You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: জজ সাহেব

in আমার বাংলা ব্লগ4 years ago

প্রসেনজিৎ ও রঞ্জিত মল্লিকের মুভি মানেই পুরো জমজমাট।হাসি,কান্না ও রসিকতায় ভরপুর।এদের অভিনয় দক্ষতার তুলনা হয় না।রঞ্জিত মল্লিকের ভালো চরিত্রে অভিনয় আমাকে বরাবরই মুগ্ধ করে।বাংলার অধিকাংশ মুভি একই ধরনের হয়ে থাকে।সব মুভিতে সম্পত্তি ও জায়গা দখল নিয়ে হিংসার তান্ডব শুরু হয়।তারপর সম্পত্তি হাসিলের জন্য অকথ্য অত্যাচার করে শত্রুরা।অবশ্য বাস্তবিক জীবনে ও এইরকম ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত।এইসব মুভিগুলো পুরোনো হলে ও খুবই শিক্ষণীয়।কিন্তু এই শিক্ষা অনেকেই কাজে লাগায় না বলেই হিংসায় ভরে গেছে গোটা সমাজব্যবস্থা।তারপর ও কিছু ভালো মানুষ থাকে পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য।শত্রু যতই চতুর হোক না কেন তার শাস্তি অনিবার্য।খুবই সুন্দর মুভি রিভিউ করেছেন দাদা।কাহিনী পড়ে যতদূর মনে হলো নায়িকার চরিত্র সল্প।পড়ে কাহিনি জানতে পারলাম, ভালো লাগলো।ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37