লোভী মনোভাব ধ্বংস করে দেয় সব
শুভ বিকেল বন্ধুরা,
আমরা মানুষ, দোষ গুণ নিয়েই আমরা মানুষ। তাই জীবনের চলার পথে অনেক কিছু নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হয় এবং এগিয়ে যাওয়ার চেষ্টা চালাতে হয়। যদিও আমরা সব সময় নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু যখনই আমরা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাই তখনই নিজেদের ধ্বংস কিংবা পরাজয় নিশ্চিত করে ফেলি। যদিও বিষয়টি আমরা তাৎক্ষণিক বুঝতে পারি না কিন্তু পরবর্তীতে ঠিক উপলব্ধি করতে পারি। আসলে যে কোন বিষয়ে সীমার মাঝে থাকাটাই উত্তম, কিন্তু যখনই তা সীমা অতিক্রম করে, তখনই তা ধ্বংসের দিকে এগিয়ে যায়।
আমাদের মানব জীবনটাও ঠিক সেই রকম, আমরা যত দিন একে নিয়ন্ত্রণ করতে পারি কিংবা নিয়ন্ত্রণের মাঝে রাখতে সক্ষম হই, ততোদিন এর সঠিক অবস্থা ধরে রাখতে সক্ষম হই আমরা। কিন্তু যখনই তা নিয়ন্ত্রণ রেখার বাহিরে চলে যায়, তখনই আমরা নিজেদের অবস্থান অবনতির দিকে ঠেলে দেই। সত্যি বলতে এখানে সবচেয়ে বড় কিংবা মূখ্য ভূমিকাটা পালন করে আমাদের লোভ কিংবা লোভী মনোভাব। যার কারনে আমরা প্রবৃত্তির কাছে হেরে যাই এবং অন্যের বিষয়বস্তুর উপর লোভী দৃষ্টিপাত করি।
একটু লক্ষ্য করুন এবং গভীরভাবে বিষয়টি বুঝতে চেষ্টা করুন, আমাদের অধঃপতনের যতগুলো কারন রয়েছে তার মাঝে অন্যতম হলো এই লোভ। আর লোভী মনোভাবের কারনেই কিন্তু আমাদের অধঃপতনের সূচনা হয়। কারন লোভের বশবর্তী হয়ে আমরা যা আছে তাতে সন্তুষ্ট না হয়ে আরো বেশী কিছু পাওয়ার প্রত্যাশা করি। আর এই অতিরিক্ত কিছুর প্রত্যাশা আমাদের অনৈতিক পথে ঠেলে দেয় এবং ভুল কিছু করার ব্যাপারে আরো বেশী উৎসাহবোধ করি। যার কারনে তখন খারাপ বিষয়গুলোকে আর খারাপ হিসেবে চিহ্নত করতে পারি না, বরং খারাপ কাজগুলোও তখন আমাদের দৃষ্টিতে বৈধ হয়ে যায়। এক প্রকার জোর করেই আমরা সেগুলোকে বৈধ করার চেষ্টা করি। কিন্তু ইতিহাস স্বাক্ষী জোর করে সব কিছু করা যায় না।
শৈশবের একটি বিষয় এতদ্বসঙ্গে যোগ করছি, বিষয়টিকে আরো সহজ ও পরিস্কার করার জন্য। আমি খুবই দুষ্ট প্রকৃতির ছিলাম, যদিও এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছি কিন্তু বাড়ীর সবাই এখনো আমাকে দুষ্ট হিসেবেই বিবেচনা করে, কি আর করা বলুন? আমি কিন্তু ভালো হয়ে গেছি, আপনারা তার স্বাক্ষী, হি হি হি হি। শৈশবে দল বেধে অন্যের গাছের ফল চুরি করতাম না, এটা ভাবা কিন্তু ঠিক হবে না কারন এলাকার ছেলে পাড়লে চুরি হবে কেন? এমনিই না বলে পাড়তাম আরকি। একদিন এক গাছ হতে পেয়ারা পারতে উঠলাম আমরা ক’জন, বেশ কিছু পেয়ারা সংগ্রহ করলাম। কিন্তু সাথের একজন উপরে একটি পাকা পেয়ারা দেখে লোভ সামলাতে পারলো না, আমরা না করলাম কিন্তু তবুও আমাদের কথা শুনলো না। বরং উপরে উঠে সেই পেয়ারাটি সংগ্রহ করার চেষ্টা করলো।
ফলাফল দ্রুততার সাথে চপাট করে নীচে পড়ে গেলো এবং সুন্দর করে নিজের হাতখানাকে ফাটিয়ে দিলো। এবার তার কান্না কে থামায়? পেয়ারাতো গেলোই এখন তার হাত নিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেলো। আমরা সুবোধ ছেলের মতো তাকে নিয়ে ডাক্তার খানায় ছুটলাম আর পেয়ারাগুলো নিজেদের আনন্দে সেখানে নাচানাচি শুরু করলো। কে কার গাছের পেয়ারা খায়? আর কে হাত নিয়ে ডাক্তার এর কাছে দৌড়ায়?
