"একটি ফুল গাছের অঙ্কন"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আমি প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন শেয়ার করার চেষ্টা করি।

একটি ফুল গাছের অঙ্কন:

IMG_20230824_163701.jpg

আজ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।তাই ভাবলাম ছোট ছোট ফুলের অঙ্কন করবো বসে বসে।যদিও প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু রয়েছে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ আর্ট করলাম একটি ফুল গাছ।যেটার মাধ্যমে ছোট ছোট ফুল ও পাতার ডিজাইন ফুটে উঠেছে।তবে যেকোনো আর্ট করতেই সময় ও ধৈর্য্যের প্রয়োজন।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে পারলে বেশ ভালোই লাগে।ফুল গাছটি অঙ্কন করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20230824_163720.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.মাইক্রোটিভ পেন(লাল,সবুজ)

IMG_20230820_123418.jpg

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20230824_163324.jpg
প্রথমে আমি কালো রঙের বলপেন দিয়ে ছোট ছোট পাপড়ি দিয়ে ফুল একে নেব।

ধাপঃ 2

IMG_20230824_163334.jpg
এরপর ফুলের পাপড়িগুলো চারিপাশে গোল করে একে নিয়ে ফুলের মুকুট একে নিলাম।

ধাপঃ 3

IMG_20230824_163343.jpg
এবারে আমার হাতের ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 4

IMG_20230824_163353.jpg
একইভাবে আরেকটি ফুল একে নিলাম একটু দূরত্বে কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 5

IMG_20230824_163414.jpg
এবারে ফুলের ডাল একে নিলাম।

ধাপঃ 6

IMG_20230824_163433.jpg
ফুলের ডালে পাতা একে নিয়ে হালকা সবুজ রঙের মাইক্রোটিভ পেন দিয়ে একে নিলাম তারপর গাড় করে বিন্দু দিয়ে দিলাম।

ধাপঃ 7

IMG_20230824_163449.jpg
এরপর একটি ফুলের পাপড়ির মধ্যে লাল রঙের মাইক্রোটিভ পেন দিয়ে একে নিলাম।তারপর ফুলের মুকুট,ডাল ও ফুলের মধ্যে সবুজ রঙের কালার করে নেব একটুখানি।

ধাপঃ 8

IMG_20230824_163504.jpg
একইভাবে অপর ফুলের মধ্যে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম।তারপর ফুলের কুঁড়ি সবুজ রঙের কালার করে একে নেব।

ধাপঃ 9

IMG_20230824_163556.jpg
এখন ফুলের কুঁড়ি কালার করে একে নিয়ে ফুলের টপ একে নিলাম।সবশেষে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে।

ছবি উপস্থাপনা:

IMG_20230824_163701.jpg

IMG_20230824_163720.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি ফুল গাছের অঙ্কন।এটা খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছে।

আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:
শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

ধন্যবাদ সকলকে

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 3 years ago 

ফুল গাছের অঙ্কন খুবি সুন্দর হয়েছে, এতো সুন্দর চিত্র অংকন ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম। আপনার আজকের চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম।

 3 years ago 

আপনি একটু হলেও শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি অসাধারণভাবে কালারফুলি ফুল অংকন করেছেন। আমার নিজের কাছেও এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কনগুলো ভীষণ ভালো লাগে। আপনি ও অনেক নিখুঁতভাবে আর্ট করে আমাদের মাঝে ধাপে ধাপ উপস্থাপনা করেছেন। এত সুন্দর আর্ট করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া,এটি আমি ম্যান্ডেলা আর্ট করিনি ।যাইহোক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আমি বলেছি আমার নিজের কাছেও ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে অথবা করতে ভালো লাগে। যাইহোক আপনার বুঝতে একটু ভুল হয়েছে।

 3 years ago 

দিদি আপনার করা ফুল গাছের আর্ট দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর ভাবে আপনি এই ফুল গাছের আর্ট করেছেন। এরকম আর্টগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আর সময় দিয়ে এরকম কাজগুলো করলে দেখতেও খুব ভালো লাগে। আপনি নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে এটি অঙ্কন করেছেন। সত্যি দিদি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 3 years ago 

সময় নিয়ে কাজ করলে আসলেই সেটি দেখতে ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you so much💝.

 3 years ago 

দিদি আপনার কাজগুলো এমনিতেই অনেক সুন্দর হয় সব সময়। আর তেমনি আজকের এই আর্ট টি অনেক বেশি সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটা অসাধারণ ভাবে ফুটে উঠেছে, যার কারণে এটি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। পাতার ডিজাইন এবং ফুলের ডিজাইনটা আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম, অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার আর্ট সব সময় সুন্দর হয়। সত্যি আপু রিমঝিম বৃষ্টিতে এমন আর্ট করতে অনেক ভালো লাগে। আসলে আপু এই আর্ট দেখতে অনেক ভালো লাগে তবে করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন। আপনার আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই বৃষ্টির দিনে আর্ট করতে বেশ মজার, ধন্যবাদ আপু।

 3 years ago 

রিমঝিম বৃষ্টির মধ্যে আপনি খুব সুন্দর একটি ফুল গাছের অংকন করেছেন। এ ধরনের
অংকন গুলো আমার কাছে করতে অনেক ভালো লাগে। বিশেষ করে ছোট ছোট ফুলগুলো পাতার মধ্যে অংকন করলে দেখতে বেশ অস্বাভাবিক ভালো লাগে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ফুলের অংকন আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য,ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন খুব সুন্দর একটি ফুল গাছের কালারফুল চিত্রাংকন। আপনার তৈরি ফুল গাছ দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি বেশ সুন্দরভাবে ফুল গাছটি তৈরি করে রং করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে ফুল গাছটি জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ফুল গাছের অংকনটি অনেক সুন্দর হয়েছে আপু। খুব নিখুঁতভাবে আপনি এটি সম্পূর্ণ করেছেন। সময় এবং ধৈর্যের সাথে এই অংকন গুলো সুন্দরভাবে করলে দেখতে অনেক সুন্দর লাগ। ছবিটি দেখে মনে হচ্ছে আপনি অনেক ধৈর্য নিয়ে এই কাজটি সম্পন্ন করেছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 3 years ago (edited)

অঙ্কন মানেই ধৈর্য্যের, আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63036.76
ETH 1783.98
USDT 1.00
SBD 0.38