You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৪

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যারিকেনের স্বচ্ছ কাচগুলিতে জমেনা কালি
গোধূলী সন্ধ্যেগুলি হয়েছে চোরা বালি,
নতুনের মাঝে হারিয়ে গেছে চেনা-অচেনারা
হেঁটে চলেছি দূরের গন্তব্যে হয়ে মাতোয়ারা।

রঙিন ছেলেবেলাগুলিতে জমেছে ধুলো
কেমন ছিল ছেলেবেলার খেলাগুলো,
আজো কী আছে সমস্ত ঘোড়া দৌড়
কাঠি লজেন্সের সেই পুতুলমেলার ভোর?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38