আবোল তাবোল জীবনের গল্প [ ব্যক্তিগত উন্নয়ন ]

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে পুরানো একটা বিষয় নিয়ে নতুন করে কিছু কথা বলবো আবোল তাবোল জীবনের গল্প নিয়ে। আসলে কিছু বিষয় থাকে কখনো পুরনো হয় না, কিছু বিষয় থাকে যা নিয়ে বার বার কথা বলতে হয়। কারন হলো আমরা মানুষ, একটা বিষয় খুব সহজেই বুঝতে চাই না, বোধগম্য বিষয়কে নানাভাবে না বুঝার ভান করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আসলে ফাঁকি দেয়ার কিংবা ফাঁকিবাজির একটা চিন্তা সর্বদা আমাদের হৃদয়ের ঘুরপাক খেতে থাকে, আর যখনই একটু সুযোগ পাই সেখান হতে একটা বাহিরে নিয়ে আসি। সত্যি বলতে আজকাল একটা কথা সবাই বেশ স্পষ্টই বলে থাকেন আর সেটা হলো সুযোগ সন্ধানী মানেই মানুষ, কারন এটা সুযোগ শুধু নষ্ট করে না বরং ভিন্নভাবে হলেও সেটাকে ব্যবহার করার চেষ্টা করেন।

বাস্তবতা আমাদের নানাভাবে নানা উপায়ে শিক্ষা দেয়ার চেষ্টা করেন, আমরা সবগুলো বিষয়ের নিরব দর্শক হয়ে উপভোগ করি কিন্তু ভুলেও সেখান হতে কিছু শেখার চেষ্ট করি না। না এটা আমাদের ব্যর্থতা না বরং মানুষ হিসেবে অন্যতম একটা বৈশিষ্ট্য, যার কারনে আমরা এটা বার বার সবাইকে স্মরণ করিয়ে দেই যে আমরা মানুষ, এর চেয়ে বেশী কিছু আমাদের নিকট হতে প্রত্যাশা না করাই উচিত। প্রত্যাশা করলেই আপনি হতাশ হবেন, মনক্ষুন্ন হবেন, এটাই নির্মম সত্য। সুতরাং আমাদের চারপাশে যা ঘটুক, আমাদের চারপাশে যত কিছুই হোক, আমরা সব কিছুর স্বাক্ষী হবো এবং নীরব দর্শক হিসেবে উপভোগ করবো, এর চাইতে বেশী কিছু করা আমাদের পক্ষে সম্ভব না মানে এর থেকে কোন শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো না।

girl-g9631d1418_1920.jpg

আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠা করার পর দাদা যখন আমাকে সুযোগ দিলেন মডারেটর হিসেবে, অনাকাংখিতভাবে তখন আমি একদমই অপ্রস্তুত ছিলাম, অনেক বিষয়ে নিজেকে অযোগ্য ভাবতাম। আমি দাদাকে সরাসরি বলেছিলামও যে দাদা আমি এর যোগ্য নই। কিন্তু কেন জানি দাদা আমাদের যোগ্য মনে করলেন এবং অপ্রত্যাশিত দায়িত্ব দিলেন । তথন হতে নানাভাবে নিজেকে যেমনি গড়ে তোলার চেষ্টা করেছি, ঠিক তেমনি কমিউনিটির বিষয়ে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করেছি। কেন জানেন? কখনো দাদা যেন এটা না ভাবেন যে তার সিদ্ধান্ত বা সিলেকশন ভুল ছিলো? শুধুমাত্র দাদার সিদ্ধান্তকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য বার বার নিজেকে ভেঙ্গে নতুন করে গড়ার চেষ্টা করেছি, নতুন কিছু নতুনভাবে বার বার শেখার এবং আয়ত্বে আনার চেষ্টা করেছি।

