"কিছু মেলার দৃশ্য"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমি ও বেশ ভালো আছি।তাই আজ আমি আবারো হাজির হলাম কিছু মেলার দৃশ্য নিয়ে আপনাদের মাঝে।ছবিগুলো দেখতে খুবই সাধারণ তবে প্রত্যেকটি ছবির আলাদা আলাদা বৈশিষ্ট্য ও বৈচিত্র্য রয়েছে।আশা করি আপনাদেরও ভালো লাগবে দৃশ্যগুলো।তো চলুন দেখে নেওয়া যাক---

কিছু মেলার দৃশ্য:

IMG_20221206_070526.jpg
লোকেশন

মেলা শব্দের অর্থ মিলন।মেলা হল একটি ঐতিহ্য।যা একটি স্থানে অনেকগুলি মানুষের সমাবেশ ঘটে। মেলা আমাদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি করে। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়।কিন্তু সেটা বিশেষত গ্রাম্য মেলাতে বেশি দেখা যায়।কারণ গ্রামের মেলায় সজীবতা ও প্রাণবন্ততার একটা ভাবধারা লক্ষ্য করা যায়।যা শহুরে মেলায় দেখা যায় না।গ্রামের মেলাগুলি নানান জিনিসে ভরপুর থাকে ।নাগরদোলা থেকে শুরু করে ঘোড়া দৌড়ের মতো প্রতিযোগিতা।কিন্তু আমি যেখানে গিয়েছিলাম এখানে তেমন কিছুই নেই।কারণ এটি দুর্গাপূজা উপলক্ষে ছোট্ট একটি মাঠে আয়োজন করা হয়েছিল শহরের বুকে।

IMG_20221206_070856.jpg

IMG_20221206_070545.jpg
লোকেশন

এটি ছিল পদ্মশ্রী সংঘ ক্লাবের মেলা।যার থিমের নাম ছিল(ব্রেকিং নিউজ)।তো আমরা জিডি রোড থেকে ভিতরে ঢুকেই ডান পাশে কয়েকটি খাবারের রেস্টুরেন্ট দেখতে পেলাম।যেটা মেলার জন্য সুন্দর করে সাজিয়েছিল ।যেখানে হরেক রকমের খাবারের সমাহার ছিল।মিহিদানা ,সীতাভোগ, কাটলেট থেকে শুরু করে অনেক কিছু।আমি ও দাদা চিংড়ি মাছের চপ ও ডিমের কাটলেট খেয়ে ভিতরে প্রবেশ করলাম।

IMG_20221206_071201.jpg
লোকেশন

IMG_20221206_071517.jpg

মাঝবরাবর মানুষের চলাফেরা করার জন্য ছোট্ট যাতায়াতের রাস্তা রেখে দুইপাশ দিয়ে মেলা সাজানো।মেলাগুলি এমনই হয় সাধারণত।বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, মেয়েদের কসমেটিকসের দোকান ও কয়েকটি পানের দোকান ও ফুচকার দোকান ছিল সেখানে।মেলায় পান ও ফুচকার দোকান না থাকলে ঠিক জমে না।বাহারি পানে কত রকমের যে মসলা দেয় তা জানার আগ্রহ জাগে মাঝে মাঝেই।আমার তো মিষ্টি পান খেতে খুবই ভালো লাগে।

IMG_20221206_070505.jpg
লোকেশন

এই কসমেটিকস এর দোকানে হরেক রকমের জিনিস ছিল।আমি অবশ্য এক জোড়া হাতের চুড়ি ও কয়েকটি কানের দুল কিনেছিলাম।যেহেতু আমরা দুপুরের সময় গিয়েছিলাম সেইজন্য মেলায় ভিড় অনেকটা কম ছিল।অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল এখানে, যেগুলি বেশ আকর্ষণীয় ছিল।

IMG_20221206_070956.jpg
লোকেশন

এটা একটি খেলনার দোকান।এক দম্পতি এখানে খেলনা কিনছে হয়তো তাদের বাচ্চার জন্য।হরেক রকম খেলনার সঙ্গে সঙ্গে কিছু কসমেটিকস ও ছিল এখানে।দোকানের পাশে আবার দাম সম্পর্কে ও লেখা ছিল।