লক্ষ্য করুন অতিরিক্ত লোভের কারনে শেষ পরিনতি কি হলো? যদি নিজের লোভকে সংবরণ করতে পারতো তাহলে শেষের দৃশ্যটি কান্নায় রূপান্তরিত না হয়ে আনন্দে রূপান্তরিত হতে পারতো। বিষয়টি শুধুমাত্র উদাহরণের জন্য উপস্থাপন করা হলো, আপনারা আবার অন্য কিছু চিন্তা করবেন না ভুলেও, আমি আগেই বলেছি ভালো হয়েগেছি। জীবনের প্রতিটি ক্ষেত্রে এটাই সত্য এবং এভাবে আমাদের সুন্দর ফলাফলগুলো দুঃখে পরিবর্তন হয়ে যায়, আমরা ভালো কিছু হতে বঞ্চিত হই। তারপর দোষ দেই অন্যের এবং নিজের ভাগ্যের। এই হলো আমাদের প্রকৃত অবস্থা। কিন্তু কখনো নিজের লোভী মনোভাবটির কথা স্বীকার করি না এবং তা হতে ফিরে আসার চেষ্টা করি না।
আসুন নিজেকে সংবরণ করি এবং সীমানার মাঝেই নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকার মনোভাব তৈরীর চেষ্টা করি। অল্প হলেও তা হবে আনন্দদায়ক এবং স্মৃতিময়। কিন্তু যদি লোভী মনোভাব নিয়ে সীমানা অতিক্রম করি তবে তার ফলাফলতো খারাপ হবেই বরং তার সাথে নিজের বিপর্যয় নিশ্চিত হবে। তাই জীবনের সকল ক্ষেত্রে লোভী মনোভাব পরিহার করা খুবই জরুরী। মনে রাখবেন আপনার যোগ্যতা কখনো আপনাকে ঠকাবে না, বরং সঠিক প্রাপ্তিই নিশ্চিত করবে। শুধু শুধু লোভ করতে গিয়ে সবটুকু হারানোর কোন মানে হয় না, হয় কি?
W3W Code: https://what3words.com/shrub.correct.buddy
Device: Redmi 9, Xiaomi
ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Support @amarbanglablog by Delegation your Steem Power
| 100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
|| Community Page || Discord Group ||

ভাই আপনি একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন।এই পোস্ট থেকে আমি অনেক কিছু শিক্ষা লাভ করেছি।
লোভের বশবর্তী হয়ে কিছু মানুষ ধর্ম-কর্ম ভুলে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনে। লোভ-লালসা মানুষকে অন্ধ করে তার বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ভালো-মন্দ, পাপ-পুণ্য বিচারের ক্ষমতা নির্মূল করে ফেলে। ... ফলে অতিশয় লোভের পরিণতিতে সে বিপদগ্রস্ত হয় এবং তার জীবনে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়।
আমাদের উচিৎ লোভী না হওয়া।আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে।শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ আপনাকে, লেখাগুলো পড়ে আপনার সুন্দর অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।
অনেক সুন্দর ভাবে আমাদেরকে শিক্ষণীয় একটি পোস্ট উপহার দিয়েছেন।
কথাটা চিরন্তন সত্য।আসলেও অতিরিক্ত সব কিছুই খারাপ যেমন টা লোক বলে থাকে অতি ভক্তি ও নাকি চোরের লক্ষণ।অনেক সুন্দর লিখেছেন সেই সাথে কিছু বাস্তব কাহিনী তুলে ধরেছেন।
আমার ও কথা একই আমার এলাকা আমার গ্রাম বাসী আমার ফল😛।
কান্না থামানোর জন্য তাকে আপনার থেকে একটা পেয়ারা দিয়ে দিতে পারতেন ভাই😊।
