You are viewing a single comment's thread from:

RE: আলু, টমেটো দিয়ে পার্শে মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

চাষ করা মাছের স্বাদ আর নদীতে চরে বেড়ানো মাছের স্বাদের মধ্যে ১৯/২০ থাকবেই।

ঠিক বলেছেন দাদা,নদীর বুকে খোলা জায়গায় চড়ে বেড়ানো মাছের স্বাদই আলাদা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে।তবে চাষ করা মাছ কেন জানি স্বাদ তো পাওয়া যায় না আবার একবার খেলে পরে খেতে মন চায় না।তবুও খেতে হয় বাধ্য হয়ে।যাইহোক পার্শে মাছ নিয়ে ছোটবেলার মজার একটা কথা মনে পড়লো দাদা।ছোটবেলায় মা এই মাছ রান্না করলে আমি খাওয়ার আগেই গিলে খুঁজতাম।খুব মজার ছিল শক্ত গিলে খেতে।এখন অতটা দেখি না পার্শে মাছ মাঝে মাঝে ছাড়া।
আমার মনে হয় আপনাদের ওদিকে বেশি পাওয়া যায় এই মাছ।এই মাছ ভাজি খুবই ভালো লাগে খেতে।আর গরমের দিকে তরকারী একটু টক জাতীয় হলে বেশ ভালো লাগার সঙ্গে সঙ্গে মুখে রুচি আসে ও হজম হয়।খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে রেসিপিটা।কালারটি সুন্দর হয়েছে👌👌।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38