IMG_20221206_070609.jpg
লোকেশন

IMG_20221206_070641.jpg

মেলাতে ভিড় না থাকলেও পূজা দেখার প্যান্ডেলে ভিড়ের কমতি ছিল না।সেখানে মানুষের বেশ আনাগোনা ছিল।তাছাড়া বৃষ্টিতে বেশ কাদাও জমেছিল মাঠটিতে।এইবছর তবুও কাদাজলের পরিমাণ কম ছিল কিন্তু গতবছর আমাদের বৃষ্টিতে ভিজে হাঁটু জলে পূজা দেখতে হয়েছিল।যাইহোক মেলায় ঢোকার আগেই বসতি এক ছোট্ট পানের দোকান থেকে আমরা মিষ্টি পান খেয়েছিলাম।এইজন্য মেলাতে আর খায়নি,তবে মেলায় গেলে মিষ্টিপান খেতে আমার বেশ ভালো লাগে।

IMG_20221206_071756.jpg
লোকেশন

IMG_20221206_071821.jpg

IMG_20221206_071847.jpg
লোকেশন

সবশেষে খাবারের দোকান থেকে কিছু গরম গরম জিলিপি ও নিমকির প্যাকেট কিনে নিলাম বাড়ির জন্য।জিলিপি আমার খুবই প্রিয়।যদিও আমি অন্যান্য মিষ্টি খেতে বেশি পছন্দ করি না কিন্তু মেলাতে গেলে জিলিপিটা অবশ্যই কিনে নিয়ে আসি।এছাড়া চিনির গজা খেতেও দারুণ লাগে আমার।যদিও খাবারের দোকান এই একটাই ছিল।

আশা করি মেলার দৃশ্যগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 4 years ago 

আপনি একদম ঠিক বলেছেন মেলা মানে মিলন মেলা।মেলা মানেই বাংলার ঐতিহ্যের সবকিছু দেখার সুযোগ হওয়া।আপনি মেলার অনেক কিছু অংশ খুব সুন্দর করে ফটোগ্রাফি করে শেয়ার করেছেন।আমিও আপু আপনার মত গরম গরম জেলাপি খেতে অনেক বেশি পছন্দ করি।তাই জিলাপি দেখে আমার লোভ লেগে গেছে।অসংখ্য ধন্যবাদ আপ সুন্দর মেলার কিছু দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনি ও জিলিপি খেতে পছন্দ করেন জেনে বেশ ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 4 years ago 

আপনি ঠিক বলেছেন আপু গ্রামের মেলাগুলো খুবই ঐতিহ্যবাহী হয়ে থাকে। মেলাতে নাগর দোলা দেখেছি কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখিনি আপু। অনেক রংবেরঙের জিনিসপত্র দেখা যায় মেলাতে। আপনি গরম জিলাপির প্যাকেট নিয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো কারণ আমি নিজেও গরম জিলাপি অনেক পছন্দ করি।

 4 years ago 

আমি ঘোড়া দৌড় দেখেছি কয়েকবার গ্রামে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

শহরের বুকে খুব ছোট্ট একটি মেলার মধ্যে ঘোরাঘুরি করে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আর এটি সত্য কথা বলেছেন, মেলার মধ্যে পান দোকান না হলে তো জমেই না। আর সেখানে দেখছি বিভিন্ন আইটেমের মসলা রয়েছে। মসলা দিয়ে পান খেতে অন্যরকম মজা লাগে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 4 years ago 

সত্যিই বেশ মজার পান খেতে।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

হুম ঠিক বলেছেন দিদি ৷ মেলা মানেই হলো মিলন যেখানে অনেক দুর দুরানন্ত মানুষের আগমন ঘটে৷ অনেক আন্তীয় স্বজনের সঙ্গে দেখা ভাব বিনিময় সব মিলে মেলাটি জমে উঠে৷
আপনি মেলার চমৎকার ফটোগ্রাফি করেছেন ৷ তার সাথে বর্ণনা দিয়েছেন অনেক ভালো লাগলো ৷ মেলার বিভিন্ন ধরনের দোকান সাজসজ্জা দেখে ৷
ধন্যবাদ দিদি সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ৷

