You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: সাগরিকা

in আমার বাংলা ব্লগ4 years ago

উত্তম ও সুচিত্রার জুটিটি একদম ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে আজীবন।অভিনয় জগতের শ্রেষ্ঠ জুটি ।পূর্বের মুভিগুলো একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে।এটি যদিও সাদা কালো ছিল, তবুও অভিনয় দক্ষতা ছিল জীবন্ত।মনেই হতো না এটি কোনো অভিনয় ,মনে হতো সত্যিকারের বাস্তবে ঘটে যাওয়া ঘটনা।এদের সম্পর্কে যতই প্রশংসা করা হোক না কেন তা খুবই সল্প বলে মনে হয় আমার কাছে।আপনার উত্তম সুচিত্রার আগের মুভি রিভিউটা ও ভালো ছিল। আর আজকের এই মুভিটার রিভিউ ও অসাধারণ।স্বার্থপর মানুষ কখনো ভালোবাসা কে আলাদা করতে পারে না।শেষমেশ ভালোবাসার জয় অনিবার্য।আমি তো মাঝে মাঝে সময় পেলেই উত্তম -সুচিত্রার মুভি দেখি পরিবারের সঙ্গে।এই মুভিগুলো খুবই সামাজিক ও শিক্ষণীয় ছিল।খুবই ভালো লাগতো দেখতে।আগের মুভির গানগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল।আগের মুভিগুলো অভিনয় দক্ষতা আমাকে মুগ্ধ করে, আপনি খুব সুন্দর করে রিভিউ দিয়েছেন সাগরিকা মুভিটা।পড়ে ভালো লাগলো, ধন্যবাদ দাদা।ভালো থাকবেন, শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63856.15
ETH 1797.31
USDT 1.00
SBD 0.38