"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -০৫ || স্ট্রিট ফুড রিভিউ - নুডুলস

in আমার বাংলা ব্লগ5 years ago

শুভ দুপুর বন্ধুরা,

আজকে আমি তোমাদের সাথে একটি প্রিয় স্ট্রিট ফুড রিভিউ শেয়ার করবো। যদিও বাহিরের খাবার আমার জন্য একদম নিষিদ্ধ কিন্তু ঢাকা শহরের মাঝে থাকি আর বাহিরের খাবার খাওয়া হবে না এইডা আমি একদমই মানতে নারাজ। তাই মাঝে মাঝে নিজেকেই নিজে ফাঁকি দেই এবং স্ট্রিট ফুডগুলোর স্বাদ নেয়ার চেষ্টা করি। তবে এগুলোর মাঝে একটি আইটেম বেশ কমন এবং মাঝে মাঝেই এর স্বাদ নেই।

কিন্তু হ্যা, বাহিরের খাবার মাঝে মাঝে খেলেও কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকি বা থাকতে হয়। নইলে পেট মশাই আমার রেগে যান এবং তাকে নিয়ে ডাক্তার এর শরণাপর্ণ হতে হয়। বিশেষ করে পানি কখনো বাহিরের থেকে খাই না। মাঝে মাঝে খাবার খেলেও বিশুদ্ধ পানি কিনে খাই আর না হলে বাড়ী পর্যন্ত চলে আসি পানি না খেয়ে। যাইহোক স্ট্রিট ফুড প্রতিটি শহরের মাঝেই নানা কারনে জনপ্রিয় হয়ে থাকে এবং প্রায় প্রতিটি শ্রেণীর মানুষই তার স্বাদ নিয়ে থাকে। এর পিছনে অনেকগুলো কারন থাকে আমি সেদিকে যাচ্ছি না।

আজ যে খাবারটির কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটি হলো নুডুলস, খুব অল্প সময়ের মাঝে আমাদের শহরের জনপ্রিয়তার শীর্ষে উঠা একটি আইটেম। দ্রুত তৈরী হয়ে যায়, সময় কম লাগে এবং খেতেও বেশ ভালো লাগে ইত্যাদি বিবেচনায় মানুষ বেশী ঝুঁকছেন নুডুলস এর প্রতি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের ভিতরে একটি দোকান রয়েছে, এর অবস্থান ভলিবল স্টেডিয়ামের সামনে। এখানে বাড়ী হতে তৈরী করে আনা একটি অস্থায়ী নুডুলস এর দোকান রয়েছে। আর আমি প্রায় এই দোকানে হানা দিয়ে নুডুলস খাই, তবে যাওয়ার পূর্বে বিলটা ঠিকঠাক মতো দিয়ে যাই।

চলুন কিছু ফটোগ্রাফির মাধ্যমে সেই দোকান এবং নুডুলস এর দৃশ্যগুলো দেখে নেই প্রথমে-

IMG_20210817_211227.jpg
স্বাদের নুডুলস, কেউ চোখ লাগাবেন না কিন্তু

IMG_20210817_211506.jpg
পুরো দোকানের দৃশ্য

IMG_20210817_211355.jpg
সামনের দিকের দৃশ্য

IMG_20210817_211427.jpg
নুডুলসের চেম্বারের দৃশ্য

IMG_20210817_211409.jpg
অর্ডার কার্যকর হচ্ছে

IMG_20210817_211345.jpg
পরিবেশনের জন্য প্রস্তুত

IMG_20210817_211256.jpg
মিশন শুরু করার আগ মুর্হুত

IMG_20210817_201632.jpg
খাবার শেষে তরতাজা হাসি

এই দোকানদার অতীতে ঝালমুড়ি বিক্রি করতো, তারপর স্টেডিয়ামের কিছু ব্যবসায়ীরা মিলে তাকে অনুরোধ করেন নুডুলস অথবা ফ্রাইড রাইস বিক্রি করার কারন সন্ধ্যায় সবাই ভালো নাস্তা খেতে চান, যেহেতু স্টেডিয়াম এলাকা তাই অতো ভালো কিছু এখানে পাওয়ার সুযোগ নেই, তার জন্য যেতে হয় মতিঝিল। তাদের অনুরোধে উনি নুডুলস বিক্রি শুরু করেন, তবে অন্যান্যদের মতো না। উনি বাড়ী হতে সাদা নুডুলস তৈরী করে আনেন এর সাথে হলুদ কিংবা মরিচের গুড়ার কোন মিশ্রন নেই, বরং মিষ্টি কুমড়া ও কাচা মরিচের একটি সস সাথে দেন যারা অতিরিক্ত ঝাল পছন্দ করেন তাদের জন্য।

যার কারনে স্টেডিয়ামের প্রায় সকল দোকানদার তার স্থায়ী কাস্টমার প্রতিদিনের জন্য, পূর্ব হতে বলে রাখতে উনি দোকানে গিয়ে নুডুলস দিয়ে আসেন, তার জন্য একজন কর্মচারীও রয়েছে। প্রতি প্লেট মাত্র বিশ টাকা। আমি মাঝে মাঝে সুযোগ পেলে উনার সাথে সাক্ষাত করার চেষ্টা করি সাথেতো নুডুলস এর মিশন থাকেই।