পোস্টটি শিক্ষণীয় এবং মৃদু হাসির গল্পঃ।সব মিলিয়ে চমৎকার একটি পোস্ট।অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।
শুভ কামনা রইলো ভাই।
হা হা হা হা সবগুলো পেয়ারা দিলেও তখন কান্না থামতো না। তাই উপায় না দেখে চট জলদি ডাক্তার খানায় নিয়েগিয়েছিলাম।
সেটাই ভালো হইছে তাহলে🙃🙂
লোভে পাপ পাপে মৃত্যু,অতিরিক্ত সীমা লংঘন করা উচিত না।আপনার পোস্টে খুব গুরুত্তপূর্ন বিষয় তুলে ধরেছেন লেখাগুলা পড়ে অনেক ভাল লাগলো।
ভাই আমাদের এখানে একটা প্রবাদ আছে অতি লোভে তাঁতি নষ্ট। যারা বেশি লোভ করে তারা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। ধন্যবাদ ভাই।
লোভ মানুষের সবচেয়ে বড় শএু। এবং মানুষের সহজাত স্বভাব হলো যত পাই তত চাই। পোস্টের মধ্যে আপনার ছোটবেলার অভিজ্ঞতা শেয়ার করাতে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। খুব ভালো লিখেছেন ভাই।
ভাই লোভ আমাদের মাথায় তিব্রভাবে আঘাত হানছে যার কারণে আমাদের মাঝে পাওয়ার আকাঙখাটা তিব্র। সুন্দর একটি বিষয় আলোচনা করবছেন।
জ্বী ভাই সত্য বলেছেন, লোভের কারনে আমরা সব ভুলে যাই তখন। ধন্যবাদ
আপনি আজকেও খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি লোভী মনোভাব ধ্বংস করে দেয় সবকিছু। নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিৎ কিন্তু আমরা অনেক তা পারি না। নিয়ন্ত্রণ হারিয়ে বাহিরে চলে যাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মূল্যবান কিছু কথা শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি ঠিকই বলেছেন লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু। আপনি একটি শিক্ষানীয় বিষয় তুলে ধরেছেন খুব সুন্দর ভাবে। আসলে আমাদেরকে লোভ হিংসা এগুলো ছাড়তে হবে তাহলে আমরা সবাই ভালো থাকতে পারব। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা।
এটি খুবই শিক্ষনীয় পোষ্ট ভাইয়া।যাতে আপনি খুবই সহজ ও সাবলীল ভাষা প্রয়োগের পাশাপাশি আপনার ছেলেবেলাকার অভিজ্ঞতা উদাহরণ স্বরূপ তুলে ধরেছেন আমাদের বোঝার সুবিধার্তে।
আসলে সব কিছুতেই পরিশ্রমের সাথে আমাদের কর্ম করতে হবে।কিন্তু আমরা অনেক সময় নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে খারাপ পন্থার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি,যেটি খুবই খারাপ বিষয়।তাই আমাদের কোনো কিছুতে লোভ বা আকৃষ্ট না হয়ে পরিশ্রমের সাথে নিজের অবস্থান তৈরি করতে হবে।অনেক ধন্যবাদ ভাইয়া।
হাফিজ ভাইয়া আপনি খুব ভালো একটি শিক্ষণীয় ব্যাপার আমাদের সামনে তুলে ধরেছেন।লোভ কখনো কাওকে ছাড়েনি আর ছাড়বেওনা।লোভ যার জীবনে জায়গা করতে পেরেছে তার জীবনকে এক্কেবারে ছারখার করে দেওয়া ছাড়া জীবন থেকে সরেনি। আমরা তাও কেনো জানি সন্তুষ্টিটা আনতে পারিনা নিজের মধ্যে!
একদম ঠিক বলেছেন ভাইয়া, আমাদের উচিত সীমানার মাঝেই নিজের অবস্থান বা নিজের যা আছে তাই নিয়ে ভালো থাকা,খুশি থাকা। তাহলে আমাদের জীবন যে কত সহজে সুখে ভরে যাবে তা আমরা টের ও পাবোনা।