You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯৫

in আমার বাংলা ব্লগ2 years ago

বিশাল পৃথিবীতে আমি খুঁজি
ভিড়ের যানজটে হৃদয়ের অন্ত্যমিল,
মানুষের ছল-চাতুরির উজ্জ্বলতায়
খুঁজে পেয়েছি শুধুই মিথ্যে অনুভূতির খিল।

সুবিশাল আকাশের নিচে তৃপ্তি মেলে
মনের নীরবতা ও ব্যাকুলতাকে সঙ্গে নিয়ে।
রাতের অন্ধকার বলে দেয় সেই একাকিত্বের অর্থ
তবুও এই পৃথিবী আমার,ভালোবাসার অনুভূতিরাই ব্যর্থ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60085.45
ETH 1618.54
USDT 1.00
SBD 0.38