"ঈদ উপলক্ষে চাঁদ ও ফুল অঙ্কন"
নমস্কার
ঈদ উপলক্ষে চাঁদ ও ফুল অঙ্কন:
সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা💐💐
সকল উৎসব আমাদের জন্য আনন্দের।আসলে 30 টি রোজা শেষ করে আমাদের মুসলিম ভাই -বোনদের এই আনন্দের ঈদ আসে।যেটা মুসলিম সম্প্রদায়ের বড় একটা ধর্মীয় উৎসব।এছাড়া হ্যাংআউটের মাধ্যমে জানতে পারলাম সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে।তাই আমি ঈদ উপলক্ষে একটি অঙ্কন করেছি।আর এই অঙ্কনের মধ্যে তার তাৎপর্য লুকিয়ে আছে। চাঁদের অঙ্কন করেছি,আর ফুল যেহেতু সৌন্দর্যের প্রতীক তাই ফুল এঁকেছি ।এছাড়া একটি আলোর বাতি এঁকেছি যাতে সবার জীবন নতুনভাবে আলোয় আলোকিত হয়ে ওঠে এই উৎসবের মধ্যে দিয়ে।যাইহোক অঙ্কনটি আকর্ষণীয় দেখতে লাগছিল। তো চলুন শুরু করা যাক অঙ্কনটি---
উপকরণসমূহ:
2. রঙিন জেলপেন
3.রঙিন বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি কালো রঙের বলপেন দিয়ে একটি বাঁকা দাগ কেটে চাঁদ একে নেব। তারপর চাঁদের মধ্যে দুটি ফুল একে নেব।
ধাপঃ 2
এবারে চাঁদের মধ্যে বেশ কয়েকটি ছোট বড় ফুল একে নিলাম।
ধাপঃ 3
এরপর ফুলের পাশ দিয়ে কুড়ি ও পাতা একে নিলাম।চাঁদের মাথায় একটি ঝুলন্ত বাতি একে নিলাম।
ধাপঃ 4
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।
ধাপঃ 5
এখন চাঁদের গায়ে ও বাতির মাঝখানে হলুদ রঙের জেল পেন দিয়ে রং করে একে নিলাম।
ধাপঃ 6
এরপর দুটি লাল রঙের ফুল একে নিলাম লাল রঙের জেলপেন দিয়ে।
ধাপঃ 7
এখন বলপেন ও জেলপেন দিয়ে ফুল ও পাতায় রং করে একে নিলাম।
ধাপঃ 8
এবারে আমার নাম কালো রঙের বলপেন ও ঈদ মোবারক নীল রঙের বলপেন দিয়ে লিখে নিলাম।
শেষ ধাপঃ
তো সবশেষে অঙ্কন করা হয়ে গেল আমার "ঈদ উপলক্ষে চাঁদ ও ফুল"। এটি দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।
ছবি উপস্থাপন:
আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
আপু আপনি তো খুব সুন্দর একটি চাঁদ এঁকে ফেলেছেন। মনে হচ্ছে ঈদের চাঁদ দেখতেছি। খুবই অসাধারণ হয়েছে আপনার আর্ট। শুভকামনা রইল আপনার জন্য।
ঈদ উপলক্ষেই একেছিলাম ভাইয়া, ধন্যবাদ।
চাঁদের সাথে ফুল অঙ্কন করেছেন দেখে খুবই ভালো লাগল। সত্যি বলেছেন দিদি ফুল সৌন্দর্যের প্রতীক তাইতো চাঁদের সাথে অনেক সুন্দর লাগছে দেখতে। ঈদ উপলক্ষে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
আপনাকে ও ধন্যবাদ দাদা,সুন্দর মন্তব্য করার জন্য।
আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
ঈদ উপলক্ষে চাঁদ এবং ফুলের দারুন একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। চাঁদের সাথে সাথে ওর বিষয়টা আমার কাছে দারুন লেগেছে। একই সাথে চিত্রটি ও আপনি খুবই চমৎকার ভাবে অঙ্কন করতে সক্ষম হয়েছেন।
আপনার সুন্দর মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রথমেই বলতে চাই আপনার চিত্র অংকনের থিমটি আমার খুব পছন্দ হয়েছে। ঈদের চাঁদ, ফুল এবং বাতি প্রতিটি জিনিস খুব তাৎপর্যপূর্ণ। আপনার আর্ট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুব নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। দেখে সত্যিই খুব ভালো লাগলো। এমন সময়োপযোগী একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার কাছে আমার অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।
ঈদ উপলক্ষে খুব সুন্দর একটি চাঁদ ও ফুল অংকন করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । কালার কম্বিনেশন বেশ ভালো ছিল। এত সুন্দর একটি অংকন আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম।ধন্যবাদ আপনাকে ও।
দিদি অনেক সুন্দর একটি ঈদের চাঁদ আপনি অঙ্কন করেছেন। মনে হচ্ছে সত্যিকারে চাঁদ দেখতে পাচ্ছি।। আপনি চাঁদের সাথে ফুল অংকন করেছেন। ফুল
সুন্দর্যের প্রতীক চাঁদও অনেক অপূর্ব তাই দুটোই প্রশংসার দাবিদার। ধন্যবাদ দিদি ঈদ উপলক্ষে সুন্দর একটি অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনার এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
প্রথমে আপনাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ঈদের জন্য। আপনি ঈদ উপলক্ষে চাঁদ ও ফুলের খুবই সুন্দর একটা চিত্রাঙ্কন করেছেন। এরকম চিত্রাংকন গুলো অঙ্কন করতে অনেক ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনি যে রং করেছেন ওই রং গুলো খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। অসাধারণ ছিল আপনার এই চিত্রাংকন ভালোই লেগেছে দেখে।
সত্যিই অঙ্কন করতে ধৈর্য্যের প্রয়োজন হয়, অসংখ্য ধন্যবাদ আপু।
ঈদ উপলক্ষে আজকে আপনি আমাদের মাঝে দারুন একটি চাঁদ এবং ফুলের আর্ট করে উপস্থাপন করেছেন দেখি আমার অনেক ভালো লেগেছে। আপনার এত সুন্দর প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়েছি। চাঁদের দৃশ্যটা অসাধারণ ছিল। খুবই ভালো লাগলো আমাকে খুশি হলাম। ঈদ মোবারক
আপনার সুন্দর মন্তব্য পড়ে উৎসাহ পেলাম, অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ্ আপু আপনি ঈদ উপলক্ষ্যে খুব সুন্দর চাঁদ এবং ফুল আর্ট করেছেন।আপনার আর্ট করার হাত বেশ ভালো।এর আগেও আপনার আর্ট দেখেছি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।
আপনাদের আশীর্বাদে চেষ্টা করছি আপু,ধন্যবাদ আপনাকে।