You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪
বাক্যগুলো থাক অন্তরালে
ইচ্ছেগুলি থাক অব্যক্ত পাথরের গহ্বরে,
কষ্টরা থাক ঝাপসা প্রতিচ্ছবি হয়ে
অবুঝ মনের ক্যানভাসে।
অন্তরের ভাষ্যগুলো মনেতে জমে
চিরনিদ্রায়,অমোঘ-অন্ধকারে
দুঃখগুলো মনের কুঠুরিতে আবদ্ধ
ধোঁয়াশায়,অদৃশ্য মহিমায় চিরভাস্বর।
বাহ! দারুণ লিখেছেন, মনে হচ্ছে কবিতাটি পূর্ণতা পেলো আপনার লাইনগুলো নিয়ে। ধন্যবাদ
☺️☺️ হি হি ,অনেক অনুপ্রেরণা পেলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।