হ্যা, এখনো চেষ্টা করেছি। দেখুন আমরা যত চেষ্টা করবো, ততো বেশী নতুন উপায় খুুঁজে পাবো। আমরা যত বেশী আগ্রহ দেখাবো, নতুন পথ ততো বেশী আমাদের জন্য প্রশস্ত হবে। এটাই কিন্তু বাস্তবতা, কিন্তু আমরা যদি না চাই এবং আগ্রহ না দেখাই তাহলে ক্ষতিটা আদতে আমাদেরই হবে এবং আমরা সেই আগের অবস্থানে থেকে যাবো। নতুন কেউ কিংবা পিছিয়ে থাকা কেউ আমার সামনে চলে আসবে এবং আমাকে নেতৃত্ব দেয়ার চেষ্টা করবে। সেটা নিশ্চয় আমার বা আমাদের জন্য ভালো হবে না? এইতো বুঝে গেছেন বিষয়টি, আসলে আমার মূল উদ্দেশ্য হলো আপনাকে এবং আপনার চিন্তাকে একটু ঝাঁকি দেয়া, যাতে আপনার চিন্তাশক্তি নতুন করে চঞ্চল হয়ে উঠে এবং বিষয়টি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করার চেষ্টা করে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, চিন্তশক্তি সমস্যার মাঝেও নতুন পথ তৈরী করে দেয় এবং সমস্যার সমাধানের পথ আলোকিত করে দেয়।

man-gac68490ca_1920.jpg

তাই নিজেকে নিয়ে একটু চিন্তা করুন, নিজের অবস্থান নিয়ে একটু কল্পনা করুন, কোথায় যেতে পারতেন আপনি আর এখন কোথায় আছেন? আমরা যদি আমাদের অবস্থান নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে পারি, নিজের অবস্থানটা যদি একটু নতুনভাবে কল্পনা করতে পারি, তাহলে নতুন একটা আগ্রহ এবং উদ্যোম আমাদের মাঝে তৈরী হবে। নতুনভাবে কিছু করার নতুন কিছু প্রেরণা আমাদের মাঝে কার্যকর হবে, আর এটাই হতে আমার অবস্থান পরিবর্তনের মোক্ষম হাতিয়ার। চিন্তা করুন এবং চিন্তা করুন। আপনি থেমে আছেন কারন আপনি নতুন কিছু শিখছেন না, আপনি থেমে আছেন কারন আপানার যোগ্যতা বৃদ্ধি পাচ্ছে না, আপনি থেমে আছেন কারন আপনার নিজের দক্ষতার উন্নয়ন কাংখিতভাবে বৃদ্ধি পাচ্ছে না এবং আরো অনেক কিছু ........।

চোখ বন্ধ করে দেখুন, আমার বাংলা ব্লগে এই রকম অসংখ্য ইউজার আছেন যারা নিজের উন্নয়ন করতে চান না, সেলফ ডেভেলপমেন্ট এর সূত্র বিশ্বাস করেন না। আমিতো অসংখ্য উদাহরণ দিতে পারবো যারা শত সুযোগ পাওয়ার পরও নিজেকে মেলে ধরতে পারেন নাই এবং নতুনভাবে নিজের যোগ্যতার উচ্চতা তৈরী করতে পারেন নাই। এর কারণ কি? কারন আমরা নিজেরা নিজেদের সীমানার বাহিরে আনতে চাই না, আমরা নতুন কিছু শিখতে ভয় পাই, নতুন সীমানায় প্রবেশ করতে চাই না। যতক্ষন পর্যন্ত না আমরা মানসিকভাবে নিজের পরিবর্তন করবো, নতুন সীমানায় নিজেকে নিয়ে যাওয়ার আগ্রহ না দেখাবো ততক্ষন পর্যন্ত আমাদের অবস্থান একই থাকবে। চিন্তা করে দেখুন, কোথায় আছেন আর কোথায় যাওয়ার সুযোগ ছিলো আপনার? আজ এখানেই শেষ করছি, নতুন কোন বিষয় নিয়ে পরবর্তীতে আবার ফিরে আসবো।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

ধন্যবাদ ভাইয়া,খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। বিষয়টি খুবই শিক্ষানীয়।

 3 years ago 

ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য পোষ্টটি পড়ে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আপনি। আপনার পোষ্টের লেখাগুলোর সাথে আমি একমত পোষণ করছি। আসলে ভাইয়া আমরা আমাদের সীমানার বাইরে যেতে ভয় পায় এবং নতুন কিছু শিখতে ভয় পায় এটা, জ্বলন্ত সত্যি কথা। কিন্তু আমাদের এরকম একগুঁয়েমি ঘরকুনো স্বভাব পরিত্যাগ করা উচিত। আমাদের মেধার বিকাশ ঘটানো উচিত, আমাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি করা উচিত। তাই আমাদের নিজেদের বর্তমান অবস্থান চিন্তা করে এই অবস্থান থেকে নিজেদেরকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। আমাদের সকলের জন্য অত্যন্ত শিক্ষামূলক এবং অনুপ্রেরণাদায়ক একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64123.21
ETH 1866.53
USDT 1.00
SBD 0.35