু নাম জমা না দিয়েও নিজ হতে গান গেয়ে শুনান। তারপর একে একে সাইফুল রাজু, রাজু আহমেদ, সুমন০৯, ইঞ্জিনিয়ার সাইফুল, সাজ্জাদ সোহান, লিমন হক, খান৫৫, গোরল্লারা, এসসিফা, মুন্নাভাই এমবিবিএস, শান্তা, আহসান০১, তরিকুল০০১, ভিভ ভাই, সাকিব৭৩৫, ফেন্সি আপু, সাথি আপু, রিতা আপু, ইশা আপু এবং সবশেষে এমরান হাসান ভাই।
সবশেষে কমিউনিটির এক্সিকিউটিভ এ্যাডমিন
@blacks দাদা কথা বলেন, সবাই ভালো গান গেয়েছেন, বিজয়ীকে নির্বাচিত করা সত্যি বেশ কঠিন কাজ, বিশেষ করে আমাদের জন্য কারণ আমরা শিল্পী না। তবে আমাদের কাছে সবার গান বেশ ভালো লেগেছে। কে ভালো সুরে গেয়েছেন আর কে সুর ছাড়া গেয়েছেন এটা বিবেচ্য নয় বরং সাহস করে চেষ্টা করেছেন এটা হলো বড় বিষয়। যথা নিয়মে বিজয়ীদের নিকট পুরস্কার চলে যাবে।
এরপর শুভ ভাই ‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন
@rme দাদার দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, খুব ইনজয় করেছেন, বৌদিসহ সবাই শুনেছেন গানগুলো। সবাই মিলে বেশ উপভোগ করেছেন, প্রায় সবাই ভালো গান গেয়েছেন। এরপর দাদা DIY ইভেন্ট প্রসঙ্গে কথা বলেন, বিজয়ীর নাম ঘোষণা করেন তার সাথে প্রাইজও ঘোষণা করা হয়। খুবই সুন্দর অংশগ্রহণ ছিলো সকলের তবে বিশেষ করে বিজয়ী হওয়ার ইশা ম্যাডামেরটা বেশী আকর্ষণীয় ছিলো। দেখেই বুঝা যায় বেশ কষ্ট করে তা তৈরী করেছিলেন। বেশ সুন্দর করে পুরোটা সম্পন্ন করেছিলেন।
তারপর শুভ ভাই বিশেষ অনুরোধের কারণে রকিবুল শান্ত ভাইকে একটি সুযোগ দেন দলগতভাবে গান গেয়ে শুনানোর জন্য, যদি নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে কেউ তেমন একটা শুনেন নাই তবে সবাই অনাকাংখিত পরিস্থিতিটি দারুণভাবে উপভোগ করেছেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Apprentice Mod♀
@brishti MOD Community Apprentice Mod♀ 🇧🇩
@ayrinbd MOD Community voluntary Mod 🇧🇩
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝

Support
@heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support
আসলে যারা হ্যাংআউটে না থাকে তারা হ্যাংআউআটের মজাটা বুঝতে পারে না। প্রতিটি হ্যাংআউটে যে পরিমানে বিনোদনের ব্যবস্থা থাকে সত্যি মন মুগ্ধকর।
গানের সময় বিনোদনটা বেশি হয় হরেক রকম গানে মুখরিত হয়ে উঠে হ্যাংআউট প্রাঙ্গন। নেটওয়ার্ক প্রবলেম মাঝে মাঝে বিনোদনের চরম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে৷
(দলগত গান 😂)
কি চমৎকার ভাবে আপনি সব কিছু তুলে ধরেন ভাইয়া আমি অবাক হয়ে যাই!!প্রতিটি শব্দ, প্রতিটি ব্যাপার যা বলেছি তা আপনি বলার চাইতেও বেশি সুন্দর ভাবে তুলে ধরেছেন।সত্যিই আপনি অসম্ভব পরিশ্রম করেন ভাইয়া প্রতিটি মূহুর্তেই।
তবে মানতে হবে লাস্টের দলগত গানে অসম্ভব মজা হয়েছে ভাইয়া।🤪😂
এটা সত্য পুরো হ্যাংআউটের আসল মজাটা হয়েছিলো শেষে, হা হা হা
হ্যাংআউট মানেই জমজমাট আয়োজন। গান,কুইজ,আলোচনা এ্যাকটিভ লিষ্ট ঘোষণা, ফান সব মিলিয়ে দারুণ। অপেক্ষায় থাকি হ্যাংআউট এর।
পুরো হ্যাংআউট দারুণ ভাবে তুলে ধরেছেন ভালো লাগলো। শুভকামনা আপনার জন্য।
