জীবনের গল্প || আড়ালে থাকা দীর্ঘশ্বাস

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে অনাকাংখিতভাবে মাঝে মাঝে কিছু মানুষের উপর খুব বেশী বিরক্ত হয়ে যাচ্ছি। কারণ আমাদের সবার মাঝে একটা অন্য রকম অভিযোগ আছে আর সেটা হলো বিপদে পড়লে কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসে না, আবার অন্যভাবেও এটা আমরা বলতে পারি সেটা হলো কারো বিপদ দেখলে অন্যরা দারুণভাবে সেটার সুযোগ নিয়ে থাকে। বিষয়টি কিন্তু একই শুধুমাত্র ভিন্ন ভিন্ন অবস্থান হতে দৃষ্টিভঙ্গিটা ভিন্ন আরকি।

যাইহোক, এই তো কয়দিন আগে বেশ বৃষ্টিপাত হলো পুরো দেশজুড়ে, কমবেশী সব অঞ্চলের নিচু জমিগুলো ডুবে গিয়েছিলো। চাই সেটা সড়ক হোক কিংবা খেলার মাঠ। কারণ পানি দ্রুত সরে যাওয়ার সুযোগ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। যার কারণে বৃষ্টিপাত একটু বেশী হলেই এমনটা হয়ে থাকে। তো এই সময়ে চলতেছিলো এইচ.এস.সি পরীক্ষা। সুতরাং শিক্ষার্থীদের শুকনা থেকে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করতে হবে, যাতে সুন্দরভাবে পুরো সময়ের মাঝে পরীক্ষা দেয়া সম্ভব হয়। ভিজে ভিজে পরীক্ষা দেয়ার ক্ষেত্রে অনুভূতিটা ভালো থাকবে না।

sunriseforever-woman-5718089.jpg

অথচ সেই সময়টায় আমরা অনেকেই তাদের পাশে ছিলাম না বরং ইনকাম করার দারুণ একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছিলাম। এখন যে রিক্সাওয়ালা নিজেকে গরীব বলে চিৎকার করে থাকে, সে সেই শিক্ষার্থীর পরীক্ষার সময় যেভাবে বাড়তি টাকা নিয়ে ফায়দা লুটেছে। শিক্ষার্থীর মনে কষ্ট দিয়ে বাড়তি ভাড়া আদায় করেছে। সে হয়তো বেশী টাকা দিয়ে সেদিনের মতো পরীক্ষীর কেন্দ্রে গিয়েছিলো কিন্তু সেই অনুভূতিটা তার হৃদয়ে গেঁথে গিয়েছে। কোন দিন হয়তো সেই শিক্ষার্থী ভালো একজন ডাক্তার হয়ে যাবেন। আর সেখানে সেই রকম অন্য কোন রিক্সাওয়ালা রোগী হিসেবে গেলে কি বাড়তি কোন সুবিধা পাবেন?

না, একদমই পাবেন না কারণ সেদিন হয়তো রোগী বেসে থাকা সেই রিক্সাওয়ালাকে দেখে তার অতীতের কথা মনে পড়ে যাবে। তখন কিন্তু সে তাকে ভালো চোখে দেখবে না। বরং চিন্তা করবে তারা খুবই লোভী, মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে বাড়তি টাকা আদায় করে থাকেন। তাই সে হয়তো তাকে কোনভাবে কোন ছাড় দিবে না। আর হচ্ছেও কিন্তু এমনটা। অথচ এমনটা হওয়া এবং আড়ালে থাকা সেই অনুভূতিটা কেউ কখনো চিন্তা করে না, সেটা কেউ ভাবতেও পারেন না।

বাস্তবতা সত্যি এমন, আমি যখন বিনা স্বার্থে কারো উপকান করবো না, তো কোন এক সময় আমি যখন বিপদে পড়বো তখন অন্যরা কেন বিনা স্বার্থে আমার উপকার করতে এগিয়ে আসবে? এটা শুধুমাত্র একটা প্রশ্ন না বরং বাস্তবতা, যা আমরা কেউ বুঝতে চাই না কিংবা বুঝার চেষ্টাও করি না। সুতরাং মানবিক হলে অন্যের কাছ হতে মানবিকতা প্রত্যাশা করা যায় অন্যত্থায় নয়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38