"কিছু তিক্ত অভিজ্ঞতার পর $puss টোকেন কেনার আনন্দময় অনুভূতি"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী অনুভূতি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।তো চলুন শুরু করা যাক বিস্তারিত---

কিছু তিক্ত অভিজ্ঞতার পর $puss টোকেন কেনার আনন্দময় অনুভূতি

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7UVLXappDbAjM751AGSwiRiQMA3RaeJsfkLGa7ufPmpVM6d4Dg7hCxPZjytLwPma4iqKTanuDrhKLyfD5V7Cca8y4.png
(ছবিটি নুসূরানুর আপুর পোষ্ট থেকে নেওয়া হয়েছে)

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বন্ধুরা,আপনারা সকলেই জানেন আমাদের বড় দাদা $puss কয়েন নামে একটি নতুন কয়েন তৈরি করেছেন।যেটা আমার বাংলা ব্লগের প্রথম কয়েন এবং সেটা একটি ডিজিটাল টোকেন।আসলে দাদা এটি শুধুমাত্র ফ্যান করার জন্য তৈরি করলেও খুবই অল্প সময়ে এর জনপ্রিয়তা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে গিয়েছে।এখন $puss এর বয়স মাত্র 14 দিন তার মধ্যে এর ব্যাপকতা তুঙ্গে।আসলে বড় দাদার নেওয়া প্রত্যেকটি উদ্যোগ সেরা,সেইজন্য দাদার প্রত্যেকটি উদ্যোগকে আমি সম্মান করি।আর এই উদ্যোগটি হচ্ছে সেরার সেরা বলে আমি বিশ্বাস করি।

এই $puss টোকেনটির দাম প্রথম দিকে ভীষণ-ই কম ছিল।সুতরাং তখন খুবই কম দামে অনেকেই অনেক puss কিনতে পেরেছেন।আমিও ভেবেছিলাম আমার স্টিমিটের ওয়ালেটে যেহেতু 2,493 trx রয়েছে সেহেতু সম্পূর্ণটা দিয়েই puss কিনবো।কিন্তু তখনই আমি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হই।আসলে স্টিমিটের ওয়ালেটে প্রথম দিকে এই trx ছিল না কিন্তু পরবর্তীতে স্টিমিট ওয়ালেটের মধ্যে কিছু কিছু করে trx জমা হতে থাকে।হয়তো তখন অটো ডাউনলোড হয়েছিল কীগুলি।কিন্তু এর দাম ভীষন-ই কম ছিল তাছাড়া trx নিয়ে কখনো কোনো আমার মাথাব্যথা ছিল না।ট্রন নিয়ে আগ্রহ যেমন অনেকটা কম ছিল,এছাড়া ধারণাও তেমন অনেকটা কম ছিল। তাই কখনো কোনোদিন নতুনভাবে ট্রনের ওয়ালেট ডাউনলোড করে রাখাও হয়নি।কিন্তু যখন puss কেনার বিষয় এলো তখন trx গুলির প্রয়োজন অনুভব করলাম।কিন্তু হারাতে হবে সেটা আশা করিনি।😢আসলে যেহেতু এটা আপনা আপনিই স্টিম ওয়ালেটে যুক্ত হয়েছিল তাই ট্রন ওয়ালেট ডাউনলোড না করার জন্য আমার কাছে প্রাইভেট কী ছিল না।সেইজন্য এটা ট্রান্সফার থেকে শুরু করে কোনো কিছুও করা সম্ভবও ছিল না।যদিও এই সমস্যা সমাধানের জন্য আমাকে @nusuranur আপু,@kingporos দাদা,রঙিন দাদা অনেক পরামর্শ ও হেল্প করেছেন তাদের মূল্যবান সময় নষ্ট করে।সেইজন্য উনাদের প্রতি আমি কৃতজ্ঞ।কিন্তু ওই একটি কী ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না trx বাঁচানোর।তাই আমাকে সমস্ত trxগুলি হারাতে হয়েছে।😭😭 কি আর করা যাবে,অবশেষে আমি ঐ trx এর আশা ছেড়ে দিয়ে নতুন ট্রন ওয়ালেট ডাউনলোড করে নিই।সঙ্গে সঙ্গে আমার স্টিম ওয়ালেটে থাকা সমস্ত trxগুলি উধাও হয়ে যায়।এতে করে অনেকটা সময়ও চলে যায়।

অন্যদিকে $puss এর দাম বৃদ্ধি পেতে থাকে।তাই আমি অনেক দাম দিয়ে খুবই কম puss কিনতে পেরেছি।ইচ্ছে রয়েছে আরো কিছু $puss টোকেন কেনার।তারপরও আমি যে কিছুটা হলেও puss কিনতে পেরেছি সেটাই আমার জন্য আনন্দের।আশা করি আমাদের $puss টোকেনটি অনেক বড় আশার আলো হয়ে ছড়িয়ে যাবে এবং সফলতা অর্জন করবে।

কথায় বলে--যেটা হয় তা ভালোর জন্যই হয়।দাদার এই নতুন কয়েনটি না আসলে হয়তো আমাকে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না।আমি একটা মিথ্যে আশ্বাস নিয়ে থাকতাম,যে আমার ওয়ালেটে অনেক trx রয়েছে।কিন্তু দাদার কয়েনের জন্য এই অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি।এটা কিছুটা তিক্ত হলেও সত্যের সম্মুখীন হতে পেরেছি এটাই শিক্ষা আমার জন্য।তো এটাই ছিল আমার খারাপের মাঝে ভালোর অনুভূতিগুলি।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 2 years ago 

