জীবনের গল্প || বৃষ্টির সুখকর স্মৃতি
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে বৃষ্টির শীতলতা উপভোগ করার চেষ্টা করছি। তবে কিছুটা কাকভেজা হয়ে অফিসে যাওয়া আসা করতে হচ্ছে। যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে আর শুকনা অবস্থায় অফিসে যাওয়ার সুযোগ নেই। সত্যি অতীতের সেই বৃষ্টিময় স্মৃতিগুলো মনে পড়লে এখন খুব বেশী আফসোস হয়। মনে চায় সেই দিনের সেই সুখকর মুহুর্তগুলোর মাঝে পুনরায় ফিরে যাই। সময় পাল্টে গেছে তাই সেই সুযোগ আর নেই।
অথচ এমন সুন্দর বৃষ্টিময় দিনে না যেতাম স্কুলে না যেতাম কলেজে, সারাটা দিন বাড়িতে থেকে মজার মজার খাবার খেতাম আর হৈ হুল্লোল করতাম। নানা ধরণের ইনডোর গেমে জমে যেতাম। কতই না সুন্দর ছিলো সেই দিনগুলো, কতই না আনন্দময় ছিলো সেই দিনগুলো। আর এখন বাস্তবতায় জর্জরিত হয়ে, সংসারের চাপে হোক কিংবা অফিসের কাজের চাপে পড়ে হোক, কাকভেজা হয়েও এমন দিনে অফিসে যেতে হচ্ছে, না না না কেউ জোর করছে না বরং নিজ ইচ্ছায়, অনেকটা দায়িত্বশীল হয়েই অফিসে যাচ্ছি।
মানুষ বদলে যায়, না না শুধু বদলে যায় না বরং সময়ের ভারে একটা সময় মানুষ বাস্তববাদী হয়ে যায়, দায়িত্বশীল হয়ে যায়। যার কারণে তখন ইচ্ছে থাকলেও সেটা করা যায় না, ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে অনেক কিছুই করতে হয়। আমরা মানুষ, সময়ের সাথে সাথে আমরাও পরিপক্ক হয়ে যাই, অনেকটা বুঝে যাই কখন কি করা উচিত আর কখন কি করা উচিত না। আমি বৃষ্টিতে ভিজে ঠিকই অফিস করছি কিন্তু উল্টো দিকে দেখুন, বৃষ্টিতে ভিজে ছেলে-মেয়ে স্কুলে যেতে না চাইলে তাদের কিন্তু জোর করছি না, তাদের ঠিক সুযোগ তৈরী করে দিচ্ছি।
কারণ সময়গুলোকে উপভোগ্য করার কিংবা রাখার এখনই প্রকৃত সময়, তাদের যদি সেটা হতে বঞ্চিত করি তাহলে হয়তো পরবর্তীতে এমন সুযোগ আর পাবে না, বৃষ্টিতে বাড়িতে থেকে মজা করার সেই আনন্দময় মুহুর্তের স্বাক্ষী হতে পারবে না। তাই তাদের সেটা হতে বঞ্চিত করি নাই। কিন্তু দায়িত্বশীল হওয়ার অবস্থান হতে, দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য ঠিক আমাকে অফিসে যেতে হচ্ছে। অফিসে নির্দিষ্ট কাজ আছে, যা সময়ের পূর্বে শেষ হওয়া উচিত, যে কাজের জন্য কেউ কেউ আমার উপর ভরসা করছেন, সেটাও ভঙ্গ করা যাবে না।
তাই আমরা যখন দায়িত্বশীল হয়ে যাই তখন আগ পিছ অনেক কিছুই চিন্তা করে আমাদের কাজ করতে হয়, জীবনের নানা প্রতিঘাত পার হয়ে আমাদের গতিশীল থাকতে হয়। সময় শুধু মানুষ নয় মানুষের ভেতরের রূপটাকেও পাল্টে দেয়, সম্পর্কের খাতিরে কিংবা বাস্তবতার প্রেসারে আমাদের সেগুলো মানিয়ে নিতে হয়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR