জীবনের গল্প || শারীরিক সক্ষমতা

in আমার বাংলা ব্লগ18 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্রাহ, আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আরো বেশী চঞ্চল ও গতিশীল হওয়ার চেষ্টা করছি। যদিও আগের মতো খুব একটা সময় দিতে পারি না সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে ফেসবুকে খুব একটা যাওয়া হয় না। অফিস চলাকালীন সময়ে মাঝে মধ্যে একটু উঁকি টুকি মারি, তারপর আর সুযোগ হয় না। বাড়ীতে গিয়ে সরাসরি বিছানায় গা এলিয়ে দেই, রাতে ঘুমিয়েও যাই দ্রুত।

অথচ প্রয়োজনে আমরা অনেক কিছু করতে দ্বিধাবোধ করি, সময়ের শৃংখলা ভেঙ্গে প্রয়োজনকে বেশী গুরুত্ব দেয়ার চেষ্টা করি, কিন্তু যখন আমরা শরীর আপনাকে সেই সুযোগ দিবে না, তখন আপনি বাধ্য হয়ে আবার শৃংখলার মাঝে ফিরে যেতে চাইবেন, এটাই কিন্তু বাস্তবতা। অনেক ক্ষেত্রে আমরা চাইলেও কিছু করতে পারি না, সময়ের গুরুত্বকে অনুধাবন করতে পারলেও বাস্তবতাকে অস্বীকার করতে পারি না। কারণ শারীরিক সক্ষমতাই সবার আগে বিবেচ্য।

taniadimas-tool-4144899.jpg

একটা সময় ছিলো তখন শারীরিক চঞ্চলতা ছিলো, সময়ের সাথে সাথে ব্যাকুলতা ছিলো, ছিলো না শুধু নিয়মের কোন তোয়াক্কা। হ্যা, একটা বয়স থাকে যখন আপনি গায়ের জোরে অনেক কিছুই করতে পারবেন, অনেক কঠিন বিষয়ও আপনার হজম হয়ে যাবে, যা হওয়ার কথা না। কিন্তু এই সময়টা কি চিরস্থায়ী? এটা কি অনন্তকালের জন্য থাকে? মোটেও না, সময়ের সাথে সাথে সব কিছুর মাঝে পরিবর্তন আসতে শুরু করে।

তারপর সক্ষমতার বিষয়টিও হ্রাস পেতে শূরু করে, সময়ের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হয়, অনেকটা নীরবে সেখান হতে ফিরে আসতে হয়। কারণ শরীর এবং সক্ষমতাই বড় কথা। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, শরীর মহাশয় ঠিক তো দুনিয়ার সব কিছু ঠিক কিন্তু যদি শরীর মহাশয় বেঠিক হয় তাহলে দুনিয়ার কিছুই ঠিকঠাক মনে হয় না। আসলেই কথাটা সত্য, সময় হলে আমরা ঠিক এটা বুঝতে পারবো।

অবশ্য এখন এসব বলে আমাদের কোন লাভ হবে বলে মনে হয়? ঐ যে কথা বলে না চোরে না শুনে ধর্মের কাহিনী, সে তার কাজ তার মতো করেই যাবে। কিন্তু যখন আর পারবে না, তার শরীর আর সুযোগ দিবে না, তখন অবশ্য সে পুরোপুরি ধার্মিক বনে যাবে, হি হি হি। আসল বিষয়টি হলো শারীরিক সক্ষমতা, বাকিটা সব মিথ্যা এবং অভিনয়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61515.09
ETH 1702.35
USDT 1.00
SBD 0.38