You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪০

in আমার বাংলা ব্লগ3 years ago

অনুগল্প:

কিছুদিন আগের কথা।থার্ড সেমিস্টারের এক্সাম কাছাকাছি এসে গেছে।প্রত্যেক স্টুডেন্টদের একটা ধান্ধা থাকে আগে ভাগে কলেজ না গেলেও পরীক্ষার ঠিক দুই-তিনদিন আগে সবারই কলেজ যাওয়া।যদিও আমি মোটামুটি কলেজ ভালোই যাই।যাইহোক আমরাও গেলাম সাজেশন নেওয়ার আশায় এক্সামের দুইদিন আগে কলেজে।তখন স্যার ক্লাসে এসে তো অবাক।ক্লাসে এত স্টুডেন্ট যে বসার জায়গা কম পড়ে গেছে।তখন স্যার বললেন-সারাবছর তোমাদের বারবার আসতে বললেও তোমরা আসতে চাও না।এখন যখন এক্সামের আগে আমরা একটু ভাবি তোমরা কলেজ না আসো।আমরা সারাবছর ক্লাস করিয়ে ক্লান্ত হয়ে একটু আরাম খুঁজি তখনই তোমরা সবাই এসে হাজির।এই দেখো আমরা কত কলেজ আসি----।তখন ক্লাসের সবাই তো বেশ মুচকি মুচকি হাসি দিল।আসলেই আমাদের আরাম নেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63299.54
ETH 1768.39
USDT 1.00
SBD 0.39