এবাবা। পড়ে ভীষণ খারাপ লাগলো। এভাবে TRX হারিয়ে ফেলা সত্যিই ভীষণ দুর্ভাগ্যজনক। তাও খারাপ অনেক কিছুই তো আমাদের জীবনের সাথে ঘটে যায়। তারপরও আমরা ঘুরে দাঁড়াই। তুমিও আবার পুশ কিনেছো শুনে ভালো লাগলো। আস্তে আস্তে আরও কিনে নিও৷ তবে এবার সব কাজ খুব সাবধানে কোরো। ভালো থেকো।

 2 years ago 

হ্যাঁ দাদা,আসলে প্রথম দিকে trx এর যে আলাদা কী থাকে সেটা অনেকের অজানা ছিল।আমিও তার মধ্যে একজন, যাইহোক তারপরও চেষ্টা করবো আরো পুশ কেনার জন্য।ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 2 years ago 

ইতিমধ্যে পুস কয়েন সকলের মনের মধ্যে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এই অল্প কিছু দিনের মধ্যেই পুস কয়েন সকলের মনের মধ্যে জায়গা করে নিতে পেরেছে , এটা দেখেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে, প্রথম অবস্থায় যারা এই পুস কয়েন কিনেছিল তারা অনেক বেশি লাভবান হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন, প্রথম অবস্থায় এর দাম অনেক সস্তা ছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এরকম সমস্যায় আমিও পড়েছিলাম কিন্তু শুরুর দিকে। অনেকগুলো trx জমা হওয়ার পরে যখন জানতে পারলাম যে এর জন্য আলাদা কী রয়েছে ততক্ষণে কীআমার কাছ থেকে হারিয়ে ফেলেছি। কারণ শুরুর দিকে সেভাবে ডাউনলোড করে রেখেছিলাম না কী গুলো। পরে নতুন করে খোলার পরেও বেশ trx জমা হয়েছিল। আপনি ভালো করেছেন নতুন অ্যাকাউন্ট খুলে। কারণ কী ছাড়া ওই একাউন্ট কোনভাবেই রিকভার করা সম্ভব নয়।

 2 years ago 

একই সমস্যা আপু,এগুলোর যে আলাদা কী থাকে সেটা জানা তো ছিল না।যাইহোক আপনার অনুভূতি জেনে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

কয়েনটা কিনলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো। উনারা আমাদের যত বলেছেন এটা কিন্তু কোন ক্ষতি নেই বরঞ্চ আমাদের জন্য উপকার এবং কয়েনটা ব্যাপক পরিচয় লাভ করবে এতে আমাদেরই ভালো। এক কথায় বলতে গেলে কয়েনটা আর যত জনপ্রিয়তা আসবে তত আমাদের জন্যই ভালো। যে তোর মডারেটর আপু সহায়তা করেছে মোটরের ভাইয়া সহায়তা করেছেন তাই আপনি কিনতে পেরেছেন। জেনে অনেক ভালো লাগলো। আমাদের সকলের উচিত কমবেশি এই কয়েনটা কিনে রাখার। কারণ একদিন এর অনেক মূল্য এসে যাবে।

 2 years ago 

যে তোর মডারেটর আপু সহায়তা করেছে মোটরের ভাইয়া সহায়তা করেছেন তাই আপনি কিনতে পেরেছেন।

ভাইয়া, আপনার অনেকগুলো বানান ভুল রয়েছে।তাছাড়া উনারা কিন্তু আমাকে অন্য বিষয়ে সাহায্য করার চেষ্টা করেছেন।আমার মনে হয় আপনি ভালোভাবে লেখাগুলো খেয়াল করেন নি তাহলে বুঝতে পারতেন, যাইহোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই খারাপ লাগল পড়ে গ্রীন৷ অনেকগুলো TRX খোয়া গেল তোমার। ওই TRX এ তুমি অনেক পুস টোকেন কিনতে পারতে৷ ট্রন কি তো শুরুতে অ্যাকাউন্ট খোলার সময়ই পেয়েছিলাম। তুমি কি পাওনি? কি আর করবে৷ যা গেছে তা তো আর ফিরিয়ে আনা যাবে না৷ তবে সব কিছু গুছিয়ে রেখো এবার থেকে। নইলে কে জানে পরে আবার কি সমস্যায় পড়বে৷

 2 years ago 

দিদি শুরুর দিকে trx বলে কিছু ছিল না তার পর হঠাৎ করেই স্টিম ওয়ালেটে যুক্ত হয়।তাই সমস্যা হয়েছে, ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য।

 2 years ago 

দিদি তিক্ত অভিজ্ঞতা পড়ে সত্যি ই খুব খারাপ লাগলো। এতো গুলো trx উধাও হয়ে গেলো। তবে পরবর্তীতে দাম দিয়ে হলেও কিনতে পেরেছেন এটা জেনে ভালো লাগলো।আশাকরি এই কয়েন আমাদের সকলের জন্য শুভ কিছু বয়ে আনবে অদুর ভবিষ্যতে। ধন্যবাদ দিদি তিক্ত অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সেটাই প্রত্যাশা করছি আপু,ভালো কিছু হবে ভবিষ্যতে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62644.78
ETH 1783.34
USDT 1.00
SBD 0.38