You are viewing a single comment's thread from:

RE: আমার পুরনো কবিতার খাতা থেকে: আবেগের সবুজ আঙিনায়।।০২ সেপ্টেম্বর ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

কারো ভালোবাসার প্রতি, কিংবা কারো জন্য হৃদয়ের অনুভূতি
কবিতার ছন্দে কারো মায়া, কিংবা কারো জন্য হৃদয়ের কান্না
চমৎকার অনুভূতির মালা, কিংবা কারো জন্য হৃদয়ের কবিতা
যাবে না তা কভু বুঝা, যদি না পড়া হয় আপনার কবিতা।

তোমাকে আমি দেখি আর ভাবি
কেন তুমি এত অনন্য এত ভালোবাসি
তোমার অর্ধ হাসি জানালো সব
এই জন্য চাঁদে আলোর উচ্ছ্বাস বানভাসি।

লাইনগুলো অনবদ্য ছিলো দাদা, হৃদয়ের আবেগগুলো জাগ্রত হয়ে গেলো পড়ে। খুব দারুণ হয়েছে আজকের কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64802.30
ETH 1880.54
USDT 1.00
SBD 0.38