You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: পসেইডন রেক্স ( Poseidon Rex )

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

হলিউডের মুভিগুলো বেশ এনজয় করা যায়, কারণ মুভিগুলো অন্য লেভেলের হয়।আমিও যখনই দেখি তখন হিন্দি ভাষায় দেখি মুভিগুলো।এই মুভিটা দেখা হয় নি।তবে আরেকটা মুভি আছে জলের মধ্যে হাঙর মাছ সম্ভবত ,সবাইকে ধরে খেয়ে ফেলে ওটি দেখেছি।কী ভয়ানক হয় এইসব মুভিগুলো।মুভিটা পড়ে যতটুকু বুঝলাম আসলে ডায়নোসরের কোনো দোষ ছিল না কারণ মানুষেরা প্রথম তার ডিমসহ বাচ্চার উপর বোমা হামলা করে।যদি এটি না করতো কখনোই ডায়নোসর জলের গভীর থেকে উঠে আসতো না, তাছাড়া মানুষগুলো ও নির্মমভাবে মারা যেতনা।মানুষের সোনা লোভী মনোভাব ও রিসার্চ করার কারনই এই বিপদের উৎপত্তি।কোনো ভয়াবহ প্রাণী কখনোই বিনা কারণে আক্রমন করে না যতক্ষণ না সে কোনো আঘাতের শিকার হয়।কারণ এর আগেও তো সমুদ্রে অনেক মানুষ ঘোরাফেরা করত কিন্তু এই ঘটনা ঘটতো না।অবশ্য এটিই মুভির আসল টুইস্ট।শেষমেশ প্রাণীটিকে জীবন দিতে হলো,আসলে হলিউডের মুভিগুলো খুবই সুন্দরভাবে একদম সত্যিকারের মতো ফুটিয়ে তোলে সবকিছু।তাদের মুভির পিকচার অনেক অনেক গুন উন্নত ও অভিনয় দক্ষতা ও।যেখানে কোনো ভনিতা থাকে না আমাদের বাংলা কিংবা হিন্দি মুভির মতো।সুন্দর রিভিউ দিয়েছেন দাদা,সময় পেলে অবশ্যই চেষ্টা করবো মুভিটা দেখার।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62610.99
ETH 1758.90
USDT 1.00
SBD 0.39