সবশেষে, বাহিরের খাবার মোটেও স্বাস্থ্য সম্মত না এটা আমরা সবাই জানি, তবুও যারা আমার মতো মাঝে মাঝে নিজের লোভ সামলাতে পারেন না, তাদের উচিত এই রকম নির্ভেজাল খাবার পরিবেশনের বিষয়টি নিশ্চিত না হয়ে খাবেন না।


Type: Street Food
W3W Code: https://what3words.com/juniors.shielding.scan
Device: Redmi 9, Xiaomi


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Sort:  
 5 years ago 

নুডুলস আমার খুব প্রিয় একটি খাবার।আপনার উপস্থাপন অনেক সুন্দর হয়েছে। আপনার পোস্ট গুলো সত্যি অনেক ব্যাতিক্রম। আপনার লেখা পড়তে আমার ভালো লাগে। পোষ্টের মাঝে খুব দামী কথা বলেছেন।ভাইয়া অনেক শুভেচ্ছা রইল।

 5 years ago 

ধন্যবাদ বৌদি, শুনে খুশি হলাম। যদিও একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি, কারন লক্ষ্য থাকে সবাইকে একটু আনন্দ দেয়ার যাতে লেখাগুলো পড়ে মজা পায়।

 5 years ago 

এইটা খেতে আমার ভালোই লাগে ভাই । দেখেই খেতে ইচ্ছা করছে ।শুভেচ্ছা রইল আপনার জন্য।

 5 years ago 

তবে সব সময় না, মাঝে মাঝে।

 5 years ago 

খাবারটা সত্যিই অনেক লোভনীয় লাগছে দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপনা করেছেন।

 5 years ago 

তা না হয় বুঝলাম, কিন্তু আপনার রেসিপি দেখছি না কেন? এটা আগে বলেন আপু।

 5 years ago (edited)

ভাইয়া আমার বোন খুব অসুস্থ ওর টেনশনে আমি অসুস্থ হয়ে গেছি তাই দিতে পারছি না।আপনারা সবাই একটু দোয়া করবেন প্লিজ ওরা যেন তারাতারি সুস্থ হয়ে যায়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের ভিতরে একটি দোকান রয়েছে, এর অবস্থান ভলিবল স্টেডিয়ামের সামনে।

এখান দিয়ে আমি মাঝেমাঝে যাতায়াত করি। রিভিউ দেখে উনার দোকানের নুডুলসের প্রতি আকর্ষণ বেড়ে গেলো। আর রিভিউয়ের জন্য আপনাকে ধন্যবাদ।

 5 years ago 

হ্যা, চেক করে দেখতে পারেন, ভালই লাগবে।

 5 years ago 

নুডুলস খেতে খুব সুস্বাদু।

 5 years ago 

আমার কাছে ভালো লাগে ভিষণ

ভাই আমি তো ভাজা পোড়া খাবার দেখলে নিজেকে কিছুতেই সামলাইতে পারিনা। মাঝে অনেক দামি কথা লিখেছেন ভাই।

 5 years ago 

ধন্যবাদ ভাই পড়ার জন্য

 5 years ago 

নুডুলস আমার খুব পছন্দের একটি খাবার।তবে আমাদের দেশে এটিকে চাউমিন বলে।খুব সুন্দর খাবার বাছাই করেছেন ভাইয়া।যাতে হজম শক্তি ও বৃদ্ধি করে শসা ও গাজর দ্বারা।ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

হ্যা, চাইনিজ রেষ্টুরেন্টগুলোতে ও চাউমিন নাম ব্যবহার করা হয়।

 5 years ago 

খুব সুন্দর ভাইয়া ।খুব ভালো লাগলো আপানি নুডুলস রেসিপি শেয়ার করেছেন। একদম ফিল্ডে যেয়ে ।দারুন একটা উপভোগ্য মুহুর্ত ছিলো। দেখেই বোঝা যাচ্ছে।

 5 years ago 

হ্যা, মহুুর্তটি বেশ আনন্দের ছিলো।

 5 years ago 

নুডুস খুব প্রিয় একটা জিনিস।
জিভে জল তো চলেই এলো।
ভালো ছিল পোস্টটি ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেবার জন্য 💜

 5 years ago 

হ্যা, এটা সত্যি এখন অনেকেরই প্রিয় খাবার হয়ে উঠছে।

 5 years ago 

অনেক সুন্দর পোস্ট। street food আমার খুবই পছন্দ। এবং প্রায়ই street food খেয়ে থাকি। আপনার প্রিয় street food নুডুলস এটা জেনে ভালো লাগল।

 5 years ago (edited)

হা হা হা হা, ভাই ‍স্ট্রিট ফুড অনেক কিছুই হতে পারে।

 5 years ago 

হুম। আমার সবগুলোই পছন্দ 😄😄😄

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39