আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী সতেজ ও সুন্দর থাকার চেষ্টা করছি। অবশ্য একদিকে বর্তমান পরিবেশটা যেমন হৃদয়কে চঞ্চল ও সতেজ রাখার সুযোগ করে দিচ্ছে অন্য দিকে ঠিক তেমনি অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। বৃষ্টির শীতলতা আনন্দ যোগাচ্ছে, কর্ম ব্যস্ততা অস্থিরতা বাড়াচ্ছে। সত্যি বলতে আমাদের দেশের পরিবেশটাই এমন, বৃষ্টিময় পরিবেশে যাতায়াত মানেই ভোগান্তির শুরু।

তবে এর মাঝেও মাঝে মাঝে এমন কিছু ঘটে থাকে যা নিঃসন্দেহে আমাদের হৃদয়ে অনুপ্রেরণা যোগায়। আমি একটা কথা প্রায় বলে থাকি, সময় কিংবা পরিস্থিতি কোনটাই আমাদের বিপক্ষে নয় বরং আমাদের মানসিকতার বিপক্ষে, হয়তো আপনি এখন পরিস্থিতির কারণে সাময়িক অসুবিধায় আছেন কিন্তু এটা স্থায়ী নয়। এই অসুবিধাই একটা সময় আপনার জন্য আর্শিবাদ হয়ে ফিরে আসতে পারে, কিন্তু তার জন্য দরকার আপনার সঠিক মানসিকতা এবং ইতিবাচক চিন্তা।

Ai222.png

আমরা ঠিক এখানেই হেরে যাই, ইতিবাচক চিন্তা আমাদের মাঝে আসে না বরং আমরা ঠিক তার উল্টোটা চিন্তা করতে শুরু করে দেই, অন্যদের সাথে একটা স্পষ্ট পার্থক্য রেখা টানার চেষ্টা করি। কিন্তু অবস্থানগত পার্থক্যের কারণে অন্যদের সাথে আমাদের তুলনা সব সময় চলে না, এটা আমরা একদমই বুঝতে চাই না। অনেকটা অবুঝের মতো হয়ে যাই তখন। এইতো কয়েক দিন আগের একটা ঘটনা, বাসায় যাওয়ার জন্য বাসষ্ট্যান্ড হতে অটোতে উঠেছি। একটু পরই ড্রাইভারের সাথে কথাবার্তা শুরু হয়ে গেলো।

এক পর্যায়ে জানতে পারলাম তার এক সাইড অর্থাৎ বা পাশটা, বাম পা এবং বাম হাত প্যারালাইজড। অথচ এই অবস্থায় উনি অটো চালাচ্ছেন। আমি প্রশ্ন করার পর উত্তরে বললেন, অটো চালানোর কারণে মাঝে মাঝে বাম হাত এবং বাম পায়ের উপর কিছুটা প্রেসার পড়ে, যার কারণে সেটা কিছুটা নাড়াচাড়া পড়ে, আর উনিও তাতে কিছুটা শক্তি ফিরে পান। বাড়িতে থাকতে রাজি নন, কারো কাছে হাত পাততে রাজি নন, তাই এই অবস্থায়ও নিজের ইনকাম নিজেই করছেন।

সমস্যা আসবে এবং সমস্যা চলে যাবে কিন্তু আপনি আমি যদি ইতিবাচক মানসিকতা নিয়ে সেটার সমাধান খোঁজার চেষ্টা না করি তাহলে হয়তো সেখানেই আমরা আটকে যাবো, পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবো। কিন্তু যদি ইতিবাচক মানসিকতা নিয়ে গতিশীল থাকতে পারি, তাহলে হয়তো কোন কিছুতে আটকে থাকতে হবে না, সক্ষমতায় নিজেকে আরো শক্তিশালী করার সুযোগ পাবো।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64198.23
ETH 1820.91
USDT 1.00
SBD 0.38