 4 years ago 

আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য ,ধন্যবাদ দাদা।

 4 years ago 

মেলা নিয়ে কয়েকটা কথা বলেছেন, সত্যি বেশ ভালো লাগলো। আসলেই প্রত্যেকটা মানুষ যখন মেলায় গিয়ে এক হয় বেশ ভালোই লাগে। এজন্য আমিও মেলায় যেতে ভীষণ পছন্দ করি। আপনি তো দেখছি একেবারে চিংড়ি মাছের চপ এবং ডিমের কাটলেট খেয়ে ঢুকলেন। বিশেষ করে মেলার জিনিসপত্র দেখতেই ভীষণ ভালো লাগে। আর যদি কোন প্রয়োজনীয় জিনিস থাকে তাহলে কিনে নিতেও। ছোটদের খেলনা গুলো দেখে ভীষণ ভালো লাগলো। বেশ উপভোগ করেছেন দেখছি। আসার সময় জিলাপি এবং নিমকির প্যাকেট কিনে নিয়েছেন ভালোই হয়েছে।

 4 years ago 

হ্যাঁ আপু,সারাদিন পূজার প্যান্ডেল ঘুরে বেশ খিদে পেয়ে গিয়েছিল।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

মেলা বাঙ্গালীদের ঐতিহ্যের মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে। আসলেই মেলা মানেই হলো মিলন মেলা। মেলায় কত লোক কত মানুষের আনাগোনা কত পরিচিত, অপরিচিত মুখ যা দেখতে খুবই ভালো লাগে। ছোটবেলায় অনেক বার মেলায় গিয়েছি মেলায় ঘুরে ঘুরে জিনিস কিনতে খুবই ভালো লাগতো। বিশেষ করে মেলার মিষ্টির দোকানে গেলে অনেক লোভনীয় কিছু জিনিস পাওয়া যায় সেগুলো খেতে অনেক সুস্বাদু হয় যা অন্য সময়ে সেই স্বাদ মনে হয় লাগে না। মেলার সুন্দর দৃশ্য গুলো তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

 4 years ago 

ঠিক বলেছেন, মেলাতে খাবার খেতে যতটা মজার অন্য সময় সেই স্বাদ পাওয়া যায় না।অসংখ্য ধন্যবাদ আপনাকে কাকিমা।

 4 years ago 

ব্রেকিং নিউজ- থিমটা আসলে বেশ সুন্দর ছিল,মানুষ না চাইলেও তাকাতে হবে 😊।
মেলা আপনারা খুব সুন্দর করে উপভোগ করেছেন সময়টা। মেলায় গিয়ে এভাবে সময় কাটাতে আমার কাছে বেশ ভালো লাগে। মেলায় গিয়ে বিভিন্ন রকম জিনিস দেখতে খুব ভালো লাগে। এবং ঘুরে ঘুরে সবগুলো জিনিস দেখতেও খুব ভালো লাগে কারণ মেলায় হরেক রকম জিনিস উঠে। আর মেলায় বিভিন্ন ধরনের মিষ্টান্ন, ভাজাপোড়া খাওয়ার কথা আর কি বলব অমৃত।

 4 years ago 

@aflatunn আপু,আমি তো এখানে কোনো থিমের ছবি দিইনি । আসলেই মেলার খাবার অমৃত, আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

মেলা মানেই যেন মিলন হওয়ার এক অন্যতম মাধ্যম বিশেষ করে বন্ধু-বান্ধবদের সঙ্গে। আর এই মেলাটা যদি গ্রাম্য মেলা হয় তাহলে আর কোন কথাই নেই ব্যক্তিগতভাবে আমি গ্রাম্য মেলা অনেক বেশি পছন্দ করি। কারণ গ্রাম্য মেলায় প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরা হয়, আপনি এই মেলায় ঘোরাঘুরি করেছেন এবং ঘুরাঘুরি করার মুহূর্তে সুন্দর কিছু মুহূর্তের এবং দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। চমৎকারভাবে উপস্থাপনের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আমার কাছে ও গ্রামের মেলা বেশি ভালো লাগে ভাইয়া।আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 4 years ago 

Thank you so much.💝

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 62130.04
ETH 1736.42
USDT 1.00
SBD 0.39