You are viewing a single comment's thread from:

RE: ওলকপির সাথে বড়ো কাতলা মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

কাতলা মাছ হলো রুই মাছের দিদি😊😊 ,তাহলে তো খেতে সুস্বাদু হবেই,কোনো কথা হবে না।তাছাড়া ওলকপি ও আলু দিয়ে এই রকম বড়ো সাইজের মাছ বেশ ভালো লাগে খেতে।এই ওলকপি ও আলু দিয়ে যেকোনো তরকারিই খুব ভালো লাগে খেতে ।আমাদের বাড়িতেও কাতলামাছ সবাই পছন্দ করেন ,প্রায় খাওয়া হয় বলে আমার এখন আর রুচি নেই এটি খাওয়ার পরে।তবে হ্যাঁ অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছলাল রঙের কড়া করে ভেজে দিলে আমি বেশ খাই।দাদা খুবই সুন্দর হয়েছে রেসিপিটি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে রং খুবই ভালো হয়।এছাড়া আমি সবসময় মাছের মাথা খেতে পছন্দ করি, আর আমাদের বাড়িতে সবাই মাছের মাথা খেতে খুবই পছন্দ করেন।আমি মাছ না খেলেও মাথা ছাড়তে রাজি নই😊😊.এটি ছোটবেলা থেকেই অভ্যাস হয়ে গেছে প্রতিদিন মাছের মাথা খাওয়া।দারুণ টেস্ট খেতে,কাতলা একটি মাথামোটা মাছ।শুনেছি এই মাছের কোনো বুদ্ধি নেই তাই এই নামে সবাই ডাকে।কিন্তু এটির স্বাদ ও রুই মাছ থেকে কমে যায় না।খেতে বেশ মজার, আর আলু ও ফওলকপি হলে তো কথাই নেই।মুখে লেগে থাকার মতো স্বাদ।আপনার রেসিপিটা খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে দাদা👌ধন্যবাদ দাদা,শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64129.37
ETH 1821.95
USDT 1.00
SBD 0.38