You are viewing a single comment's thread from:

RE: এলার্জীতে জীবন শেষ!

in আমার বাংলা ব্লগ2 years ago

আপনার এলার্জির অবস্থা শুনে খারাপই লাগছে। এক পিস বেগুন খেয়ে এই অবস্থা হয়ে গেল!!! তার মানে আপনার বেগুনেই এলার্জি। এটা আপনিও জানতেন! কিন্তু ছাড়তে পারনে নাই :P

যেকোন এলার্জির চিকিৎসার ক্ষেত্রে এক নাম্বার কাজ হচ্ছে যে কারণে এলার্জি সেটা বাদ দিতে হবে। এর কোনই বিকল্প নাই। বাদ না দিতে পারলে এরকম ভোগান্তিতে পড়তে হবে।

তবে এরকম ভোগান্তিতে অনেকেই পড়েন। এক্ষেত্রে আপনি শুধু এক নন!

আশা করি এলার্জির সমস্যা অনেকটা কেটে গেছে এতক্ষণে!


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

টেক নেক সিন্ড্রোম (Tech Neck Syndrome) একটা নতুন এবং আধুনিক রোগ। এটাকে টেক্সট নেক সিন্ড্রোমও (Text Neck Syndrome) বলা হয়। কেউ কেউ এটাকে নতুন মহামারী বলেও উল্লেখ করছেন। গুগলে Tech Neck Syndrome লিখে সার্চ দিলে অনেক আর্টিকেল পাওয়া যাবে।

যেকোন ধরনের ঘাড় ব্যথা, ঘাড় ধরা বা অস্বস্থি ভাব, উপরের পিঠে ব্যথা, সোল্ডার জয়েন্টে ব্যথা ইত্যাদি যদি লম্বা সময় মোবাইল দেখা বা কম্পিউটার ব্যবহারের কারণে হয় বলে প্রমাণিত হয় তাহলেই এটাকে টেক নেক সিন্ড্রোম হিসাবে আখ্যায়িত করা যেতে পারে। মাথা সোজা রাখার পরিবর্ত যদি ৪৫ ডিগ্রি কোণে সামনে ঝুকিয়ে রেখে লম্বা সময় মোবাইল টিপাটিপি করা বা কম্পিউটার ব্যবহার করা হয় তাহলে এটা হতে পারে।

বর্তমান জেনারেশনের অনেকেই এই সিন্ড্রোমে আক্রান্ত!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38