"এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ-"মা মরিয়মের কোলে প্রভু যীশুর শিশুচিত্ৰ"
নমস্কার
★★সবাইকে বড়ো দিনের অনেক অনেক শুভেচ্ছা★★
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ 25 শে ডিসেম্বর।সারাবিশ্বে এই দিনটিতে বড়দিন উদযাপন করা হয়।কারণ খ্রিস্টানদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব এটি।এই দিনে "প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন" পালন করা হয় কেক কাটা,বিভিন্ন উপহার আদান -প্রদান ও গাছ সাজানোর মধ্যে দিয়ে।তাই আজ আমি বিশেষ ক্রিসমাস সপ্তাহ উপলক্ষ হিসেবে একটি diy-"মা মরিয়মের কোলে প্রভু যীশুর শিশুচিত্ৰ" অঙ্কন করেছি।যীশুর সম্পর্কে লেখা বিভিন্ন বই পড়তে আমি খুবই পছন্দ করি।তাই আমার জানা প্রভু যীশুর সম্পর্কে একটুখানি জেনে নেওয়া যাক চলুন----
মেরি ক্রিসমাস দিবস
যীশু খ্রিষ্ট ছিলেন দায়ূদের বংশের লোক ।দায়ূদের বংশধর যোসেফের সঙ্গে যীশুর মা মরিয়মের বিয়ের ঠিক হয়েছিল।কিন্তু তার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ভ হয়েছিল।মরিয়মের স্বামী যোসেফ খুবই সৎ লোক ছিলেন।প্রভুর দূতের নির্দেশ অনুসারে পবিত্র আত্মার শক্তিতে জন্মানো পুত্রের নাম রাখা হয় যীশু।বাইবেলে যীশুর জন্মের কোনো সঠিক তথ্য উল্লেখ নেই তবে ইতিহাস অনুযায়ী এই দিনটি যীশুর জন্মদিন হিসেবেই পালন করা হয়।যিহুদিয়ার বৈৎলেহন গ্রামে যীশু জন্মগ্রহণ করেন।মূলত যীশুকে বলা হয় "ঈশ্বরের পুত্র"।আগে এই দিনটি যীশু খ্রীষ্টের জন্মদিন হিসেবে পালন করা না হলেও রোমে বড়োদিন হিসেবে পালন করা হতো।এছাড়া পোপ জুলিয়াস পরে আনুষ্ঠানিক ভাবে এই দিনটি যীশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে ঘোষণা করেন।সেই থেকে পালন করা হয় 25 শে ডিসেম্বর দিনটি।
উপকরন:
1.সাদা কাগজ
2.কালো রঙের বলপেন
3.পেনসিল
4.রবার
5.রঙ্গিন পেন্সিল
6.8b পেনসিল
অঙ্কনের পদ্ধতি:
◆প্রথমে আমি অঙ্কনের সব উপকরণগুলি নিয়ে নিলাম।
◆পেন্সিল দিয়ে দুটি বৃত্ত একে নিলাম।একটি বড় বৃত্তের সঙ্গে একটি লাগোয়া ছোট বৃত্ত।
◆একটি হাত একে নিলাম ছোট বৃত্তের নীচে।
◆বড়ো বৃত্তের উপর দিয়ে চুল ও কাপড়ের আঁচল একে নিলাম।
◆বাচ্চার গায়ের কাপড় একে নিলাম।
◆দুটি বৃত্তের মধ্যে দাগ টেনে নিয়ে নেব চোখ ও নাক আকার জন্য।
◆এরপর চোখ ,নাক ও ঠোঁট একে নিলাম।
◆চোখের মধ্যে সেপ দিয়ে নেব।
◆একটি বলপেন দিয়ে পেনসিল দাগের উপরে দাগ টেনে নিলাম।
◆পুরো অঙ্কনটি দাগ টেনে নেব কালো রঙের বলপেন দিয়ে।চুল একে নিলাম বাচ্চাটির।
◆এরপর রবারের সাহায্যে পেনসিল দাগগুলো মুছে নেব।
◆এবারে 8b পেনসিল দিয়ে সেপ দিয়ে নেব কাপড়ের উপরে। কোথাও হালকা কোথাও গাড় করে সেপ দিয়ে একে নেব।
◆বাচ্চা যীশুর মাথার উপরে একটি সূর্যের মতো একে নিলাম বাদামি রঙের পেনসিল দিয়ে।
◆সবশেষে নাম লিখে দিলাম অঙ্কনের নীচে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "মা মরিয়মের কোলে প্রভু যীশুর শিশুচিত্ৰটি "।
আশা করি আমার অঙ্কনটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
দিদি। অসাধারণ লাগছে আমার কাছে আপনার এই ভাবনাটি। খুব সুন্দর করে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ।
আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আমার ও।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি পেন্সিল মা ও শিশু চিএ টি অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
কত সহজে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি মা মেরির কোলে জিশুর ছবি। দেখে মনে হচ্ছে খুবই সহজ কিন্তু আমি জানি আঁকতে না জানলে এটা অনেক কঠিন। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আঁকার কৌশল গুলো বুঝিয়ে দেয়ার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ।
দারুন ছবি এঁকেছেন। ম্যারীস বয় চাইল্ড জিসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন অন ক্রিসমাস ডে গানটি মনে করিয়ে দিলো আপনার ছবিটি। ছোট্ট যীশুর পিছনে আলোকবর্তিকা সুন্দর একটি শুভারাম্ভ এর প্রদর্শন। ধন্যবাদ।
ঠিক বলেছেন,অসংখ্য ধন্যবাদ দাদা।আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনি দেখছি, আর্টেও পাকা। নিয়মটা আমার কাছে সুন্দর লাগল।আমিও শেখার চেষ্টা করছি।অনুপ্রেরণা পেলে আমিও শিখতে পারব।আশির্বাদ চেয়ে
আমি নিজে নিজে কিছু আকার চেষ্টা করি মাত্র।হ্যাঁ, চেষ্টার বিকল্প কিছু নেই।আপনি ও এই নিয়ম ফলো করে অবশ্যই আকার চেষ্টা করতে পারেন।আপনি আমাকে আশীর্বাদ করবেন।🙏কারণ আপনি আমাদের কমিউনিটির সবথেকে বয়স্ক ব্যক্তিত্ব।আমি উৎসাহ ও অনুপ্রেরণা পাই প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালই বলছেন, চেষ্টা আমি করব।শুভেচ্ছা
আপনার জন্য ও শুভকামনা রইলো।
আপনার প্রতিটি চিত্রাংকন অসাধারণ সুন্দর হয়। কিন্তু আপনার এই চিত্র অংকন টি মা মরিয়ম এবং তার সন্তানের মত হয়েছে কিনা আমি জানিনা কারণ আমি তাদেরকে দেখি নাই। তবে একটা কথাই বলবো আপনার চিত্র অংকন টি সুন্দর হয়েছে।
ভাইয়া, আমিও তো দেখি নাই।তবে মনের অনুভূতি দিয়ে একে ফেললাম।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।