বৃষ্টির দিনে অলস দুপুরে || আমার কবিতা

in আমার বাংলা ব্লগ5 years ago

rainy-day-g61a36b765_1920.jpg

হ্যালো বন্ধুরা,

সময় অসময়ে আমরা জীবনের নানা অনুভূতি নানাভাবে প্রকাশ করার চেষ্টা করি। আসলে জীবনের নানা মুহুর্ত নানা কারনে আমাদের কাছে বিশেষভাবে আকর্ষনীয় হয়ে উঠে। কারন পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের অনুভূতিকে পাল্টে দেয়, আমাদের আবেগের সাথে ভিন্ন মাত্রা যোগ করে, ফলশ্রুতিতে আমরা ভিন্ন কিছুর অনুভূতি উপভোগ করার চেষ্টা করি।

সত্যি বলতে, গতকাল সারাদিন ছিলো বৃষ্টিময় এবং বৃষ্টির কারণে আমাদের পুরান ঢাকার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। কিন্তু তথাপিও অফিসের কাজের জন্য পানি উপেক্ষা করে অফিসে যাই এবং বৃষ্টির দারুণ সময়টাকে উপভোগ্য করার পরিবর্তে অফিসের কাজে মনোযোগ দেয়ার চেষ্টা করি। কিন্তু নস্টালজিক নামক কিছু একটা উপস্থিতি আমার আবেগকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কবিতা লেখার একটা ভাব চলে আসে।

না, যা ভাবছেন তা না, আবার পুরোটাও মিথ্যে না, হে হে হে। যদিও কবিতা লেখাটা আমার দ্বারা খুবই কম হয়। কিন্তু আমার বাংলা ব্লগের কিছু বিখ্যাত ব্যক্তির কবিতা, হৃদয়ের গভীরতা আমাকে মাঝে মাঝে কবিতা লেখায় উৎসাহিত করে তোলে। সময়ের এই আবেগময় অনুভূতির কিছু কথা আজকের কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। তবে বলে রাখছি অপ্রাপ্ত বয়স্করা কবিতা পড়ে উল্টা-পাল্টা মন্তব্য হতে বিরত থাকবেন, হে হে হে।

spring-flowers-g373f79c14_1920.jpg

কিছু জিনিষ দেখতে ভালো লাগে
যতই দেখি ততোই লোভ জাগে,
কিছু কথা শুনতে ভালো লাগে
যতই শুনি ততোই আগ্রহ বাড়ে।

কিছু জিনিষের স্বাদের জাদুতে
বার বার ডুবে যেতে চায় মন,
ভালোবাসার আগ্রাসি ভাব
বারে বার জ্বলতে চায় মন।

বলতে চাই না তবুও চলে আসে
ফেরাতে চাইলেও শুনে না,
কিছুর অনুভূতিতে কখনোই
বিরক্তির ভাব আসে না।

হঠাৎ আনমনে ভিন্ন চিন্তার জগতে
প্রবেশ করতে চায় মন,
হঠাৎ করে চৈত্রের আগুনে
রঙিন রংধনু ভেসে উঠে।

এ যে মন, বড্ড বেশী জ্বালাতন
চাইলেও শুনে না কোন বারণ,
ভালো লাগা, ভালোবাসা, দুষ্টমিতে মেতে-
যা চায়, পেতে চায়, ভালোবাসার মাঝে।

উদাসী মনে- অলস দুপুরে
লিখছি অনুভূতি- নব শিহরণে,
হয়তো লাজুক চাহনিতে, পড়ছো তুমি
কবিতার পংতিগুলো, দুষ্টমির মিষ্টি হাসিতে।

Image from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 5 years ago 

কিছু জিনিষের স্বাদের জাদুতে
বার বার ডুবে যেতে চায় মন,
ভালোবাসার আগ্রাসি ভাব
বারে বার জ্বলতে চায় মন।

  • বাহ ,ভাইয়ের কবিতাটি পড়ে বেশ মজা পেলাম, প্রত্যেকটি সৃজনশীল শব্দভাণ্ডার দিয়ে আজকের কবিতাটি পরিপূর্ণভাবে সাজিয়েছেন ‌‌। আজকের কবিতাটি আমার কাছে অনেকটাই ইউনিক লেগেছে। কবিতাটি পড়ে বেশ মজা পেলাম। এমন কবিতা আপনার কাছ থেকে আরও প্রত্যাশা রইল। ধন্যবাদ আপনাকে।
 5 years ago 

এতো বেশী অনুভূতির কবিতা লিখলে পাবলিক মাইর দিতে পারে, হে হে হে । ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 5 years ago 

