You are viewing a single comment's thread from:

RE: কবিতা "কষ্ট"

in আমার বাংলা ব্লগ4 years ago

তুমি কি পারো উপলব্ধি করতে,
আমার ভেতরের কষ্টগুলো?
তুমি কি পারো অনুভব করতে,
হৃদয়ের কোণে চাপা ব্যথাগুলো?

হয়তো তোমার উপলব্ধি অন্য কিছু ঘিরে
হয়তো তোমার হৃদয়ে অন্য কিছু জাগ্রত থাকে
তাইতো আমি আজ তোমায় ছাড়া নিঃসঙ্গ
তাইতো আজ আবেগগুলো ব্যথায় নীলকণ্ঠ।
হয়তো সেটা রঙিন হতো, যদি তুমি তা অনুভব করতে
হয়তো সেটা পাল্টে যেতো, যদি তুমি কাছে টানতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38