"আমার বাংলা ব্লগ" এ আমার সংক্ষিপ্ত পরিচয়

in আমার বাংলা ব্লগ5 years ago

আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি সবাই বহাল তবিয়তেই আছেন। আমিও আছি আলহামদুল্লিলাহ ভাল। এটা আমার পরিচিতি মুলক পোষ্ট “আমার বাংলা ব্লগ” কমিউনিটির জন্যে।

আমি মো. হাফিজ। বাংলাদেশেই জন্ম এবং বেড়ে ওঠা। গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর জেলা শহরের সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপর ঢাকার একটা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস পাশ করি। এরপর এক পর্যায়ে মালদ্বীপ এ চাকরির জন্যে চলে যাই। সেখানে দুই বছর চাকরি করার পর দেশে ফেরত যাই। তারপর ২০১৬ সালের নভেম্বর থেকে ওমানের একটা প্রাইভেট ক্লিনিকে জেনারেল ফিজিশিয়ান হিসাবে কর্মরত আছে।

আমি স্টিমিটে একাউন্ট খুলি ৯ই অক্টোবর ২০১৭। প্রথম দিকে এক্টিভ ছিলাম কিছুদিন। তারপর কিছুদিন কোন পাত্তা ছিলা না আমার এখানে। আবার মাঝে মাঝে ঢু দিতাম। এভাবেই চলে আসছে। বয়স চার বছর হতে চলেছে কিন্তু ওয়ালেট দেখে সেটা বোঝার উপায় নেই। নিয়মিত না থাকাই এর একমাত্র কারণ।

বিদেশে আছি বলেই হয়ত বাংলা ভাষা বা মায়ের ভাষার প্রতি টানটা একটু বেশী বোধ হয়। তাইতো কয়েকদিন আগে স্টিমিট এ লগইন করে এই কমিউনিটির সন্ধান পেয়ে খুবই ভাল লাগল। ধন্যবাদ আডমিন এবং সকল স্টেজের মডারেটরদের এরকম একটা কমিউনিটি পরিচালিত করার জন্যে।

এটা জাস্ট একটা পরিচিতিমূলক পোষ্ট। এখানকার ওনেকের সাথেই আগে থেকেই আমি পরিচিতি। বিশেষ করে আমার মিতা @hafizullah ভাই, দন্ত বিশেষজ্ঞ @shuvo35 ভাই, আমার জেলার পোলা @rex-sumon ভাই ইত্যাদি। আশা করি সবার সাথেই ইন্টার‍্যাকশান হবে মায়ের ভাষায়, বাংলা ভাষায়।

ভাল থাকবেন সবাই ইনশাআল্লাহ।
ধন্যবাদ আমার এই পোষ্টখানি পড়ার জন্যে
হাফিজ, ওমান।
১৭ই জুলাই ২০২১

hafiz_steemit.jpg
এটাই আমি। এই ছবি আগেও স্টিমিটে দেয়া হয়েছিল, একই উদ্দেশ্যে।আমার চেহারা সুরতের বিশেষ কোন পরিবর্তণ না হওয়ায় এবং উদ্দেশ্য সার্ভ হওয়ায় এটাই শেয়ার করলাম।

hafiz34.gif

Sort:  
 5 years ago 

আপনাকে কমিউনিটিতে দেখে ভালো লাগলো। আশা করি আপনার আগামী দিনগুলো অনেক সুন্দর ভাবে কাটবে এই কমিউনিটিতে। আপনার জন্য শুভকামনা

 5 years ago 

ধন্যবাদ ছোট ভাই। আমারও সেরকমই প্রত্যাশা।

 5 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আসা রখছি আপনার থেকে ভাল পোস্ট পাব নিয়মিত।

 5 years ago 

ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নিয়মিত পোস্ট করার। ধন্যবাদ স্বাগত জানানোর জন্যে।

 5 years ago 

যদিও আমি বিশেষজ্ঞ নই ।তবে ছোট ছোট কিছু অভিজ্ঞতা আছে আমার ।মানে জীবন চালিয়ে নেওয়ার মতো ।ধন্যবাদ ভাই। আমাদের কমিউনিটিতে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। খুবই ভালো দিক ।আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 5 years ago 

ধন্যবাদ ভাই।
আরো অনেক ডাক্তার ভাই বোনেরা আছেন নাকি এখানে?

 5 years ago 

ধন্যবাদ ভাই, আপনার পরিচিতি পুনরায় ভাগ করে নেয়ার জন্য, যদিও আমি আপনাকে অনেক আগ হতেই চিনি, তবুও কমিউনিটির নিয়ম হিসেবে এবং ভেরিফাই এর জন্য বলা হয়েছে।

ধন্যবাদ সুন্দর করে সবকিছু উপস্থাপন করার জন্য। আশা করছি এখন হতে নিয়মিত আপনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিবেন।

 5 years ago 

ধন্যবাদ মিতা।

আমি চেষ্টা করব ইনশাআল্লাহ।

 5 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম ভাইয়া।

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

 5 years ago 

স্বাগতম আমার বাংলা ব্লগে

 5 years ago 

ধন্যবাদ ভাই।

 5 years ago 

স্বাগতম আপনাকে। আশা করি কমিউনিটির নিয়ম মেনে ধারাবাহিকতা বজায় রাখবেন।

 5 years ago 

ধন্যবাদ। প্রচেষ্টা থাকবে।

 5 years ago (edited)

স্বাগতম আপনাকে।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে ও।

 5 years ago 

🥀

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38