কবিতাটা এককথায় অসাধারণ লিখেছেন ভাই। প্রতিটা লাইনই আমার কাছে অসাধারণ লেগেছে। ছন্দে কথায় অর্থ এবং ভাষার অপরুপ এক মেলবন্ধন ছিল এই কবিতায়। ধন্যবাদ ভাই এই বৃষ্টির দিন জমজমাট একটি কবিতা উপহার দেওয়ার জন্য।।

 5 years ago 

উদাসী মনে- অলস দুপুরে
লিখছি অনুভূতি- নব শিহরণে,
হয়তো লাজুক চাহনিতে, পড়ছো তুমি
কবিতার পংতিগুলো, দুষ্টমির মিষ্টি হাসিতে।

ভাই আপনার রোমান্টিকতা আর নষ্ট লজিক অবস্থা দেখে আমার কনফিউশন হয়ে যাচ্ছে আপনি কি 40 বছরের কিশোর নাকি 18 বছরের বৃদ্ধ

 5 years ago 

ভাই অসাধারণ কবিতা। আমার কাছে আপনার কবিতা অনেক ভালো লেগেছে। বিশেষ করে একটা কথা আমার কাছে চরম বাস্তবদধর্মী মনে হয়েছে

কিছুর অনুভূতিতে কখনোই
বিরক্তির ভাব আসে না।
যাইহোক, ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 5 years ago 

আসলে গতকাল বৃষ্টির কারণে সকলেরই চলাচল করতে খুব অসুবিধা হয়েছে। আপনার পানি পার হয়ে অফিসে যেতে হয়েছে। অফিসের কাজে মন বসাতে না পেলেও আপনি খুবই সুন্দর কবিতায় মন বসিয়েছেন। আর এই কবিতাটা খুবই সুন্দর ভাবে লিখেছেন। এই কবিতাটি খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করলেন। কবিতাটি পড়ে আমার খুবই ভাল লাগল। যেন কোনো প্রফেশনাল কবি এই কবিতাটা লিখেছে। আপনার কবিতাটা পড়ে আমার মন ছুঁয়ে গেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 5 years ago 

বাহ খুব সুন্দর হয়েছে আপনার লেখা কবিতাটি ।অনেকদিন পর আপনার মধ্যে কবিতার ভাষা খোঁজে পেলাম ।যেটা খুবই ভালো লাগলো আশা করি পরবর্তী সময়ে আরও সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে উপহার পাবো ।এভাবে লিখতে থাকলে খুব ভালো দূর এগিয়ে যেতে পারবেন ।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 years ago 

ভাই কি বলবো সত্যি দারুণ লিখেছেন। আপনার লেখার মধ্যে একটা রোমাঞ্চকর ভাব ফুটিয়ে তুলেছেন যেটা সবারই ভালো লাগবে 😍
ধন্যবাদ ভাই এতো সুন্দর করে আপনার লেখা কবিতাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য ভাইয়া,❣️

 5 years ago 

ভাই ভালো লেগেছে শুনে সত্যি খুবই খুশি হলাম, কারণ কবিতা লেখা অতোটা সহজ না কিন্তু। আর রোমাঞ্চকর ভাব এটাতো থাকতেই হবে আমার কবিতায়, হে হে হে। ধন্যবাদ

 5 years ago 

বাহ্ অসাধারণ কবিতা , পড়তে পড়তে হারায় গেলাম শীতের দিনের শীতের মুহূর্তে। আমার কাছে অনেক ভালো লাগলো কবিতাটি। সবাই দেখছি কবিতা লেখায় অনেক পারদর্শী। তবে আপনার কবিতা পড়ে অনেক মজা পেলাম ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে

 5 years ago 

হ্যালো সত্যি বলতে ভাইয়া আপনার পোস্টের মধ্যে অনেক বিনোদন পাই এবং অনেক অনুপ্রেরণামূলক কোথাও দেখতে পারি এবং আজকে আপনি আমাদের মাঝে কবিতা নিয়ে এসেছেন।অনেক সুন্দর ছিল। কিছু জিনিস দেখতে সত্যিই ভালো লাগে। কিছু কথা শুনতেও ভালো লাগে যত শুনি ততই আগ্রহ বাড়ে। বাস্তবতা তুলে ধরেছেন আসলেই মানে অনুভূতি কখনোই প্রকাশ করা যায় না। সত্যিই আমাদের এ মন এত জ্বালাতন করে বারবার শুধু আমরা বেশি বেশি ভালোবাসা ভালোবাসা পেতে চাই🤭

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37