You are viewing a single comment's thread from:

RE: ওল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

এই ওল স্বাদে খুবই সুন্দর। ওল কিন্তু আবার ভাজা করে খেতেও অনেক ভালো লাগে।

ঠিক বলেছেন দাদা👍,তাছাড়া আপনার রেসিপির কম্বিনেশনগুলো আমাদের সঙ্গে মিলে যাচ্ছে তাই সত্যিই খুব ভালো লাগছে।এই পাঙ্গাস মাছের কাঁটা খুবই কম ও ভারী টেস্টি খেতে।সত্যি বলতে আমার সবথেকে প্রিয় মাছ পাঙ্গাস মাছ।আর এই মাছ আমাদের বাড়িতে আনলে আমি মাথা ছাড়ি না, খুবই টেস্ট খেতে।এই মাছের উপর আমার আলাদা একটা অধিকার আছে।আমার তো আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাছাড়া ভুনা করে খেতেও খুব ভালো লাগে।গ্রামের দিকে এই মাছ খুবই চলে, যদিও অনেকে এটি পছন্দ করেন না।তবে এটি বেশি তেলযুক্ত হওয়ায় স্বাদই আলাদা হয়।এছাড়া নদীর পাঙ্গাস মাছগুলি তো পুরো মাখনের মতো খেতে,একবার খেলে বারবার খেতে মন চাইবে।এই মাছ আমাদের বাড়িতে আনলেই বাবা ওল দিয়ে রান্না করতে বলেন।খুবই ভালো লাগে খেতে ওলের সঙ্গে,আমাদের বাড়িতে সবাই এই মাছ খায় তবে বেশি আমি পছন্দ করি।আপনার রেসিপিটি খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে👌👌।দেখতে খুবই সুন্দর লাগছে, ধন্যবাদ দাদা।শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38