You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭০
ভালোবাসার অভিমান ঠেলে শুধু তুমি,
লুকানো হৃদয়ের জমানো কথার ভূমি।
সব সন্ধ্যারা যেন বিভোর প্রতিক্ষায়,
তুমি আসলে অবসান হবে ব্যস্ততার।
হৃদয় জুড়ে আর্তনাদ একটিই শব্দ,
ভালোবাসা এই কথাটি মনেতে বিদ্ধ।
সব সময়েরা থমকে দাঁড়াক তোমারী জন্য,
শান্তিগুলি জড়ো হোক ফুলের মতো বন্য।