হ্যা, আমার বাংলা ব্লগের হ্যাংআউট মানেই বাড়তি আনন্দ, পুরো সময়টা বেশ উপভোগ্য হয়ে থাকে।
প্রতিটি পর্বের মাঝেই ব্যতিক্রম কিছু থাকে, যার ধারাবাহিকতায় এবারও ছিলো। ধন্যবাদ
এবারের হ্যাং আউট টি সত্যিই অসাধারণ ছিলো।একটি দারুন পরিবেশ ছিলো এবং অনেক নতুন সিঙ্গার এর গান শোনার সৌভাগ্য হয়েছে।😍
বিশেষ করে গানের পর্বটি সবচেয়ে বেশী আনন্দময় হয়েছিলো। ধন্যবাদ
প্রতিবারের মত এবারের হ্যাংআউটের প্রতিটি মুহূর্ত খুবই উপভোগ করেছি। ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন শীতের রাতে গান, আড্ডা সবকিছু মেতে উঠেছিল হ্যাংআউটের প্রতিটি মুহূর্ত। সকলের মিষ্টি কন্ঠের গানগুলো শুনে খুবই ভালো লেগেছিল। সবার ভিতরে যে এতো প্রতিভা লুকিয়ে ছিল সেটা এই হ্যাংআউটে অংশগ্রহণ না করলে বুঝতেই পারতাম না। এছাড়া আমাদের কমিউনিটির সন্মানীত এডমিন ও মডারেটরগণের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানতে পেরেছি যেটা আমাদের জন্য খুবই উপকারী। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে হ্যাংআউটের প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। যা পড়ে অনেক ভালো লাগলো। আবারো অপেক্ষায় রইলাম সামনের বৃহস্পতিবারের জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
হ্যাংআউট অনেক ভালো লাগে সবসময়। আমি এ পর্যন্ত অবশ্য চারটি মাত্র হ্যাং আউট পেয়েছি। শুভ ভাইয়ের উপস্থাপনা অসাধারণ হয়। যেন শীতের মাঝে আমাদের চাঙ্গা করে তোলে। সাথে আপনাদের মজা, বিভিন্ন শিক্ষনীয় কথা শুনতে বেশ ভালো লাগে। আসলেই মন থেকে কিছু না করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়। আমাদের সকলেরই উচিত এনগেজমেন্ট বাড়ানো।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের জন্য আমরা এতো সুন্দর একটি কমিউনিটি পেয়েছি। এবং কাজ করতে পারছি।
ধন্যবাদ ভাই, চেষ্টা করেছি যতটা সম্ভব কভার করার।
ভাইয়া হ্যাংআউট টি আমরা সবাই মিলে উপভোগ করেছি। আর শুভ ভাইয়ার উপস্থাপনা আমার খুব ভালো লাগে। আর। তার থেকে বেশি ভালো লাগে আপনি কত সুন্দর ভাবে সব কিছু তুলে ধরেন আমাদের মাঝে। এই হ্যাংআউট শুরু থেকে শেষ পর্যন্ত আমার মা ও টিনটিন বাবু দারুন উপভোগ করেছে। আমার মা ও সুন্দর গান গাইতে পারেন। আমার মা ও টিনটিন বাবু সবার মনোযোগ সহকারে শুনেছে। আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। আসলে সবার গান অনেক হয়েছিলো। সবাই যে এত সুন্দর সুন্দর গান গাইতে পারেন এটা আমাদের কল্পনার বাইরে ছিলো। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর ভাইয়া আপনার অনেক অনেক শুভকামনা রইলো।
আসলেই বৌদি আমার বাংলা ব্লগের হ্যাংআউট মানেই চরম উত্তেজনার সাথে পুরো সময়টা দারুণভাবে উপভোগ করা। তবে এবার একটু ব্যতিক্রম ছিলো, আপনাদের পক্ষ হতে পুরস্কারের ঘোষাণাটির দ্বারা গানের পর্বটি আরো বেশী জমজমাট হয়ে উঠেছিলো। ভালো লাগলো শুনে আপনারা সবাই মিলে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছেন। পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। ধন্যবাদ