You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭০

in আমার বাংলা ব্লগ2 years ago

অনুগল্প:

শীতের সময় কার না আলসেমি কাজ করে স্নান করতে বলুন!তেমনি আমিও খুবই আলসেমি করতাম শীতের সময় স্নান করতে, তাই মাঝে মাঝেই সকালে উঠেই পুকুর থেকে এক বালতি জল ভরে উঠানে যেখানে রোদ বেশি সেখানে বসিয়ে রাখতাম ছোটবেলায়।তারপর স্থান পরিবর্তন করে মাঝে মাঝেই পরীক্ষা করতাম আঙ্গুল ডুবিয়ে জল কতটা গরম হয়েছে।এরপর কাঁপতে কাঁপতে স্নান করতে যেতাম, কখনো আবার মা উনানে জল গরম করে দিতো।তবে বেশি মজা হতো মামাবাড়ি শীতের সময় গেলে কারন সব মানুষ ওই সময় বাড়ির সামনে নদীতে ঘাট তৈরি করতো।আর ঘাট থেকে নদীতে স্নান করলে বেশি শীত লাগতো না অনেক মজা হতো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63214.75
ETH 1747.46
USDT 1.00
SBD 0.39